উত্তর : প্রয়োজনে একাধিক স্থানে জানাযায় বাধা নেই (মুত্তাফাক আলাইহ, মিশকাত হা/১৬৫৮; ইবনু কাছীর, আল-বিদায়াহ ৫/২৬৬-৬৭; আর-রাহীকুল মাখতুম, পৃ. ৪৭১)। তবে বর্তমানে জনপ্রিয় মানুষদের লাশ জানাযার উদ্দেশ্যে বহু স্থানে নিয়ে যাওয়া হয়, যা ঠিক নয়। কেননা তা রাসূল (ছাঃ)-এর দ্রুত দাফন-কাফনের নির্দেশনা বিরোধী। আব্দুর রহমান বিন আবুবকর (রাঃ) হাবশায় মৃত্যুবরণ করলে তার লাশ মক্কায় আনা হয়। সেটা দেখে তার বোন হযরত আয়েশা (রাঃ) বলেন, আল্লাহর কসম! যদি আমি সেখানে থাকতাম, তাহ’লে আমি তোমাকে সেখানেই দাফন করতাম’ (আল-বিদায়াহ ৮/৮৯)। তবে প্রয়োজনে লাশ স্থানান্তর করায় বাধা নেই। যেমন সা‘দ বিন আবু ওয়াক্কাছ ও সাঈদ বিন যায়েদ (রাঃ)-এর লাশ (মক্কা প্রদেশের সীমান্তবর্তী) আক্বীক্ব থেকে মদীনায় আনা হয়। ইবনু উয়ায়না বলেন, ইবনু ওমর (রাঃ) আক্বীক্বে মৃত্যুবরণ করেন। তিনি অছিয়ত করেন, যেন তাকে (মক্কা থেকে ৬ কি.মি. উত্তরে তান‘ঈম-এর নিকটবর্তী) ‘সারিফে’ দাফন করা হয় (ইবনু কুদামাহ ২/৩৮০ পৃ., মাসআলা ক্রমিক : ১৫৯৮)।

প্রশ্নকারী : আব্দুল্লাহ, মোহনপুর, রাজশাহী।






বিষয়সমূহ: জানাযা
প্রশ্ন (৩৮/৪৭৮) : স্বামীর অগোচরে স্ত্রী তার সম্পদ দান করতে পারবে কি?
প্রশ্ন (৮/৮৮) : কারো উপর ছিয়ামের কাফফারা থাকলে কাফফারার ছিয়াম পালনকালে স্ত্রী মিলন করতে পারবে কি? - -নূরে আলম, বাগমারা, রাজশাহী।
প্রশ্ন (৪০/১৬০): আল্লাহ তা‘আলা কুরআনে বলেছেন, আমি ছয় দিনে আসমান, যমীন ও এর মাঝে যা কিছু আছে সবই সৃষ্টি করেছি। প্রশ্ন হল, দিন বলতে ২৪ ঘণ্টার দিন না ছয়টি যুগ?
প্রশ্ন (২৮/৩৮৮) : কোন মেয়ে যদি হিন্দু থেকে মুসলমান হয় তার বিবাহের ক্ষেত্রে অলী কে হবেন? এলাকার মুরববী, কোন আলেম বা সমাজনেতা অলী হ’তে পারবেন কি?
প্রশ্ন (৩১/১১১) : জনৈক ব্যক্তির প্রথমা স্ত্রী ‘খোলা’র মাধ্যমে পৃথক হয়ে ৪টি সন্তান সহ বর্তমানে অন্যত্র বিবাহিত জীবন যাপন করছে। ঐ সন্তানদের সাথে পিতার তেমন কোন সম্পর্ক নেই। অন্যদিকে পিতা পুনরায় বিবাহ করেছেন। কিন্তু সেই সংসারে তার কোন সন্তান নেই। এক্ষণে তিনি মারা গেলে তার সম্পদের মীরাছ বণ্টন হবে কিভাবে? - -হুমায়ূন কবীরবাঘা, রাজশাহী।
প্রশ্ন (৩২/৪৩২) : শখের বশে বিড়াল বা কুকুর পোষা যাবে কি?
প্রশ্ন (১৪/২৯৪) : ই‘তিকাফরত অবস্থায় অপর ই‘তিকাফকারীর সাথে বা বাইরের মানুষের সাথে গল্পগুজব করা জায়েয হবে কি? - -হাসানমোল্লাহাট, বাগেরহাট।
প্রশ্ন (১৩/২৫৩) :আমার স্ত্রী অনলাইনে কুরআন শিখায়। এক্ষণে আমার আপন চাচার ১২ বছর বয়সী ছেলে তার কাছে কুরআন শিখতে চায়। এটা জায়েয হবে কি?
প্রশ্ন (৮/১২৮) : জুম‘আর খুৎবা চলাকালীন সময়ে মসজিদে প্রবেশ করলে সালাম দেওয়া ও দুই রাক‘আত সুন্নাত পড়া যাবে কি?
প্রশ্ন (৪০/২০০) : ছালাতরত অবস্থায় পেশাব বা বায়ুর চাপ আসলে তা চেপে রাখায় কোন দোষ আছে কি?
প্রশ্নঃ (৯/৯): যারা মা‘রেফতী আক্বীদায় বিশ্বাস করে, মাযার ও কবর পূজা করে, ছালাত ও ছিয়ামের ধার ধারে না তাদের জানাযায় শরীক হওয়া যাবে কি?
প্রশ্ন (২৫/৩৪৫) : জুম‘আর খুৎবা চলাকালীন কোন কিছু খাওয়া বা পান করা যাবে কী? - -মুবারক হোসাইন, ইশ্বরদী, পাবনা।
আরও
আরও
.