উত্তর : ছালাতে মেয়েরা চুল বেণী বা খোপা করে রাখবে। কারণ মেয়েদের চুল সতরের অন্তর্ভুক্ত। যা ঢেকে রাখা ওয়াজিব। মেয়েদের চুল যাতে বাইরে বের হয়ে না যায় সেদিকে যেমন সতর্ক দৃষ্টি রাখবে, তেমনি তাদের চুলের খোপা যেন উটের কুঁজের মত উঁচু হয়ে না থাকে সেদিকে খেয়াল রাখবে (ফাতাওয়া লাজনা দায়েমাহ ১৭/১২৭; আলবানী, সিলসিলাতুল হুদা ওয়ান নূর টেপ নং ৫৩৪)।

উল্লেখ্য যে, ছালাতে চুল বাঁধা নিষেধের বিষয়টি পুরুষ মুছল্লীদের জন্য খাছ, নারীদের জন্য প্রযোজ্য নয়। হাফেয ইরাকী বলেন, এটি পুরুষের জন্য খাছ, মেয়েদের জন্য নয়। কেননা তাদের চুলও সতরের অন্তর্ভুক্ত, যা ছালাত অবস্থায় ঢেকে রাখা ওয়াজিব। যদি সে বেণী বা খোপা খুলে দেয় এবং চুল ছড়িয়ে পড়ে ও তা বেরিয়ে যায়, তাহ’লে তার ছালাত বাতিল হয়ে যাবে (নায়লুল আওত্বার ৩/২৩৬-২৩৭ ‘পুরুষের জন্য চুল বাঁধা অবস্থায় ছালাত আদায়’ অনুচ্ছেদ)। আলবানী বলেন, ‘এটা প্রকাশ্য যে, সিজদাকালে চুল খুলে দেওয়ার নির্দেশ শুধুমাত্র পুরুষের জন্য খাছ, মহিলাদের জন্য নয়’ (ছিফাতু ছালাতিন্নবী পৃ: ১২৫)। অতএব নারীরা চুল বেণী/খোপা করে ছালাত আদায় করবে।

প্রশ্নকারী : আশূরা, নওদাপাড়া, রাজশাহী।


 






বিষয়সমূহ: ছালাত মহিলা বিষয়ক
প্রশ্ন (৩৩/৩৩) : মাজমাউয যাওয়ায়েদ, কানযুল উম্মাল ও মুসনাদে বায্যার গ্রন্থ তিনটির লেখক ও কিতাব সম্পর্কে বিস্তারিত জানতে চাই। - -শু‘আইব, হরতকিতলা, নীলফামারী।
প্রশ্ন (২০/৪২০) : ইসলামে ইয়াতীমের সংজ্ঞা জানতে চাই। পিতা-মাতার যেকোন একজন মৃত্যুবরণ করলেই কি তাকে ইয়াতীম বলা যাবে? কত বছর পর্যন্ত কাউকে ইয়াতীম গণ্য করা যাবে?
প্রশ্ন (১২/১২) : আমি সঊদী প্রবাসী। ইক্বামার মেয়াদ শেষ হওয়ার পরও আমি অবৈধভাবে আছি। আমাকে গুনাহগার হ’তে হবে কি?
প্রশ্ন (৩৩/৭৩) : ঈদের তাকবীর হিসাবে যে দো‘আগুলি পাঠ করা হয় তার কোন ভিত্তি আছে কি?
প্রশ্ন (৩৪/৭৪) : অসুস্থতার কারণে আমার মেয়ের হাতে গাছ বা গাছের পাতা বিসমিল্লাহ বলে একটি কাপড়ে পেঁচিয়ে বেঁধে দেওয়া হয়েছে। তবে এতে কিছু পড়া হয়নি। এটা শিরক হবে কি? - -হাসান, বারুনাতাইল, মাগুরা।
প্রশ্ন (৩৫/৩১৫) : ক্বিয়ামতের দিন হাশরের মাঠে প্রত্যেক মানুষ তার নিজ পাপের সমপরিমাণ ঘামের মধ্যে নিমজ্জিত থাকবে। এ হাদীছটি কি ছহীহ?
প্রশ্ন (২৪/২৪) : প্রচলিত গণতান্ত্রিক রাজনীতির সাথে জড়িত রাজনৈতিক দলগুলোর কাজে শরীক হওয়ার নিয়তে অর্থ দান করা জায়েয হবে কি?
প্রশ্ন (৩৪/১৫৪) : বাজনাযুক্ত গান বা অশ্লীল ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করলে যতদিন অন্য মানুষ তা দেখবে এবং গুনাহগার হবে, ততদিন সমপরিমাণ পাপ আমার আমলনামায় যুক্ত হবে। এমনকি আমার মৃত্যুর পরেও যুক্ত হ’তে থাকবে। একথা কি সঠিক?
প্রশ্ন (৩৬/১১৬) : আমার বন্ধু ১৫-১৬ বছর বয়সে সমকামিতায় লিপ্ত ছিল। বর্তমানে সে সবকিছু ত্যাগ করেছে এবং নিয়মিত ছালাত আদায় করছে। কিন্তু কয়েক বছর যাবৎ সে তার অপরাধ নিয়ে ভীষণভাবে চিন্তিত। আগামীতে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হ’লে তাকে স্বউদ্যোগে শাস্তি গ্রহণ করতে হবে কি-না সেটা নিয়েও সে ভীত। এক্ষণে তার করণীয় কি?
প্রশ্ন (২৮/৪৬৮) : মায়ের মামা তথা নানীর আপন ভাইয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যাবে কি?
প্রশ্ন (৩২/৭২): মে‘রাজে রাসূল (ছাঃ) যখন সিদরাতুল মুনতাহায় পৌঁছে একটি স্বর্ণের ছাদের চারপাশে প্রজাপতি উড়তে দেখলেন, তখন জিব্রীল (আঃ) তাকে বললেন, প্রজাপতিগুলি একেকটি মানবাত্মা। বক্তব্যটি কি সঠিক?
প্রশ্ন (৮/৪৪৮) : এটিএম বুথের জন্য জায়গা ভাড়া দেওয়া যাবে কি?
আরও
আরও
.