উত্তর : পেশাবে সিক্ত বিছানা ভালোভাবে শুকিয়ে যাওয়ার পর তাতে শয়ন করলে কাপড় বা দেহ নাপাক হবে না (ছালেহ ফাওযান, আল-মুনতাক্বা ৪৮/১৮; ফাতাওয়াল মারআতিল মুসলিমাহ ১/১৯৪)। কিন্তু নাপাক বিছানায় শুয়ে ঘেমে গেলে এবং পেশাবযুক্ত বিছানাকে সিক্ত করলে দেহ নাপাক হবে (হায়তামী, তোহফাতুল মুহতাজ ৩/৩০)। ছালাতের জন্য স্থান পবিত্র হওয়া শর্ত। অতএব পেশাবযুক্ত বিছানার উপর আলাদা কাপড় বা মুছাল্লা বিছিয়ে তাতে ছালাত আদায় করা যাবে (বিন বায, ফাতাওয়া ওয়াদ দুরূস ৮/২)। তবে সর্বাবস্থায় অধিকতর পবিত্র স্থানে ছালাত আদায়ের চেষ্টা করবে (নববী, আল-মাজমূ‘ ৩/১৫৮)।

প্রশ্নকারী : আসাদুযযামান, মোহনপুর, রাজশাহী।







বিষয়সমূহ: তাহারাত-পবিত্রতা
প্রশ্ন (২৯/৪২৯) : মৃতব্যক্তি দুনিয়ার লোকদের কাজকর্ম দেখতে ও শুনতে পায় কি?
প্রশ্ন (২৮/১০৮) : ইবনু হযমের ‘মুহাল্লা’ গ্রন্থে আছার বর্ণিত হয়েছে যে, ইবনু মাসঊদ (রাঃ) বলেছেন, ছালাতে তিনটি বিষয় অনুচ্চস্বরে পাঠ করতে হবে। আঊযুবিল্লাহ, বিসমিল্লাহ ও আমীন। আছারটি ছহীহ কি?
প্রশ্ন (২/১২২) : মুসলিম মৃতব্যক্তির কাফন-দাফন কার্যে কোন হিন্দু অংশগ্রহণ করতে পারবে কি?
প্রশ্ন (১৫/১৫): রাসূল (ছাঃ)-এর বাণী আদম সন্তানের সৌভাগ্য তিনটি আর দুর্ভাগ্যও তিনটি। সৌভাগ্য তিনটি হ’ল, দ্বীনদার স্ত্রী, প্রশস্ত বাসস্থান, আরামদায়ক যানবাহন। আর দুর্ভাগ্য তিনটি অবাধ্য স্ত্রী, সংকীর্ণ বাসস্থান ও সংকীর্ণ যানবাহন। হাদীছটি ছহীহ কি?
প্রশ্ন (৯/৩২৯) : কোন পিতা-মাতা যদি নিজের কোন সন্তানকে কোন নিঃসন্তান দম্পতিকে দিয়ে দেয় এবং সরকারী কাগজপত্রে পালিত পিতা-মাতার নাম থাকায় সে তাদের সম্পদের অংশ পেয়ে যায়, তবে কি সে জন্মদাতা পিতা-মাতার সম্পত্তির ভাগ পাবে?
প্রশ্ন (৩০/২৭০) : মায়ের দুধ দুই বছরের অধিক সময় পান না করানো মর্মে আব্দুল্লাহ ইবনে আববাস (রাঃ)-এর উক্তি لَا رَضَاعَ إِلَّا فِي الْحَوْلَيْنِ فِي الصِّغَرِ -এর ব্যাপারে সঠিক তথ্য বিস্তারিত জানতে চাই।
প্রশ্ন (২৩/৬৩) : আমার ভাই একসময় পাগল হয়ে যায় এবং কিছুদিন পর পাগল থাকা অবস্থায় গলায় দড়ি দিয়ে মৃত্যুবরণ করে। সেকি আল্লাহর নিকটে ক্ষমা পাবে? - -আব্দুল্লাহ, পাবনা।
প্রশ্ন (৭/৮৭) : রাসূল (ছাঃ)-এর যামানায় যব, খেজুর, পণির দ্বারা ফিৎরা দেয়া হ’ত। তাঁরা যব দিয়েছেন। আমরা ধান দিচ্ছি। কারণ যবেরও খোসা আছে ধানেরও খোসা আছে। এক্ষণে চাউল দেওয়ার দলীল জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (১৮/১৭৮) : ছালাতের কাতারসমূহের মাঝে কতটুকু ফাঁক রাখা শরী‘আতসম্মত? - -আব্দুল লতীফ, সিঙ্গাপুর।
প্রশ্ন (৩১/১৯১) : তোমরা তোমাদের প্রভুর নিকট যাবতীয় কিছু প্রার্থনা কর। এমনকি জুতার ফিতা ছিঁড়ে গেলে সেটাও চাও। উক্ত হাদীছটি কি ছহীহ।
প্রশ্ন (১৬/২৫৬) : শারীরিক ক্ষতির সম্ভাবনা থাকায় স্ত্রীর সাথে স্বাভাবিক সংসর্গ ব্যতীত জৈবিক চাহিদা মেটানোর ভিন্ন পন্থা অবলম্বন করা শরী‘আতসম্মত হবে কি? - -হাবীবুল্লাহ, নারায়ণগঞ্জ।
প্রশ্ন (১৪/১৩৪) : মসজিদের দেয়ালে মুছল্লীদের স্মরণ করার সুবিধার্থে কালেমা ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ লেখা জায়েয হবে কি? - -আবেদ আলী*, মালদহ, পশ্চিমবঙ্গ, ভারত।* [শুধু ‘আবেদ’ লিখুন (স.স.)]
আরও
আরও
.