উত্তর : হাদীছে হুবহু এমন কথা বর্ণিত হয়নি। তবে বিভিন্ন অসৎ কর্মের কারণে যে মানুষের রিযিকে বরকত কমে যায়, তা সঠিক। যেমন- ১. যেনায় লিপ্ত হওয়া (ইবনু মাজাহ হা/৪০১৯; ছহীহুত তারগীব হা/৭৬৫)। ২. ওযনে কম দেওয়া (ছহীহাহ হা/১০৬)। ৩. আল্লাহর বিধান অনুযায়ী বিচার না করা (ছহীহাহ হা/৪০০৯)। ৪. যাকাত না দেওয়া (ছহীহাহ হা/৪০০৯)। ৫. সূদ খাওয়া (বাক্বারাহ ২/২৭৬)। ৬. মিথ্যা কসম করা (ছহীহাহ হা/৯৭৮)। ৭. মিথ্যা বলা (বুখারী হা/২০৭৯)। ৮.  আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা (ছহীহাহ হা/৯৭৮)। ৯. হজ্জ ও ওমরা না করা (তিরমিযী হা/৮১০; ছহীহাহ হা/১১৮৫)। ১০. হারাম ও অবাধ্যতায় লিপ্ত হওয়া (ত্বোয়াহা ২০/১২৪)। এগুলো ছাড়াও আরো কিছু অপকর্ম রয়েছে যার কারণে সম্পদ কমে যেতে পারে। আর দাঁড়িয়ে পেশাব ও পানাহার করা অপসন্দনীয় কাজ (মুসলিম হা/২০২৪, ২০২৬; মিশকাত হা/৪২৬৭)। আর দাঁত দিয়ে নখ কামড়ানো বা ফুঁ দিয়ে বাতি নিভানোতে স্বাস্থ্যগত ক্ষতি রয়েছে। এজন্য এগুলো থেকে বিরত থাকা কর্তব্য (মারদাভী, আল-ইনছাফ ৮/৩৩০)।

প্রশ্নকারী : অনিক আহমাদ রাজন, মিরপুর, ঢাকা।

*[আরবীতে ইসলামী নাম রাখুন (স.স.)]






বিষয়সমূহ: বিবিধ
প্রশ্ন (২/৩৬২) : রামাযান মাসে জান্নাতের দরজা খোলা হয় এবং জাহান্নামের দরজা বন্ধ রাখা হয়। তাহ’লে এ মাসে কেউ মারা গেলে সে কি জান্নাতে যাবে? সে যদি পাপী ব্যক্তি হয় তবুও কি জান্নাতে যাবে?
প্রশ্ন (১৭/৪৫৭) : আমাদের ইমাম ছাহেব প্রতিদিন ফজর ছালাতের শেষ রাক‘আতে হাত তুলে দো‘আ করেন। এমনকি একদিন দো‘আ করতে ভুলে গেলে সহো সিজদাও দিয়েছেন। এভাবে দোআ কুনূত নিয়মিত পড়ার কোন বিধান শরী‘আতে আছে কি? প্রতিদিন এরূপ করতে যেসব মুছল্লী ইচ্ছুক নয় তাদের জন্য করণীয় ক - -যুবায়ের হক, আসাম, ভারত।
প্রশ্ন (১৭/১৩৭) : এলার্জি থেকে সুস্থতা লাভের জন্য রূপার চেইন ব্যবহার করা যাবে কি?
প্রশ্ন (৩৭/৪৭৭) : আমার পিতা-মাতা আমার আক্বীক্বা না করেই মৃত্যুবরণ করেছেন। এ অবস্থায় আমি নিজের পক্ষ থেকে আক্বীক্বা করতে পারব কি?
প্রশ্ন (১/৪১) : যাকাতের অর্থ বন্যার্তদের মাঝে ত্রাণ হিসাবে বিতরণ করা যাবে কি? - -মুখতারুল ইসলাম, বাঘা, রাজশাহী।
প্রশ্ন (৩৮/২৭৮) : আমি দর্জির কাজ করি। মেয়েরা আমার নিকট থেকে টাইটফিট পোশাক তৈরী করে নেয়। এ জন্য কি আমি দায়ী হব?
প্রশ্ন (৫/৪৫) : ইমামের খুৎবা চলাকালীন কোন ফযীলতপূর্ণ বা বিস্ময়কর বর্ণনা শুনলে সরবে ‘সুবহানাল্লাহ’ বা ‘আলহামদুলিল্লাহ’ পাঠ করা যাবে কি?
প্রশ্নঃ (১৫/২৯৫) : নবী করীম (ছাঃ) ওযূ ও গোসলে সাধারণত কতটুকু পানি খরচ করতেন? ফরয গোসলে তিনি কতটুকু পানি ব্যবহার করতেন?
প্রশ্ন (৩২/৭২) : জনৈক মহিলার সার্বিক সক্ষমতা থাকা সত্ত্বেও মাহরাম নেই। এক্ষণে তার উপর হজ্জ ফরয না হ’লেও বদলী হজ্জ করানো ফরয হবে কি? - -ইয়াকূব আব্দুল্লাহ হারূণ, বাঁশদহা, সাতক্ষীরা।
প্রশ্ন (১১/১১) : পানির ব্যবস্থা না থাকায় তায়াম্মুম করে ফরয ছালাত আদায় করার কিছুক্ষণ পর পানির ব্যবস্থা হয়ে গেলে এবং ওয়াক্ত থাকলে উক্ত ছালাত পুনরায় আদায় করতে হবে কি?
প্রশ্ন (৩১/৩১) : একজন মুসলমানের কোন কোন অপরাধের জন্য তার জানাযা পড়া ইমাম বা পরহেযগার ব্যক্তির জন্য হাদীছে নিষেধ রয়েছে? আবার কোন কোন অপরাধ থাকা সত্ত্বেও তার জানাযা পড়া যায় বলে উল্লেখ রয়েছে?
প্রশ্ন (২৪/৪২৪) : ছালাতে পবিত্র কুরআনের যেকোন সূরার ৩ আয়াতের কম তেলাওয়াত করলে ছালাত হবে কি?
আরও
আরও
.