উত্তর : জুতা বসে পরা সুন্নাত। কেননা রাসূল (ছাঃ) দাঁড়িয়ে জুতা পায়ে দিতে নিষেধ করেছেন (আবুদাঊদ, তিরমিযী, মিশকাত হা/৪৪১৪)। এর ব্যাখ্যায় ছাহেবে ‘আওন বলেন, এর কারণ এই যে, জুতা পরা ও ফিতা আটকানোর প্রয়োজনে মাথা নীচু করতে হয়। তাই উক্ত কষ্টের পরিবর্তে বসে পরার কথা বলা হয়েছে (আওনুল মা‘বূদ হা/৪১৩৫-এর ব্যাখ্যা দ্রঃ ৭/২৩৫ পৃঃ)। ফিতাবিহীন সাধারণ জুতা-স্যান্ডেল পরা কষ্টকর নয় বিধায় দাঁড়িয়ে পরায় কোন দোষ নেই। রাসূল (ছাঃ) বলেন, তোমরা সহজ কর, কঠিন করো না... (বুখারী, মুসলিম, মিশকাত হা/৩৭২২)। জুতা পরার সময় ডান পায়ের জুতা আগে পরবে এবং খোলার সময় বাম পায়ের জুতা আগে খুলবে (বুখারী, মুসলিম, মিশকাত হা/৪৪১০)। তবে এগুলি বাধ্যগত বিষয় নয়। বরং ব্যক্তি তার সুবিধামত সহজ পন্থায় এগুলি করবে।






প্রশ্ন (১২/৯২) : রাসূলুল্লাহ (ছাঃ) কি জেহরী ছালাতের প্রথম রাক‘আতে ক্বিরাআত অধিক লম্বা এবং দ্বিতীয় রাক‘আতে ছোট করতেন?
প্রশ্ন (১/১২১): হজ্জ করতে গিয়ে অনেকে সেখানে মৃত্যুবরণ করার নিয়ত করে। এতে কোন কল্যাণ আছে কি?
প্রশ্ন (৩৫/২৭৫) : স্বামী স্ত্রীকে মোহরানা পরিশোধ না করে থাকলে সন্তান কি পিতার পক্ষ থেকে তা পরিশোধ করে দিতে পারবে?
প্রশ্ন (১৪/৩৭৪) : আমার চার বছরের সংসার। বিয়ের এক বছরের মাথায় ঝগড়ার এক পর্যায়ে স্বামী আমাকে এক তালাক প্রদান করেন এবং রাজ‘আত করেন। অতঃপর আড়াই বছর পর গত ১৬ই এপ্রিল ২০২২ দিবাগত রাতে পাঁচ মিনিটের ব্যবধানে দুই তালাক প্রদান করেন। এক্ষণে আমাদের এক সাথে সংসার করার কোন সুযোগ আছে কি?
প্রশ্ন (১৮/৪৫৮) : আমি দশ বছর পূর্বে স্বামী থেকে একটি কন্যাসহ তালাকপ্রাপ্তা হয়েছি। পরে আমি অন্যত্র বিবাহিতা হই। আমার দ্বিতীয় স্বামী আমার মেয়েকে প্রতিপালন করে। এক্ষণে আমার মেয়ের বিয়েতে আমি বা তার পালক পিতা কি অভিভাবকের দায়িত্ব পালন করতে পারবে? পূর্বের স্বামী দাবী করলে করণীয় কী? - -কামরুন নাহার, রসূলপুর, নওগাঁ।
প্রশ্ন (৩৫/৩৫৫) : হযরত ঈসা (আঃ)-কে মাসীহ বলা হয় আবার দাজ্জালকেও মাসীহ বলার কারণ কি?
প্রশ্ন (৪০/২৪০) : ‘সত্য কথাই তিতা’। হাদীছটি কি ছহীহ?
প্রশ্ন (১৮/২৫৮) : ছালাতে দাঁড়ানোর আদব কি? ছালাত অবস্থায় ডান পা অথবা ডান পায়ের বুড়ো আঙ্গুল নাকি কোন অবস্থাতেই নড়াচড়া করা যাবে না। ছহীহ হাদীছের আলোকে বিষয়টি জানতে চাই।
প্রশ্ন (২১/৩০১) : দোকানে সিঁদুর সহ হিন্দু ধর্মীয় জিনিসপত্র ক্রয়-বিক্রয় করা যাবে কি?
প্রশ্ন (৫/৪৪৫) : শেষ রাত্রে তাহাজ্জুদ ছালাত কিংবা ছালাতুত তাওবাহ পড়ার পর হাত তুলে দো‘আ করা যাবে কি?
প্রশ্ন (৩৪/৪৭৪) : বিয়ের সময় আমার শাশুড়ী আমাকে একটি স্বর্ণের হার উপহার দিয়েছিলেন। কিন্তু তিন বছর পর তিনি সেটি ফেরত চাইছেন। এ অবস্থায় উপহার হিসাবে পাওয়া বস্ত্ত কি ফেরত দিতে বাধ্য, নাকি তা ফেরত দিতে অস্বীকৃতি জানানো যাবে?
প্রশ্ন (২৪/২৬৪) : বিবাহের সময় বরকে কবুল না বলে আলহামদুলিল্লাহ বলতে বলা হয়। বরও মুখে কবুল না বলে কবুলের নিয়তে মুখে শুধু আলহামদুলিল্লাহ বলে। অভিভাবক ও সাক্ষীরা বরের সম্মতি ধরতে পেরেছে। এক্ষণে বিবাহ শুদ্ধ হয়েছে কি? নাকি পুনরায় বিবাহের প্রয়োজন আছে? - -আলমগীর, কাহারোল, দিনাজপুর।
আরও
আরও
.