উত্তর : পেশাবের চাপ যদি এমন পর্যায়ের হয় যা ছালাতের একাগ্রতা ও খুশূ‘ খুযূ‘ বিনষ্ট করতে পারে তাহ’লে সে চাপ নিয়ে ছালাত আদায় করা যাবে না এবং পেশাব আটকিয়ে রাখাও যাবে না। কারণ এটি যেমন শরী‘আত নিষিদ্ধ কাজ তেমনি এর কারণে স্বাস্থ্য ঝুঁকিও রয়েছে। আর চাপ চূড়ান্ত পর্যায়ের না হ’লে পরবর্তী ছালাত পর্যন্ত ওযূ ধরে রাখা জায়েয (নববী, আল-মাজমূ‘ ৪/১০৫; ইবনু কুদামাহ, মুগনী ১/৪৫০-৫১; ছান‘আনী, সুবুলুস সালাম ১/২২৭)।

প্রশ্নকারী : আহনাফ তাহমীদ, জামালপুর।








প্রশ্ন (২৪/৬৪): মাযহাব কী? কখন থেকে মাযহাব চালু হয়েছে? পৃথিবীর সব দেশেই কি মাযহাব আছে?
প্রশ্ন (১২/৩৩২) : ছালাতের পর তাসবীহ গণনার সুন্নাতী পদ্ধতি কি?
প্রশ্ন (২/৪২) : জনৈক পীর ছাহেব বলেন, সূরা হূদের ২নং আয়াতে ‘ইল্লাল্লাহ’ শব্দটি রয়েছে। তাই আমরা ‘ইল্লাল্লাহ’ যিকির করি। একথার সত্যতা আছে কি? - -আব্দুল মালেক মাস্টারদুমকী, পটুয়াখালী।
প্রশ্ন (২৯/৩৪৯) : অনেক সন্তান ভালো কাজ করতে চায়। কিন্তু পিতা-মাতা তাতে সন্তুষ্ট হয় না। তখন সন্তানের জন্য করণীয় কী?
প্রশ্ন (২৮/১৮৮) : ৬ বছর পূর্বে আমরা প্রেম করে বিবাহ করি। আমরা উভয়েই ব্যাংকে চাকুরী করি। চাকুরীর কারণে উভয়কে ‘আলাদা যেলায় থাকতে হয়। আমাদের কোন সন্তান নেই। কিছু দিন পূর্ব থেকে স্ত্রী আমার সাথে সংসার করতে অনীহা প্রকাশ করছে। আমার সাথে কথা বন্ধ করে দিয়েছে। অন্যদিকে শ্বশুরবাড়ী থেকে ধৈর্য ধরতে বলছে। এমতাবস্থায় আমার করণীয় কি?
প্রশ্ন (৩৩/২৩৩) : আমাদের দেশের অনেক মেয়েদের বিভিন্ন মিডিয়ায় ও বিলবোর্ডে বিজ্ঞাপনের মডেল বা অভিনেত্রী হিসাবে অংশ নিতে দেখা যায়। এদের কেউ কেউ নিয়মিত ছালাত, ছিয়াম আদায় করে থাকে। শারঈ দৃষ্টিতে এর পরিণতি কি হতে পারে? উল্লেখ্য যে, এসব মেয়েদের অভিভাবকরা এটাকে সাদরে মেনে নিয়েছেন এবং এজন্য তারা গর্ব অনুভব করেন।
প্রশ্ন (৩৩/১৫৩) : আমি একজনকে মারধর ও যুলুম করে তার জমি বিক্রি করে ৫০ লাখ টাকা পেয়েছি। এখন নিজের ভুল বুঝতে পেরেছি। কিন্তু সে মারা গেছে। এখন আমার ক্ষমা পাওয়ার কোন উপায় আছে কি? টাকাটা তার পরিবার বা কোন ধর্মীয় কাজে ব্যয় করলে ক্ষমা পাওয়া যাবে কি?
প্রশ্ন (১৩/৪১৩) : ইসলামী সম্মেলনে জনৈক বক্তা বলেন, কবরে নবী-রাসূল, ছাহাবায়ে কেরাম, পীর-আওলিয়াদের লাশ অক্ষত থাকে। তাঁদের লাশ মাটিতে খায় না। উক্ত বক্তব্য কি সঠিক?
প্রশ্ন (২৪/২৪) : নিজ নাতনীকে নিজ ভাগ্নের সাথে বিবাহ দেওয়া যাবে কি?
প্রশ্ন (১৪/১৭৪) : বিভিন্ন দেশে বিভিন্ন রকমের দাড়ি রাখার অভ্যাস চালু আছে। মুখের কোন্ পর্যন্ত এবং কতটুকু দাড়ি রাখতে হবে?
প্রশ্ন (৩৪/১৯৪) : জনৈক আলেম বলেন, কেবল চামড়ার মোটা মোজা পরিধান করলেই মাসাহ করা যাবে, সাধারণ মোজায় নয়। এক্ষণে সূতী মোজা পরিধান করলে মাসাহ করা যাবে কি? এছাড়া বুট জুতার উপর দিয়ে মাসাহ করা যাবে কি?
প্রশ্ন (৩/৪৪৩) : আমি একটি কোম্পানীতে চাকুরী করি। ছালাতের জন্য যথাসময়ে ছুটি না পাওয়ায় প্রত্যহ আছরের ছালাত নির্ধারিত সময়ের পূর্বেই আদায় করি। বাধ্যগত অবস্থায় এভাবে ছালাত আদায় করা সঠিক হচ্ছে কি? অন্যথায় আমার করণীয় কি?
আরও
আরও
.