উত্তর : চার রাক‘আত হৌক বা দুই রাক‘আত বিশিষ্ট ছালাত হৌক, শেষ তাশাহহুদে নিতম্বের উপর বসা তথা তাওয়াররুক করা সুন্নাত। কেননা রাসূলুল্লাহ (ছাঃ) শেষ রাক‘আতে নিতম্বের উপর বসার জন্য বলেছেন (বুখারী হা/৮২৮; ইরওয়া হা/৩৬৫)। ছাহাবীগণ বলেন, যে রাক‘আতে সালাম রয়েছে সে বৈঠকে রাসূলুল্লাহ (ছাঃ) নিতম্বের উপরে বসতেন (আবুদাঊদ হা/৯৬৪; মিশকাত হা/৭৯২, সনদ ছহীহ)। আবু হুমায়েদ আস-সা‘এদী এভাবেই দশজন ছাহাবীর সম্মুখে ছালাত আদায় করে দেখান এবং সকলে তা সমর্থন করেন (আবুদাঊদ, দারেমী, তিরমিযী, ইবনু মাজাহ, মিশকাত হা/৮০১; নায়ল ৩/১৪৩-৪৫ ‘তাশাহহুদে বসার নিয়ম’ অনুচ্ছেদ; ছালাতুর রাসূল (ছাঃ) পৃঃ ১১৮)। ইমাম শাফেঈ, নববী প্রমুখ বিদ্বান একই মত পোষণ করেছেন (ফৎহুলবারী হা/৮২৮-এর আলোচনা; নববী, আল-মাজমূ‘ ৩/৪৩১)। বস্ত্ততঃ শেষ তাশাহহুদে প্রথম তাশাহহুদের চেয়ে দীর্ঘ সময় অবস্থান করতে হয়। সেকারণ অধিক স্বস্তির সাথে দীর্ঘ সময় দো‘আ-দরূদ পাঠের জন্যই শরী‘আতের এরূপ নির্দেশনা বলে অনুমিত হয়। 






প্রশ্ন (১০/২১০) : কবরে লাশ নামানোর জন্য কি এমন ব্যক্তি হওয়া যরূরী যে পূর্বরাতে স্ত্রী মিলন করেনি? যদি তাই হয় তবে এর পিছনে হেকমত কি? - -তাওহীদুল ইসলাম, চাঁপাই নবাবগঞ্জ।
প্রশ্ন (৩৪/২৩৪) : জনৈক আলেম বলেন, ‘আল-হামদুলিল্লাহিল্লাযী আত্ব‘আমানা...’ মর্মে খাওয়ার পরের দো‘আটি যঈফ। তাহলে ছহীহ দো‘আ কী?
প্রশ্ন (২২/১৮২) : জনৈক ব্যক্তি চারিত্রিক দিক দিয়ে খুব ভালো নয়। ফলে অধিকাংশ মানুষের সাথে তার সম্পর্ক খারাপ। সে নিজেও অধিকাংশ মানুষকে মন্দ চরিত্রের মনে করে। এক্ষণে আচরণ ভালো করার জন্য কোন আমল বা দো‘আ আছে কি?
প্রশ্ন (৩৭/৩১৭) : আমার তিনটি সন্তানই সিজারের মাধ্যমে হওয়ায় চতুর্থ সন্তান নেওয়া স্ত্রীর জন্য খুবই ঝুঁকিপূর্ণ। কিন্তু অসাবধানতাবশতঃ বর্তমানে সে গর্ভবতী হয়ে পড়েছে। এক্ষণে এমআর (গর্ভপাত) করা কি জায়েয হবে? কোন কোন আলেম বলেছেন, ৪ মাস অতিক্রান্ত হলে গর্ভপাত করা যাবে না। এর কোন সত্যতা আছে কি?
প্রশ্ন (২৮/২৬৮) : রাসূল (ছাঃ) ছালাতে কুরআন তেলাওয়াত কালে কি তাসবীহ পাঠ করতেন? এসময় তিনি কী বলতেন? - -আব্দুল হালীম, বাগমারা, রাজশাহী।
প্রশ্ন (৩৫/৩৫৫) : চাঁদ উঠেছে এই ধারণায় ছিয়াম রাখি। কিন্তু পরেরদিন যদি জানতে পারি যে চাঁদ উঠেনি। সেক্ষেত্রে আমার করণীয় কি? - -কাবীর হোসাইন, মুন্সীগঞ্জ।
প্রশ্ন (৩/২০৩) : জনৈক খত্বীব বলেছেন, ফরয ছালাতের জন্য ‘আল্লাহুম্মা বা‘ইদ বায়নী’ এবং নফল ছালাতের জন্য ‘সুবহা-নাকা আল্লাহুম্মা...’ ছানা পড়তে হবে। তিনি আরো বলেন, ফরয ছালাতের ছানা নফল ছালাতে এবং নফলের ছানা ফরয ছালাতে পড়া যাবে না। উক্ত বক্তব্যের সত্যতা জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (৩৯/১৫৯) : মাসবূক বাকী ছালাত আদায়ের জন্য দাঁড়িয়ে প্রথমে রাফঊল ইয়াদায়েন করে হাত বাঁধবে কি? - -সাইফুর রহমান, ঢাকা।
প্রশ্ন (৯/৪৪৯): পিতা-মাতার অবাধ্য হয়ে ছেলে-মেয়ে বিবাহ করায় পিতা-মাতা উক্ত সন্তানকে পরিত্যাগ করেছে। এ ছেলে-মেয়ে কি পিতা-মাতার সম্পদের ওয়ারিছ হবে?
প্রশ্ন (১৬/২৯৬) : আমাদের দেশে সাধারণত সেশন জটের কারণে স্নাতক পাশ করতে ২-৩ বছর লস হয়। সেকারণ এসএসসি পরীক্ষার সময় শিক্ষার্থীরা বয়স কমিয়ে দেয়। এরূপ কাজ শরী‘আতসম্মত হবে কি?
প্রশ্ন (৯/৪৯) : মসজিদে জুম‘আর ছালাতের আগে বা পরে মুছল্লীদের জানার স্বার্থে ইমামের নেতৃত্বে প্রশ্নোত্তর পর্বের আয়োজন করায় শরী‘আতে কোন বাধা আছে কি? - -মাহবূবুর রহমানক্ষেতলাল, জয়পুরহাট।
প্রশ্ন (৯/২০৯) : ‘আছ-ছালাতু খায়রুম মিনান নাওম’ অংশটুকু কি আযান প্রচলনের শুরু থেকেই ফজরের আযানের সাথে যুক্ত ছিল, না পরবর্তীতে যুক্ত হয়েছে? - -মুহাম্মাদ তৈমুর রহমান, চাঁপাই নবাবগঞ্জ৷
আরও
আরও
.