উত্তর : প্রথমতঃ ৪টির অধিক বিবাহের অনুমতি কেবল রাসূল (ছাঃ)-এর জন্য খাছ। এ অনুমতি আল্লাহ পাক স্রেফ তাঁর রাসূলকে দিয়েছিলেন। অন্য কোন মুসলিমের জন্য নয় (আহযাব ৩৩/৫০)। উম্মতের জন্য কোনরূপ প্রশ্ন ছাড়াই আল্লাহর বিধান অনুসরণ করা অবশ্যক।

দ্বিতীয়তঃ জানা আবশ্যক যে, ২৫ বছরের টগবগে যৌবনে আল্লাহর রাসূল (ছাঃ) প্রথম বিবাহ করেন পরপর দুই স্বামী হারা বিধবা ও চার সন্তানের মা ৪০ বছরের প্রায় বিগত যৌবনা একজন প্রোঢ়া নারীকে। এই স্ত্রীর মৃত্যুকাল অবধি দীর্ঘ ২৫ বছর তিনি তাকে নিয়েই ঘর-সংসার করেছেন। অতঃপর ৫০ বছর বয়সে দ্বিতীয় বিয়ে করেন আর এক ৫০ বছর বয়সী কয়েকটি সন্তানের মা বিধবা মহিলা সাওদাকে নিতান্তই সাংসারিক প্রয়োজনে। এরপর মদীনায় হিজরতের পর মাদানী জীবনের দশ বছরে বিভিন্ন বাস্তব কারণে ও নবুঅতী মিশন বাস্তবায়নের মহতী উদ্দেশ্যে আল্লাহর হুকুমে তাঁকে আরও কয়েকটি বিবাহ করতে হয়। যেমন (১) শত্রু দমনের স্বার্থে ৪র্থ হিজরীতে উম্মে সালামাকে বিবাহ করেন। একই উদ্দেশ্যে ৫ম হিজরীতে জুওয়াইরিয়াহ বিনতুল হারেছকে বিবাহ করেন। ৭ম হিজরীতে ছাফিয়াহ বিনতে হুয়াই বিন আখত্বাবকে বিবাহ করেন। (২) ইসলামী বন্ধন দৃঢ়করণের স্বার্থে। যেমন হযরত আবুবকর ও ওমর (রাঃ)-এর দুই মেয়েকে বিবাহ করা। (৩) সামাজিক কুপ্রথা দূরীকরণের স্বার্থে। যেমন পালিতপুত্র যায়েদের তালাকপ্রাপ্তা স্ত্রী যয়নবকে বিয়ে করা প্রভৃতি  (এ বিষয়ে বিস্তারিত আলোচনা দেখুন : আত-তাহরীক মে’১২ সংখ্যায় নবীদের কাহিনী প্রবন্ধে)। সর্বোপরি বিষয়টি সম্পূর্ণ আল্লাহ তা‘আলার হুকুমেই হয়েছিল। অতএব এ ব্যাপারে প্রশ্ন তোলার কোন অবকাশ নেই।






প্রশ্ন (৩০/৩৫০) : বিদ‘আতী মসজিদের পরিচালনা কমিটির সভাপতি, সেক্রেটারী অথবা সদস্য হওয়া যাবে কি?
প্রশ্ন (৩/২৪৩) : কুরআনের কোন সূরা বা আয়াতের তেলাওয়াতকে বিশেষভাবে প্রাধান্য নেওয়া যাবে কি না?
প্রশ্ন (১/১) : স্কুলে শিক্ষকতার কারণে বাধ্যগতভাবে বিভিন্ন দিবস পালন অনুষ্ঠানে যেতে হয়। জেনে-শুনে চাকুরী বাঁচানোর স্বার্থে এসব অনুষ্ঠানে যোগ দিলে পাপ হবে কি?
প্রশ্ন (৩২/৩৫২) : বিবাহ শুদ্ধ হওয়ার জন্য কি কি শর্ত প্রযোজ্য? কোন একটি পূরণ না হ’লে বিবাহ সাব্যস্ত হবে কি?
প্রশ্ন (৩/৩২৩) : সরকারী নিয়মানুযায়ী মাদরাসার সময়সূচী হল, সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। অনেক সময় মাদরাসা শেষ করে দুপুর ২/৩ টায় বাড়ী যেতে হয়। আবার কখনো মাদরাসায় যেতে সাড়ে দশটা বেজে যায়। এটা কি অপরাধ হবে? এর জন্য ক্বিয়ামতের দিন জবাবদিহি করতে হবে কি?
প্রশ্ন (২৫/২৫): আমার বড় ছেলের বয়স সাত বছর হওয়ার পরেও আমার স্ত্রী ঘরে ওড়না ছাড়া চলাফেরা করে। এক্ষেত্রে তাকে বহুবার নিষেধ করা হ’লেও সে কর্ণপাত করে না। এক্ষেত্রে ছেলে সন্তানের বয়স কত হ’লে ঘরে মা-বোনকে সতর ভালোভাবে ঢেকে চলতে হয়?
প্রশ্নঃ (৯/২০৯) : মহিলা ও পুরুষের কাফনের কাপড়ের সংখ্যায় কোন পার্থক্য আছে কি?
প্রশ্ন (৩৯/৭৯) : স্ত্রীর অনুপস্থিতিতে তালাক ব্যতীত অন্য শব্দ যেমন তুমি আমার জন্য হারাম, আমি তোমার জন্য হারাম ইত্যাদি বললে বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে কি?
প্রশ্ন (৪/৩৬৪) : ছালাতে সালাম ফেরানোর সময় ডানে এবং বামে পূর্ণ মুখ ঘুরিয়ে তারপর সালাম বলতে হবে নাকি সালামের শব্দগুলো উচ্চারণ করতে করতে মুখ ডানে এবং বামে ঘুরাতে হবে? - -মিনহাজ পারভেয, হড়গ্রাম, রাজশাহী।
প্রশ্ন (২৮/৪৬৮) : ক্বিয়ামতের দিন কি মানুষকে তার বুঝ মোতাবেক বিচার করা হবে? পথে-ঘাটে, রেলস্টেশনে বাস্ত্তহারা বহু মানুষ দেখা যায় যারা ধর্ম সম্পর্কে কিছুই জানে না এবং কোন আমলও করে না। মূলতঃ এদের মধ্যে ধর্ম সম্পর্কে কোন বোধশক্তিই নেই। এদের বিচার কিভাবে হবে? - -যিল্লুর রহমান, গোবরচাকা, খুলনা।
প্রশ্ন (১৯/২১৯) : মাইয়েতকে গোসল করানো ব্যক্তি বা কবর খননকারীকে ওয়ারিছদের পক্ষ থেকে খাওয়ানো যাবে কী?
প্রশ্ন (১৮/৩৭৮) : আমি অনেকদিন থেকে মসজিদে একাকী রাফঊল ইয়াদায়েন করি। বর্তমানে মসজিদ কমিটি আমার ক্ষতি করতে চায়। পিতা-মাতাও রাফঊল ইয়াদায়েন করলে মসজিদে যাওয়া নিষিদ্ধ করে দিয়েছে। এক্ষণে আমি বাড়িতে ছালাত পড়ব কি? না পিতা-মাতার নির্দেশনা উপেক্ষা করে মসজিদে ছালাত আদায় করব, নাকি রাফঊল ইয়াদায়েন আপাতত বন্ধ রাখব?
আরও
আরও
.