উত্তর : এরূপ করা জায়েয। ইমাম আহমাদ বলেন, ব্যক্তির নিজের জন্য কবরের মাটি কিনে রাখাতে এবং তাতে দাফনের অছিয়ত করায় বাধা নেই (আল-মুগনী ৩/৪৪৩)। তবে সাধারণ কবরস্থানে দাফন করা এবং তা সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখাই উত্তম। ব্যক্তিগত স্থানে কবরস্থান করা কয়েকটি কারণে অপসন্দনীয়- (১) এতে দাফনকৃত ব্যক্তি আম জনসাধারণের দো‘আ পাওয়া থেকে বঞ্চিত হয় (২) মৃতের ওয়ারিছরা উক্ত মাটি থেকে বঞ্চিত হয় (৩) ভবিষ্যতে উত্তরাধিকারী বা অন্য কারু দ্বারা প্রয়োজনে জমির খনন কার্য হওয়ার সম্ভাবনা থাকে (৪) এসব কবরকে মানুষ অন্য কবর থেকে পৃথক এবং অধিক সম্মানের মনে করে। বিশেষতঃ নেককার মানুষের কবর হ’লে একসময় সেখানে পূজা হওয়ার সম্ভাবনা থাকে (৫) সর্বোপরি এভাবে নিজের বা নিজেদের জন্য কবরস্থান নির্দিষ্ট করার মাধ্যমে ব্যক্তিগত বা বংশগত বড়ত্ব বা অহংকার ফুটে উঠে। অথচ মৃত্যু মানুষের যাবতীয় অহংকার ধুলিসাৎ করে দেয়।

সেকারণ দেখা যায় যে, মসজিদে নববীর পার্শ্ববর্তী বাক্বী‘ কবরস্থানে হাযার হাযার ছাহাবায়ে কেরামের কবর হ’লেও তার কোন একটি কবর অমুকের বলে নামকরণ নেই। এমনকি ছাহাবীগণের কবরস্থান হিসাবেও তা নির্দিষ্ট করা নেই। সর্বোপরি একটি কবরের উপর আরেকটি কবর দিয়ে আজো পর্যন্ত সেখানে প্রতিদিন বহু মুসলমান কবরস্থ হচ্ছেন।






প্রশ্ন (১২/১৭২) : বিদেশে কেউ মারা গেলে দেশে নিজ গ্রামের বাড়িতে লাশ এনে দাফন করা যাবে কি?
প্রশ্ন (১২/১৭২) : আমার নিজের বোনের বিয়ে। তারা তেমন দ্বীনদার নয়। ফলে বিবাহ অনুষ্ঠানে দ্বীনী পরিবেশ থাকবে না। এক্ষণে আমি পরিবারের বড় ছেলে হিসাবে যদি এই বিয়েতে না যাই এবং আমার স্ত্রীকেও যাওয়ার অনুমতি না দেই, তাহ’লে আমার পিতা-মাতা আমার উপর অসন্তুষ্ট হবেন। এক্ষেত্রে আমার করণীয় কি?
প্রশ্ন (৩২/৪৭২) : সন্তানের সকল সৎকর্মের ছওয়াব পিতা-মাতা পাবেন কি? - -তৈয়েবুর রহমান, নাচোল, চাঁপাই নবাবগঞ্জ।
প্রশ্ন (৩৭/৩১৭) : জানাযার ছালাতের কোন তাকবীর ছুটে গেলে ইমামের সালামের শেষে বাকী অংশ আদায় করতে হবে কি?
প্রশ্ন (৪০/২৮০) : জনৈক নারী ২০ বছর যাবৎ ফরয ছিয়াম নিয়মিতভাবে আদায় করে আসলেও হায়েয অবস্থায় কোন ছিয়াম পালন করেনি। বর্তমানে এজন্য সে অনুতপ্ত। এক্ষণে তার করণীয় কি? - -কাযী সাজ্জাদ, কালাই, জয়পুরহাট।
প্রশ্ন (১৬/১৩৬) : জন্মনিয়ন্ত্রণের উদ্দেশ্যে অস্ত্রোপচার করানো ব্যক্তির ইমামতিতে ছালাত আদায় হবে কি?
প্রশ্ন (৪০/৪৮০) : মসজিদে কোন একটি স্থানকে নিজের জন্য নির্ধারণ করে নেওয়া শরী‘আতসম্মত হবে কি?
প্রশ্ন (৩৯/১৯৯) : বিবাহ অনুষ্ঠানে বর-কনের মালা বদল, শ্বাশুড়ীর জন্য কনের অাঁচলে পান বাটা, হলুদ শাড়ীতে চাউল বেঁধে দেয়া ইত্যাদি কি শরী‘আত সম্মত?
প্রশ্ন (২৩/২৩) : মসজিদে হারামে রামাযানের ২০ তারিখের পর রাত ৯-টা থেকে ১১-টা পর্যন্ত ২০ রাক‘আত ছালাতুল লাইল আদায় করা হয়। অতঃপর রাত ১-টা হ’তে ৩-টা পর্যন্ত ১১ রাক‘আত ক্বিয়ামুল লাইল জাম‘আতের সাথে আদায় করা হয়। উক্ত ছালাতের বিশুদ্ধ প্রমাণ জানিয়ে বাধিত করবেন। এছাড়া তারাবীহ ও তাহাজ্জুদ এবং ক্বিয়ামুল লাইল ও ছালাতুল লাইল কি পৃথক পৃথক ছালাত?
প্রশ্ন (২৬/৪২৬) : ডাক্তারদের জন্য বিভিন্ন ঔষধ কোম্পানী কর্তৃক প্রদত্ত ঔষধের স্যাম্পল ও বিভিন্ন উপহার সামগ্রী গ্রহণ করা ঘুষের অন্তর্ভুক্ত হবে কি?
প্রশ্ন (৩৬/৩১৬) : জন্মের কয়েক ঘন্টা পর বাচ্চা মৃত্যুবরণ করলে তার আক্বীক্বা দিতে হবে কি?
প্রশ্ন (২৩/৩৪৩) : আমার নানী মৃত্যুর আগে বদলী হজ্জের অছিয়ত করে গিয়েছিলেন। এ বছর ওয়ারিছদের সিদ্ধান্তে আমি সেই হজ্জ সম্পন্ন করি। হজ্জের খরচ বাবদ নানীর রেখে যাওয়া সম্পত্তি থেকে আমাকে যে টাকা দেওয়া হয়েছিল, সফর শেষে দেশে ফেরার পর দেখা যাচ্ছে প্রায় আট হাযার টাকা অতিরিক্ত রয়ে গেছে। এ টাকাগুলো কি ওয়ারিছদের না জানিয়ে আমি নিজের কাছে রাখতে পারব? নাকি তাদের ফেরত দেওয়া যরূরী? অনুগ্রহ করে জানাবেন।
আরও
আরও
.