উত্তর : রামাযান মাসে সফর অবস্থায় ছিয়াম রাখা বা ছাড়া উভয়টিই জায়েয। আবু সাঈদ খুদরী, আনাস, ইবনু আববাস (রাঃ) সহ অনেক ছাহাবী থেকে বর্ণিত হয়েছে যে, রাসূল (ছাঃ)-এর সাথে সফরকালে তিনি ছিয়াম পালনকারী বা পরিত্যাগকারী কাউকেই দোষারোপ করেননি। বরং তিনি কখনো রাখতেন আবার কখনো ছেড়ে দিতেন (বুখারী হা/১৯৪৭, মুসলিম হা/১১১৩, ১১১৮; মিশকাত হা/২০২০)। তবে কষ্টকর হ’লে ছেড়ে দেওয়াই ভাল। এক সফরে রাসূল (ছাঃ)  জনৈক ব্যক্তিকে তার সাথীদের দ্বারা ছায়া দান করতে দেখে জিজ্ঞেস করলেন তার কি হয়েছে? তারা বলল, লোকটি ছিয়াম রেখেছে। রাসূল (ছাঃ) তখন বললেন, এটা কোন নেকীর কাজ নয় যে তোমরা সফরে ছিয়াম রাখবে (মুসলিম হা/১১১৫)। নববী বলেন, অর্থাৎ যদি তোমাদের জন্য তা কষ্টকর হয় এবং তোমরা ক্ষতির আশংকা কর (শরহ মুসলিম ঐ ব্যাখ্যা দ্রঃ)।






প্রশ্ন (১৭/৩৭৭) : কুরআন তেলাওয়াত শেষে ‘ছাদাক্বাল্লাহুল আযীম’ বলা ঠিক হবে কি? - -আব্দুল ওয়াহীদ, মাকলাহাট, নিয়ামতপুর, নওগাঁ।
প্রশ্ন (১৬/৯৬) : কোয়ান্টাম মেথডের কার্যক্রম নিয়ে পক্ষে বিপক্ষে অনেক যুক্তি দেখতে পাই। এতে অনেকে বিভ্রান্ত হচ্ছে। এ সম্পর্কে জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (২৫/২২৫) : যোহরের আগে ও পরে চার রাক‘আত করে মোট আট রাক‘আত ছালাত আদায়ের বিশেষ কোন ফযীলত আছে কি? - -মাহফূযুর রহমান, লালপুর, নাটোর।
প্রশ্ন (২৮/৩৪৮) : অনেকে ইচ্ছায় বা অনিচ্ছায় ‘আসসালামু আলাইকুম’ না বলে ‘সলামালাইকুম’ বলে ফেলে। এভাবে বিকৃত উচ্চারণের কারণে গুনাহগার হ’তে হবে কি?
প্রশ্ন (৭/২৪৭) : ছোট শিশুদের বাঁশিযুক্ত জুতা পরানো যাবে কি? - -আতীকুর রহমান, চৌদ্দগ্রাম, চট্টগ্রাম।
প্রশ্ন (৮/১২৮) : বিবাহ করার পর স্ত্রীকে পসন্দ হচ্ছে না। তার কোন দোষ নেই। আচার-ব্যবহার ভালো। কিন্তু কোনভাবেই মেনে নিতে পারছি না। এক্ষণে আমি তালাক দিলে গোনাহগার হব কি?
প্রশ্ন (১৫/১৩৫) : সমাজে ইউসুফ-যুলায়খার বিবাহ নিয়ে যেসব কাহিনী প্রচলিত আছে সেসবের সত্যতা আছে কি?
প্রশ্ন (৯/৪০৯) : মেয়েদের কাপড় পায়ের কতটুকু নীচে নামানো যাবে?
প্রশ্ন (৩৩/৪৩৩) :মোহরানার সম্পদের হকদার স্ত্রী না তার পিতা? পিতা সে টাকা ব্যবহার করলে পরে তা ফেরত দিতে হবে কি?
প্রশ্ন (২৪/৪৬৪) : ধর্মভিত্তিক রাজনীতি কি জায়েয? ইসলামে রাজনীতির অবকাশ আছে কি?
প্রশ্ন (২৯/৩০৯) : ইসলামে যুদ্ধবন্দী মহিলাদেরকে দাসী বানানো হ’ত কেন? তাদেরকে কেবল বন্দী না রেখে পুরুষের ভোগের সামগ্রী বানানোর কারণ কি ছিল? - -রাহিল আরশাদপেশোয়ার, পাকিস্তান।
প্রশ্ন (২৭/১৮৭) : জুম‘আর খুৎবা চলাকালীন সময়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বা দরূদ পড়া ইত্যাদি জায়েয হবে কি? - -রফীকুল ইসলাম, নিয়ামতপুর, নওগাঁ।
আরও
আরও
.