উত্তর : বাড়িতে জামা‘আতে ছালাত আদায় করলে জামা‘আতের নেকী পাওয়া যাবে। রাসূল (ছাঃ) বলেন, একাকী ছালাত আদায়কারীর চেয়ে জামা‘আতে ছালাত আদায়কারী ২৭ গুণ বেশী নেকী পাবে’ (বুখারী হা/৬৪৫; মুসলিম হা/৬৫০; মিশকাত হা/১০৫২)। তবে মসজিদে আদায়ের নেকী পাওয়া যাবে না। মসজিদে ছালাত আদায়ের ফযীলত সম্পর্কে রাসূল (ছাঃ) বলেন, ‘যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায় (পাঁচ ওয়াক্ত ছালাতে) মসজিদে যাতায়াত করে, আল্লাহ তার জন্য জান্নাতে মেহমানদারী প্রস্ত্তত রাখেন’ (বুখারী হা/৬৬২; মুসলিম হা/৬৬৯; মিশকাত হা/৬৯৮)। তিনি বলেন, যে ব্যক্তি উত্তম রূপে ওযূ করে একমাত্র ছালাতের উদ্দেশ্যে মসজিদে আসবে, তার প্রতি পদক্ষেপে মর্যাদা বৃদ্ধি করা হয় এবং একটি করে পাপ মোচন করা হয় ও একটি করে নেকী লেখা হয় (বুখারী হা/৪৭৭; মুসলিম হা/৬৪৯, ৬৫৪; মিশকাত হা/৭০২, ১০৭২)।

এছাড়া বিনা কারণে মসজিদে ছালাত আদায় থেকে বিরত থাকা জায়েয নয়। রাসূল (ছাঃ) বলেন, যে ব্যাক্তি আযান শুনলো এবং তার কোন ওযর না থাকা সত্ত্বেও জামা‘আতে উপস্থিত হ’ল না, তার ছালাত নেই (ইবনু মাজাহ হা/৭৯৩; মিশকাত হা/১০৭৭)। জনৈক অন্ধ ব্যক্তি তাকে মসজিদে নিয়ে যাওয়ার মত লোক না থাকার ওযর পেশ করার পরেও রাসূল (ছাঃ) তাকে বাড়ীতে ছালাত আদায়ের অনুমতি দেননি (মুসলিম হা/১৫১৮; মিশকাত হা/১০৫৪)। ইবনু মাসঊদ (রাঃ) বলেন, যে ব্যক্তি মসজিদ ছেড়ে বাড়ীতে ছালাত আদায় করল সে রাসূল (ছাঃ)-এর সুন্নাত পরিত্যাগ করল। আর যে ব্যক্তি নবীর সুন্নাত পরিত্যাগ করল সে পথভ্রষ্ট হ’ল (আবুদাঊদ হা/৫৫০)।

 প্রশ্নকারী : আবূ তালেব, পলাশবাড়ী, গাইবান্ধা।







বিষয়সমূহ: ছালাত
প্রশ্ন (১/২৮১) : শূকরের গোবর সার হিসাবে ব্যবহার করা যাবে কি? এ থেকে উৎপাদিত শাক-সবজি খাওয়ার হুকুম জানতে চাই।
প্রশ্ন (৩৩/৩৫৩) : মৃত ব্যক্তির পক্ষ থেকে ওয়ারিছগণ ঋণ আদায়ে বাধ্য কি? এছাড়া ঋণ আদায়ে ওয়ারিছদের উপর যবরদস্তি করা যাবে কি?
প্রশ্ন (২৪/২৬৪) : হাদীছে আছে, ‘ছোঁয়াচে রোগ বলে কিছু নেই’। অথচ বহু মানুষ করোনা ভাইরাসে সংক্রমিত হচ্ছে। এর ব্যাখ্যা কী? - -মুহাম্মাদ আব্দুর রহীম, নিয়ামতপুর, নওগাঁ।
প্রশ্ন (২১/২১) : হজ্জে তামাত্তু ও ক্বিরান পালনকারীগণ একই পরিবারের হ’লে সকলের পক্ষ থেকে একটি ছাগল বা দুম্বা কুরবানী দিলে যথেষ্ট হবে, না মাথাপ্রতি পৃথকভাবে দিতে হবে? - -আবুল হুসাইননওদাপাড়া, রাজশাহী।
প্রশ্ন (২৮/১৪৮) : আমি একটি মাদ্রাসার ক্যাশিয়ার। সতর্ক থাকা সত্ত্বেও মাদ্রাসার কিছু টাকা চুরি হয়ে যায়। যে টাকা চুরি হয়েছে তা পরিশোধ করা আমার জন্য আবশ্যক কি?
প্রশ্ন (১৮/৪১৮) : জনৈক আলেম বলেন, মাটি পুড়িয়ে ইট প্রস্ত্তত করা হয়। তাই ইটের ভাটার ব্যবসা করা হারাম। একথা কি ঠিক?
প্রশ্ন (৩৬/৩৯৬) : আমি আমার স্বামীর দোষ-ত্রুটি সন্তানদের সামনে বা সন্তানদের দোষ-ত্রুটি স্বামীর সামনে আলোচনা করি। এগুলো কি গীবত হিসাবে গণ্য হবে?
প্রশ্ন (৫/৩২৫) ‘বিদ্বানের কলমের কালি শহীদের রক্তের চেয়ে উত্তম’ বক্তব্যটির কোন ভিত্তি আছে কি?
প্রশ্ন (১/২০১) : আবু সুফিয়ানকে কি ছাহাবায়ে কেরামের অন্তর্ভুক্ত গণ্য করা হয়? তার নামের সাথে ‘রাযিয়াল্লাহ ‘আনহু’ বলা যাবে কি? - -আমীনুল ইসলাম ইসলামপুর, সাপাহার, নওগাঁ।
প্রশ্ন (২৭/৩৮৭) : পিতা-মাতার প্রতি সন্তানের অবশ্য পালনীয় কর্তব্য কি কি?
প্রশ্ন (১১/৫১) : কবরকে মযবুত করে বাঁধানো এবং জন্ম-মৃত্যু তারিখ লেখা কি জায়েয?
প্রশ্ন (৩৫/১১৫) : তিন ব্যক্তির দো‘আ কবুল হয় না; যে তার চরিত্রহীনা স্ত্রীকে তালাক দেয় না, যে ঋণ প্রদান করে সাক্ষী রাখে না এবং যে মূর্খ বা বুদ্ধিহীন ব্যক্তি (অপচয়কারী)-এর হাতে অর্থ প্রদান করে। উক্ত হাদীছের বিশুদ্ধতা জানতে চাই। - -রফীকুল ইসলাম, গফরগাঁও, ময়মনসিংহ।
আরও
আরও
.