উত্তর : ক্বাযা আদায় করতে হবে। রাসূল (ছাঃ) বলেন, যে ব্যক্তি ছালাতের কথা ভুলে যায় অথবা ছালাত না পড়ে ঘুমিয়ে যায়, তার কাফফারা হ’ল স্মরণ হওয়ার সাথে সাথে সে যেন সেটি আদায় করে নেয়’। অন্য বর্ণনায় এসেছে, এটি ব্যতীত তার কোন কাফফারা নেই’ (বুখারী হা/৫৯৭; মুসলিম হা/৬৮৪ (৩১৪); মিশকাত হা/৬০৩)। ছাহাবী আম্মার (রাঃ) তিনদিন বেহুঁশ থাকার পর জাগ্রত হয়ে ক্বাযা ছালাতগুলো আদায় করে নিয়েছিলেন (আল-মুগনী ১/২৪০)। অজ্ঞান অবস্থা দীর্ঘায়িত হ’লে বা সে অবস্থায় মৃত্যুবরণ করলে তওবা করুন বা না করুন আল্লাহ তাকে ক্ষমা করবেন। কারণ তিনি বলেছেন, তোমরা আল্লাহকে ভয় কর, তোমাদের সাধ্য মত’ (তাগাবুন ৬৪/১৬)।






প্রশ্ন (১৯/৪১৯) : আযান চলা অবস্থায় মসজিদে প্রবেশ করলে আযানের উত্তর দেয়া উত্তম হবে না সুন্নাত পড়া উত্তম হবে?
প্রশ্ন (১১/৩৭১) : আল্লাহ তা‘আলা কুরআনে বলেছেন, গর্ভবতী মায়ের পেটে কী আছে তিনি ছাড়া কেউ জানে না। কিন্তু বর্তমানে আল্ট্রাসনোগ্রাফির মাধ্যমে জানা যাচ্ছে। কুরআনের উক্ত আয়াতের সঠিক ব্যাখ্যা কী?
প্রশ্ন (২২/১৮২) : কুরআন পাঠরত অবস্থায় কিছুক্ষণ বিরতি নেওয়ার পর পুনরায় কোন আয়াত থেকে পাঠ শুরু করলে ‘আ‘ঊযুবিল্লাহ’ না ‘বিসমিল্লাহ’ দিয়ে শুরু করতে হবে? এছাড়া বক্তব্যের মাঝে বা কোন কুরআনী দো‘আ পাঠের শুরুতে কিছু পাঠ করতে হবে কি?
প্রশ্ন (১৮/১৭৮) : জনৈকা মহিলা তার স্বামীকে তালাক দিয়ে কাউকে না জানিয়ে অন্য পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। এরূপ তালাক ও বিবাহ শরী‘আত সম্মত হয়েছে কি?
প্রশ্ন (১৬/১৩৬) : মসজিদে প্রবেশের সময় সালাম প্রদান ও প্রবেশের দো‘আ পাঠ নীরবে না সরবে করতে হবে?
প্রশ্ন (১৩/৩৩৩) : সমাজে অনেক বিত্তশালী লোক রয়েছেন যারা প্রতি বছর হজ্জ পালন করেন এবং সময় পেলেই ওমরাহ করতে যান। কিন্তু গরীব আত্মীয়-স্বজন এবং গরীব প্রতিবেশীর প্রতি খেয়াল রাখেন না। ইসলামের দৃষ্টিতে উক্ত হজ্জ ও ওমরার অবস্থা কী হবে?
প্রশ্ন (১৮/৯৮) : মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলে করণীয় কী? অনেকে দু’রাক‘আত ছালাত আদায় করতে এবং দান-খয়রাত করতে বলেন। সঠিক সমাধান জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (১৯/৯৯) : জিনের সাথে মানুষের বৈবাহিক সম্পর্ক স্থাপন করার ব্যাপারে শরী‘আতের নির্দেশনা কি?
প্রশ্ন (২৭/৩০৭) : বিবাহের রাত্রে বর ও কনেকে জামা‘আতবদ্ধভাবে ছালাত আদায় করতে হবে কি?
প্রশ্ন (১/৩৬১) : মহিলাদের ব্যবহৃত সোনার যাকাত নিয়ে বিদ্বানদের মতভেদ রয়েছে জেনেছি। এক্ষেত্রে সঠিক ফয়ছালা কোনটি হবে? - -জান্নাতুল ফেরদৌস, ক্যান্টনমেন্ট কলেজ, যশোর।
প্রশ্ন (৩৫/৩৫) : নবী করীম (ছাঃ) হিলফুল ফুযূল গঠনের জন্য যে বৈঠক ডাকেন, তাতে তাঁর দাদা ও নানার গোত্র সহ ৫টি গোত্র যোগদান করেছিল বলে উল্লেখ করা হয়েছে। প্রশ্ন হ’ল- ৪০০ মাইল দূর থেকে নানার গোত্র কিভাবে উক্ত বৈঠকে যোগদান করেছিল?
প্রশ্ন (২৭/২২৭) : শী‘আ ইমামের পিছনে ছালাত আদায় করা যাবে কি? বিশেষত ইরানে পড়াশুনার জন্য অবস্থান করলে জামা‘আতে ছালাত আদায়ের ক্ষেত্রে শী‘আ ইমামের পিছনে বাধ্যগতভাবে ছালাত পড়তে হয়। সেক্ষেত্রে করণীয় কি?
আরও
আরও
.