উত্তর : উক্ত মর্মের বর্ণনাগুলি দুর্বল। (ক) রাসূল (ছাঃ) একবার তাঁর হাজামতের রক্ত গোপন স্থানে ফেলার জন্য আব্দুল্লাহ বিন যুবায়েরকে আদেশ করলে তিনি তা বাইরে নিয়ে গিয়ে নিজেই পান করেন। জানতে পেরে রাসূল (ছাঃ) তাকে বলেন, কে তোমাকে রক্তপানের নির্দেশ দিল? মানুষের পক্ষ থেকে তোমার জন্য আফসোস! মানুষের জন্য তোমার পক্ষ থেকে আফসোস! (হাকেম হা/৬৩৪৩, যাহাবী চুপ থেকেছেন; মাজমা‘উয যাওয়ায়েদ হা/১৪০১০)। অন্য বর্ণনায় এসেছে, তিনি আরো বলেন, জাহান্নামের আগুন তোমাকে স্পর্শ করবে না (দারাকুৎনী হা/৮৯৪, সনদ যঈফ)। (খ) আবু সাঈদ খুদরীর পিতা মালেক ইবনু সিনান ওহোদের যুদ্ধের দিন রাসূল (ছাঃ)-এর ললাট হ’তে রক্ত চেটে খেয়ে ফেলেন। তখন রাসূল (ছাঃ) বলেন, আমার রক্ত যার রক্তকে স্পর্শ করেছে, তাকে জাহান্নাম স্পর্শ করবে না’ (ইবনু হিশাম ২/৮০, সনদ যঈফ; সীরাতুর রাসূল (ছাঃ) ৩৬৮ পৃ. টীকা-৫০২)। উল্লেখ্য যে, প্রবাহিত রক্ত পান করা হারাম (আন‘আম ৬/১৪৫; ছহীহাহ হা/৩০০-এর আলোচনা দ্রষ্টব্য)।






প্রশ্ন (২৫/১০৫) : ৭ বছর আগে আমার তালাকপ্রাপ্তা বোন অন্য কোথাও বিবাহ করেনি। তার ২ সন্তান আছে। তবে তার প্রাক্তন স্বামী ৫ বছর আগে বিবাহ করেছে এবং ঐ ঘরে তার একটি কন্য সন্তান আছে। এখন ঐ স্বামী আমার বোনকে পুনরায় বিবাহ করতে চায়। এটা জায়েয হবে কি?
প্রশ্ন (৩৬/৩১৬) : কাফির-মুশরিকেরা দো‘আ করলে তাদের দো‘আ কবুল হয় কি?
প্রশ্ন (২৫/৩৪৫) ব্যাংকে চাকুরী করে উপার্জিত সকল অর্থই কি হারাম হবে?
প্রশ্ন (২১/২৬১) : দুপুরে বিশ্রাম নেওয়ার ব্যাপারে শরী‘আতে কোন নির্দেশনা আছে কি?
প্রশ্ন (৩২/১১২) : অমুসলিমদের মৃত্যুতে বা তাদের কোন বিপদে আনন্দিত হওয়া যাবে কি? - -ফারূক হোসাইন, পাঁচদোনা, নরসিংদী।
প্রশ্ন (৩০/৪৩০) : আমাদের মসজিদের ইমাম ছাহেব ছালাতে একটি সিজদা ছুটে গেলে পরবর্তীতে পুরো রাক‘আত পড়ার ব্যাপারে বলা হ’লেও কেবল সাহো সিজদা দিয়ে শেষ করেছেন। এক্ষণে মুছল্লীদের জন্য করণীয় কি? - -সজীব আলী, শ্যামপুর, মেহেরপুর।
প্রশ্ন (৫/৩৬৫) : আযানের দো‘আ হিসাবে আমাদের দেশে যে অতিরিক্ত অংশ পাঠ করা হয় তা সঠিক কি? - -মুনীরুল আলমরাজশাহী কলেজ, রাজশাহী।
প্রশ্ন (৮/৪৪৮) : জনৈক বক্তা জুম‘আর খুৎবায় বলেন, ছাহাবী আবু ছা‘লাবা সম্পদ বৃদ্ধির কারণে জামা‘আতে ছালাত ত্যাগ করেছিলেন এবং তিনি যাকাত দিতেও অস্বীকার করেছিলেন। এ ঘটনা কতটুকু সত্য?
প্রশ্ন (১৭/১৭) : হারাম উপার্জনকারী আত্মীয়-স্বজনের বাড়িতে দাওয়াত খাওয়া যাবে কি? কেননা দাওয়াত না গ্রহণ করলে আত্মীয়তা নষ্ট হয়।
প্রশ্ন (৯/১২৯) : ছেলের বয়স কত বছর হ’লে সে যেকোন সফরের ক্ষেত্রে মায়ের মাহরাম হিসাবে গণ্য হবে? - -মুহাম্মাদ রুবেল আমীনপ্রাইম ব্যাংক, এলিফ্যান্ট রোড, ঢাকা।[(রূবেল নামটি বাদ দিয়ে আরবীতে সুন্দর নাম রাখুন (স.স.)]
প্রশ্ন (৩২/১১২) : বেড়ানো বা পড়াশুনার উদ্দেশ্যে অমুসলিম দেশে যাওয়ার ক্ষেত্রে শরী‘আতে কোন বাধা আছে কি?
প্রশ্ন (৩০/৪৭০) : আমি কর্মসূত্রে মক্কা নগরীতে অবস্থান করছি। কিন্তু এখন শুনছি যে, ইহরাম ব্যতীত মক্কা নগরীতে প্রবেশ করা গোনাহের কাজ। এক্ষণে আমার করণীয় কি? - -আবুল কালাম, মক্কা, সঊদী আরব।
আরও
আরও
.