উত্তর : উক্ত মর্মে কোন হাদীছ বর্ণিত হয়নি। তাছাড়া শরী‘আতের কোন স্পষ্ট বিধান পরিবর্তন বা সংশোধন করার কোন সুযোগ নেই। কারণ আল্লাহ বলেন, ‘তোমার প্রতিপালকের কালেমা সত্য ও ন্যায় দ্বারা পূর্ণ। যার পরিবর্তনকারী কেউ নেই’ (আন‘আম ৬/১১৫)। কারণ ইসলামী শরী‘আত পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা (মায়েদাহ ৫/৩), যা সর্বকালের জন্য প্রযোজ্য। তবে মু‘আমালাত বা ব্যবহারিক ক্ষেত্রে মূল বিধান ঠিক রেখে ধরণ, উপলক্ষ্য বা উপকরণের পরিবর্তন হ’তে পারে। যেমন আল্লাহ জিহাদের জন্য প্রয়োজনীয় উপকরণ প্রস্ত্তত রাখতে বলেছেন (আনফাল ৮/৬০)। তৎকালীন যুগে তা ছিল ঘোড়া, তরবারী, তীর-বর্শা ইত্যাদি। আজকের যুগে সেটি পরিবর্তিত হ’তে পারে আধুনিক অস্ত্র সমূহ দ্বারা। সুতরাং যুগের সাথে তাল মিলানোর নামে আধুনিক যুগে কতিপয় বুদ্ধিজীবী সূদ, জিহাদ, মহিলাদের পর্দা, ইসলামের হুদূদ, পারিবারিক আইন প্রভৃতি শারঈ বিধান সমূহ পরিবর্তনের জন্য যে প্রস্তাব পেশ করে থাকেন তা একান্তই অজ্ঞতাপ্রসূত এবং কুফরীর পর্যায়ভুক্ত। কোন ঈমানদার মুসলমানদের জন্য এরূপ চিন্তাধারা থেকে বেঁচে থাকা আবশ্যক। 






প্রশ্ন (১৯/২৯৯) : আমি আমার মায়ের একমাত্র সন্তান। পিতার মৃত্যুর পর আমাকে নিয়েই মায়ের সব আশা। বর্তমানে আমি দাড়ি রেখেছি তাতে আমার মা ও আত্মীয়-স্বজন ভীষণ অসন্তুষ্ট। প্রতিনিয়ত আমাকে তা কাটার জন্য নির্দেশ দেন। এক্ষণে মায়ের নির্দেশে জিহাদে গমন থেকে দূরে থাকার ন্ - রুবেল রাণা, কাযীপুর, সিরাজগঞ্জ।
প্রশ্ন (১০/২১০) : আগুনে পোড়ানো গোশত খাওয়া যাবে কি? এতে শরী‘আতে কোন নিষেধাজ্ঞা আছে কি? - ইমামুল হোসাইন, দোহার, কাতার।
প্রশ্ন (১৪/৫৪) : মোযার উপর মাসাহ করার হুকুম ও শর্ত কী?
প্রশ্ন (৪/৩২৪) : একটি বইয়ে লেখা হয়েছে, ঈদায়নের ছালাতে ১২ তাকবীরের হাদীছগুলি যঈফ। শায়খ আলবানী ব্যতীত অন্য কোন মুহাদ্দিছ এসব হাদীছকে ছহীহ বলেননি। এর সত্যতা আছে কি? - -আতীকুল ইসলামবড় বনগ্রাম, রাজশাহী।
প্রশ্ন (৬/১২৬) : চুরি, মদ্যপান, জুয়া খেলা ও মিথ্যা কথা বলায় অভ্যস্ত জনৈক ব্যক্তি রাসূল (ছাঃ)-এর নিকটে এসে তওবা করতে চাইলে তিনি তাকে কেবল মিথ্যা বলা থেকে নিষেধ করেন। লোকটি তা মেনে নিয়ে বাকী তিনটি কাজ করতে চায়। কিন্তু সত্য কথা বলতে গিয়ে পর্যায়ক্রমে সে বাকী কাজগুলি থেকে তওবা করতে বাধ্য হয়। এ কাহিনীটির কোন সত্যতা আছে কি? - -মোবারক, পীরগঞ্জ, রংপুর।
প্রশ্ন (৬/৩৬৬): আল্লাহকে না দেখে বিশ্বাস করতে হবে। এ মর্মে কুরআন বা হাদীছের সরাসরি কোন দলীল আছে কি?
প্রশ্ন (২০/৬০) : জাওনিয়ার সাথে রাসূল (ছাঃ)-এর বিবাহ হয়েছিল কি? তিনি কেন তাকে তালাক দিয়েছিলেন? - -ড. আব্দুল হান্নানরাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী।
প্রশ্ন (১৪/৩৩৪) : জুম‘আর ছালাতের পূর্বে যে চার রাক‘আত সুন্নাত পড়া হয় তা কি সুন্নাতে মুয়াক্কাদা?
প্রশ্ন (৩২/৩১২) : ঈদুল ফিৎর ও ঈদুল আযহার দিনে ঈদগাহ সজ্জিত করার হুকুম কি? - -শহীদুল্লাহ, বংশাল, ঢাকা।
প্রশ্ন (২০/৪৬০) : আমি খুব সামান্য বেতনের চাকুরী করি, যা দিয়ে স্ত্রীর ভরণ পোষণ সম্ভব নয়। অথচ আমার পিতা-মাতা আমাকে বিবাহ দিতে চান। এক্ষণে আমার করণীয় কি? - -মীযানুর রহমান, পীরগঞ্জ, ঠাকুরগাঁও।
প্রশ্ন (১৮/৪৫৮) : ‘ছালাত জান্নাতের চাবি’ মর্মে হাদীছটি কি ছহীহ? জান্নাতের চাবি কি?
প্রশ্ন (২১/৩৮১) : পুরাতন মদের বোতল পরিষ্কার করে তা পানি পানের জন্য ব্যবহার করা যাবে কি? - -আব্দুল হাসীব, চুয়াডাঙ্গা।
আরও
আরও
.