উত্তর : বিয়েতে মেয়ে রাযী না থাকায় এবং কাবিননামায় স্বাক্ষর না করায় আদতে বিয়েই হয়নি। এই অবস্থায় মেয়ের উচিৎ হয়নি স্বামীর ঘর করা। এজন্য মেয়েও দায়ী হবে। তাকে অবশ্যই অনুতপ্ত হয়ে আল্লাহ্র নিকট তওবা করতে হবে। এক্ষণে এটি ‘শিবহে নিকাহ’ হয়েছে। উক্ত নিকাহ বা বিয়ে ভেঙ্গে দেওয়ার অধিকার মেয়ের আছে। যেটা সে ‘খোলা’র মাধ্যমে দিয়েছে এবং তা কার্যকর হয়েছে (আবুদাউদ হা/২০৯৬; আহমাদ হা/২৪৬৯)।

প্রশ্নের বিবরণ অনুযায়ী পরের স্বামীর সাথে বসবাস করার জন্য বর্তমান অভিভাবকদের অনুমতি নিয়ে মোহর ধার্য্য করা সহ নতুনভাবে বিবাহ করতে হবে। আল্লাহ বলেন, ‘যখন তোমরা স্ত্রীদের (রাজ‘ঈ) তালাক দাও। অতঃপর তাদের ইদ্দত পূর্ণ হয়ে যায়, তখন স্ত্রীরা তাদের স্বামীদের বিয়ে করতে চাইলে তোমরা তাদের বাধা দিয়ো না যদি তারা উভয়ে ন্যায়ানুগভাবে পরস্পরে সম্মত হয়’ (বাক্বারাহ ২/২৩২)। অতএব নতুন বিবাহে বড় ভাইয়ের অনুমতি দেওয়া উচিৎ হবে। কিন্তু যদি তিনি রাযী না হন, তবে পরবর্তী অভিভাবক তথা চাচা, দাদা বা অন্য কোন ভাইয়ের অনুমতিক্রমে নতুন বিবাহ করে নিবে।

প্রশ্নকারী : নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা।







বিষয়সমূহ: বিবাহ ও তালাক
প্রশ্ন (১২/১২) : মৃত ব্যক্তির সম্পদ কখন বণ্টন করতে হবে? এ ব্যাপারে শারঈ কোন নির্দেশনা আছে কি?
প্রশ্ন (২৫/৪২৫) : আমি বিদেশে গবেষণারত। এখানে পশু কুরবানীর সুযোগ নেই। এক্ষেত্রে আমি কি নিজ দেশে কিংবা কোন গরীব মুসলিম দেশে কুরবানীর টাকা পাঠিয়ে নিজের কুরবানীর হক আদায় করতে পারি? - -আব্দুল হাসীব, ওয়াটারলু, বেলজিয়াম।
প্রশ্ন (৩/৩৬৩) : মানুষ মারা গেলে তার রূহের মাগফেরাত কামনা করা হয়। আসলে মৃতব্যক্তির দেহে শাস্তি হবে, না রূহে?
প্রশ্ন (৩৮/৭৮) : চোরাইপথে পণ্য আমদানী-রপ্তানীর ব্যবসা করা জায়েয হবে কি?
প্রশ্ন (২২/১০২) : শরী‘আতের দৃষ্টিকোণ থেকে একজন স্ত্রী থাকা উত্তম, নাকি একাধিক স্ত্রী? বিস্তারিত জানতে চাই। - -ডা. এ.এফ. সুমন, চৌড়হাস, কুষ্টিয়া।
প্রশ্ন (২৯/৩০৯) : দ্বিতীয় খলীফা ওমর (রাঃ)-এর শাসনামলে দুর্নীতির অভিযোগে প্রাদেশিক গভর্ণর আবু হুরায়রা পদচ্যুত হয়েছিলেন। এ ঘটনার সত্যতা আছে কি? - -আব্দুল বাসেত, মেলান্দহ, জামালপুর।
প্রশ্ন (২৮/১৪৮) : যিলহজ্জ মাসের ১ তারিখ হতে ১০ই যিলহজ্জ পর্যন্ত ছিয়াম রাখা যায় কি?
প্রশ্ন (৭/১৬৭) : আমার অন্তরে আল্লাহ তা‘আলাকে নিয়ে নানা ধরনের শিরকী খটকা তৈরী হয়। সাথে সাথে আমি তওবা করি। এথেকে পরিত্রাণের উপায় কি? তওবা করলে ক্ষমা হবে কি?
প্রশ্ন (১১/৪১১) : ২য় বিবাহ করার পর থেকে দীর্ঘ ১৭-১৮ বছর যাবৎ পিতা আমার ও আমার মায়ের সাথে কোন সম্পর্ক রাখে না। বর্তমানে আমার চাচা-ফুফুরা আমাদেরকে বসতভিটা থেকে তাড়িয়ে দেওয়ার জোর প্রচেষ্টা চালাচ্ছে। এমতাবস্থায় আমাদের করণীয় কি? এরূপ পিতার পরকালীন শাস্তি কি?
প্রশ্ন (৩৯/১৫৯) : আমরা জানি আল্লাহ নিরাকার? কিন্তু জনৈক ভাই বলেন আল্লাহর আকার রয়েছে। একথা কি সত্য? তাঁর আকার কেমন?
প্রশ্ন (১৩/১৭৩) : জন্মদিন উপলক্ষে নবজাতক ছেলেকে স্বর্ণের আংটি বা চেইন দেওয়া হয় এবং বিবাহ উপলক্ষে বরকে স্বর্ণালংকার উপহার দেয়া হয়। এগুলো কি শরী‘আত সম্মম?
প্রশ্ন (১৯/২১৯) : এক ঘন্টা আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা করা সারারাত তাহাজ্জুদ ছালাত আদায়ের চেয়েও উত্তম মর্মে প্রচলিত বর্ণনাটি ছহীহ কি?
আরও
আরও
.