উত্তর : ইমামের খুৎবা চলাকালীন মুক্তাদী চুপ থেকে খুৎবা শুনবে যদিও সে ভাষা না বুঝে। কারণ খুৎবায় হাযির হওয়া জুম‘আর দিনের বিশেষ ইবাদতের অংশ (জুম‘আ ৬২/০৯)। আর রাসূল (ছাঃ) বলেন, জুম‘আর দিন ইমাম খুৎবারত অবস্থায় যদি তুমি তোমার পাশের মুছল্লীকে ‘চুপ কর’ বল, তাহ’লে তুমি অনর্থক কথা বললে’ (বুখারী হা/৯৩৪; মিশকাত হা/১৩৮৫)। একদা রাসূল (ছাঃ) খুৎবায় একটি আয়াত পাঠ করলে আবুদ্দারদা (রাঃ) উবাই বিন কা‘বকে এর শানে নুযূল সম্পর্কে জানতে চান। একাধিকবার জিজ্ঞেস করার পরেও তিনি কোন জওয়াব দেননি। খুৎবা শেষে উবাই আবুদ্দারদা (রাঃ)-কে বলেন, তুমি এত অনর্থক কথা বলছিলে কেন? ছালাত শেষে রাসূল (ছাঃ)-কে জিজ্ঞেস করা হ’লে তিনি বলেন, উবাই বিন কা‘ব সত্য বলেছে। ইমামের খুৎবাকালীন সময়ে তুমি চুপ থাকবে (আহমাদ হা/২১৭৭৮; ইবনু মাজাহ হা/১১১১; ছহীহাহ হা/২২৫১)। সুতরাং ভাষা না বুঝলেও জুম‘আর দিন সময়মত মসজিদে উপস্থিত হবে এবং খুৎবা মনোযোগ দিয়ে শুনবে (খারশী, মুখতাছার খলীল ১/২৮০২; যায়লাঈ, তাবীঈনুল হাক্বায়েক্ব ১/১৩২; মাজমূ‘ ফাতাওয়া ১৬/৩৫)।

প্রশ্নকারী : নাঈম ইসলাম, সান্তাহার, বগুড়া।






বিষয়সমূহ: বিবিধ
প্রশ্ন (৩৩/১৯৩) : ছহীহ মুসলিমে এসেছে, চিরদিন আমার উম্মতের একটি দল হক-এর উপর কিতাল করবে...। এর অর্থ কি তারা সর্বদা যুদ্ধ করতে থাকবে? অথচ রাসূল (ছাঃ) জীবনের বহু সময় কিতাল বিহীন অবস্থায় অতিবাহিত করেছেন!
প্রশ্ন (২/২৮২) : নফল ছিয়াম কারণবশতঃ ভেঙ্গে ফেললে পরে ক্বাযা আদায় করা ওয়াজিব কি? - -ফেরদৌসীনযরপুর, নরসিংদী।
প্রশ্ন (১০/৯০) : ব্যবসা-বাণিজ্যে কত শতাংশ পর্যন্ত লাভ করা যায় সে ব্যাপারে শারঈ কোন নির্দেশনা আছে কি?
প্রশ্ন (২২/২২২) : আমার বয়স ১২ হ’লেও বালেগ হওয়ায় মসজিদে পাঁচওয়াক্ত ছালাত আদায় করতে চাই। কিন্তু পিতা-মাতা মসজিদে বিশেষত মাগরিবের ছালাতে যেতে দিতে চায় না। প্রহার করে। এমতাবস্থায় আমার করণীয় কি?
প্রশ্ন (২৮/৩৪৮) : কুরবানীর পশু যবহ করার সুন্নাতসম্মত তরীকা জানতে চাই।
প্রশ্ন (২১/২২১) : ২-৩ বছর আগে পিতা তার তিন সন্তানের মধ্যে বড় সন্তানকে কয়েক লক্ষ টাকা দিয়েছিলেন এবং বাকী ২ সন্তানদের কোন সম্পদ দেননি। এক্ষণে পিতা বাকী ২ সন্তানকে ২/৩ বছর আগের টাকার মান অনুপাতে টাকা দিবে, না বর্তমান টাকার মান হিসাব করে কম বা বেশী দিবে?
প্রশ্ন (৩/৩৬৩): বখশিশ দেয়া সম্পর্কে শরী‘আতের নির্দেশনা কি?
প্রশ্ন (১১/২৫১) : কোন মানুষ কিভাবে মারা যাবে সেটি তার তাকদীরে লেখা থাকে। তাহ’লে কোন ব্যক্তি যদি আত্মহত্যা করে, তাহ’লে সে কেন জাহান্নামী হবে?
প্রশ্ন (৮/১৬৮) : পেশাব-পায়খানার প্রয়োজন থাকা সত্ত্বেও জামা‘আত ছুটে যাবে বলে জামা‘আত ধরা ঠিক হবে কি?
প্রশ্ন (১৭/২৫৭) : পাঞ্জাবী হিন্দুদের পোষাক, শার্ট-প্যান্ট-কোট-টাই ইহূদী-খৃষ্টানদের, জুববা বা তোপ সঊদীদের জাতীয় পোষাক। এক্ষণে সুন্নাতী পোষাক বলে নির্দিষ্ট কোন পোষাক আছে কি?
প্রশ্ন (১৪/৩৭৪) : ব্রেন ডেথ রোগীর অঙ্গ অন্য রোগীর দেহে প্রতিস্থাপন করার মাধ্যমে বহু রোগীর চিকিৎসা করা সম্ভব। এক্ষণে এরূপ রোগী স্বেচ্ছায় অঙ্গদান করতে পারবে কি?
প্রশ্ন (৪০/২০০) : রামাযান মাসে মাসিকের জন্য বাদ পড়া ছিয়ামগুলি পরবর্তীতে রাখতে হবে কি? রাখা গেলে তা শাওয়াল মাসের ছিয়ামের সাথে রাখা যাবে কি?
আরও
আরও
.