উত্তর : কোন ব্যক্তি খালেছভাবে হজ্জের নিয়ত করার পর মারা গেলে সে হজ্জের ছওয়াব পেয়ে যাবে (আহমাদ হা/১৮০৬০; ছহীহুত তারগীব হা/১৬)। তবে উক্ত ব্যক্তির উপর হজ্জ ফরয হয়ে গিয়েছিল এবং ইহরাম বাঁধার পূর্বে মারা যাওয়ায় তা পালনকৃত হজ্জ হিসাবে গণ্য হবে না। সুতরাং তার উপর হজ্জের ফরযিয়াত রয়ে গেছে। অতএব উক্ত টাকা ভাগ না করে তার পক্ষ থেকে বদলী হজ্জ করিয়ে নিতে হবে (ইবনু কুদামাহ, মুগনী ৩/২৩৩; বিন বায, ফাতাওয়া নূরুন ‘আলাদ-দারব ১৮/১২৬-২৭)। ইবনু আববাস (রাঃ) বলেন, এক ব্যক্তি বলল, ইয়া রাসূলাল্লাহ! আমার পিতা মৃত্যুবরণ করেছেন, অথচ তিনি হজ্জ করেননি। আমি কি তার পক্ষ হ’তে হজ্জ করব? তিনি বললেন, তুমি বল, যদি তার উপর ঋণ থাকত, তাহ’লে তুমি কি তা আদায় করতে না? সে বলল, হ্যাঁ। তিনি বললেন, আল্লাহর হক আদায় করা অধিক যৌক্তিক (নাসাঈ হা/২৬৩৯; ছহীহাহ হা/৩০৪৭)। অতএব ওয়ারিছদের জন্য কর্তব্য হবে উক্ত টাকা ভাগাভাগি না করে তার জন্য বদলী হজ্জ করানো।

প্রশ্নকারীঃ সাইফুল ইসলাম, লাকসাম, কুমিল্লা।







বিষয়সমূহ: হজ্জ ও ওমরাহ
প্রশ্ন (১৬/৩৭৬) : ছালাতে রুকূ বা সিজদার সময় অ্যাসিড রিফ্ল্যাক্স বা অন্য কোন কারণে গলা থেকে মুখে কিছু উঠে আসলে ছালাতের হুকুম কি হবে? ছিয়ামরত অবস্থায় নীচের দিকে ঝুঁকলে বারবার এমন সমস্যা হ’লে ছিয়াম ভেঙে যাবে কি?
প্রশ্ন (৩/৪৪৩) : রাসূল (ছাঃ)-এর মুওয়াযযিন কতজন ছিলেন? কারা কোথায় আযান দিতেন? - -আব্দুল্লাহ আল-মামূন, শেখপাড়া, রাজশাহী।
প্রশ্ন (১৪/৯৪) : মসজিদ বা যে কোন প্রতিষ্ঠানের হিসাবরক্ষক নিজের প্রয়োজনে ক্যাশ থেকে ঋণ নিয়ে নিজের প্রয়োজনীয় কোন খরচ করতে পারবে কি?
প্রশ্ন (৩১/২৩১) : জুম‘আর দিন মসজিদে প্রবেশ করার পর আযান শুরু হয়ে গেলে আযান শোনা ও তার জবাব দেওয়া যরূরী, নাকি আযান চলাকালীন অবস্থায় সুন্নাত ছালাত আদায় করা যরূরী?
প্রশ্ন (১২/১২): ফজরের ছালাতে ঘুম থেকে দেরী করে ওঠার কারণে ছালাত শুরুর সময় দেখি নিষিদ্ধ সময় শুরু হয়েছে। এসময় কি অপেক্ষা করতে হবে, নাকি ছালাত শুরু করতে হবে?
প্রশ্ন (৪/৪৪) :কোন নারীকে হূরে ‘আইনদের অন্তর্ভুক্ত করার জন্য দো‘আ করা যাবে কি?
প্রশ্ন (৩৪/৩১৪) : মসজিদের বারান্দায় কবর থাকলে উক্ত মসজিদে ছালাত হবে কি? ঢাকার একটি ফৎওয়া বোর্ড উক্ত মসজিদে ছালাত আদায় করা যাবে মর্মে ফৎওয়া দিয়েছে এবং দলীল হিসাবে নিম্নোক্ত হাদীছ পেশ করেছে। রাসূল (ছাঃ) বলেন, ‘সমগ্র যমীনকে আমার জন্য পবিত্র এবং সিজদার স্থান বানিয়ে দেয়া হয়েছে’ (বুখারী হা/৪৩৮)। এর দ্বারা তারা কবরকেও শামিল করেছে। - -মিনহাজুল ইসলাম, গোদাগাড়ী, রাজশাহী।
প্রশ্ন (৩০/২৩০) : তিন বা চার রাক‘আত বিশিষ্ট ছালাতের প্রথম তাশাহহুদ ভুলবশত বাদ পড়ে গেলে করণীয় কি? সাহু সিজদা দিলে যথেষ্ট হবে, না পুনরায় এক রাক‘আত ছালাত আদায় করতে হবে?
প্রশ্ন (১১/২১১) : মুছল্ল­ীর সামনে কোন ময়লা থাকলে, সিজদায় গিয়ে তা ফুঁ দিয়ে বা হাত দিয়ে সরানো যাবে কি?
প্রশ্ন (৪০/২৪০) : ‘সত্য কথাই তিতা’। হাদীছটি কি ছহীহ?
প্রশ্ন (৯/৪০৯) : মাযহাবী ভাইয়েরা ইফতারের সময় তিন/চার মিনিট বিলম্ব করেন। এর কারণ কী? - -রাসেল হোসাইন, নারায়ণগঞ্জ।
প্রশ্ন (৩৬/৩৬) : জনৈক নারীর স্বামী শারীরিকভাবে অক্ষম। চিকিৎসা নিয়েও সুফল হয়নি। মহিলার পিতা-মাতার বক্তব্য এভাবেই সংসার করতে হবে। তারা অন্যত্র বিবাহ দিতে রাযী নয়। এক্ষণে উক্ত মহিলা স্বামীকে ডিভোর্স দিয়ে নিজে নিজে বিবাহ করতে পারবে কি?
আরও
আরও
.