প্রশ্নকারী  : নাম প্রকাশে অনিচ্ছুক, রাজশাহী।

উত্তর : এমতাবস্থায় সদাচরণে অভ্যস্ত হওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করবে। আর হাদীছে বর্ণিত দো‘আসমূহ পাঠ করা যেতে পারে- (১) ‏‏‏‏‏‏اللَّهُمَّ اهْدِنِي لِأَحْسَنِ الْأَعْمَالِ وَأَحْسَنِ الْأَخْلَاقِ لَا يَهْدِي لِأَحْسَنِهَا إِلَّا أَنْتَ وَقِنِي سَيِّئَ الْأَعْمَالِ وَسَيِّئَ الْأَخْلَاقِ لَا يَقِي سَيِّئَهَا إِلَّا أَنْتَ (আল্ল-হুম্মাহদিনী লিআহসানিল আ‘মা-লি ওয়া আহসানিল আখলা-কি লা- ইয়াহদী লিআহসানিহা- ইল্লা আনতা ওয়াকিনী সাইয়িআল আ‘মা-লি ওয়া সাইয়িআল আখলা-কি, লা-ইয়াক্বী সাইয়িআহা ইল্লা আনতা) অর্থ : ‘হে আল্লাহ! আমাকে সুন্দরতম কাজ ও সুন্দরতম চরিত্রের প্রতি পথ দেখাও, যেহেতু তুমি ছাড়া সুন্দরতম কাজ ও সুন্দরতম চরিত্রের প্রতি অন্য কেউ পথ দেখাতে পারে না। আর আমাকে মন্দ কাজ ও মন্দ চরিত্র থেকে রক্ষা কর, কেননা তুমি ছাড়া অন্য কেউ মন্দ কাজ ও মন্দ চরিত্র থেকে রক্ষা করতে পারে না’ (নাসাঈ হা/৮৯৬; মিশকাত হা/৮২০, সনদ ছহীহ)।

(২) اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ مُنْكَرَاتِ الأَخْلَاقِ، وَالأَعْمَالِ وَالأَهْوَاءِ، (আল্ল-হুম্মা ইন্নী আউযু বিকা মিন মুনকারা-তিল আখলা-কি ওয়ালআ‘মা-লি ওয়ালআহওয়া-ই) অর্থ : ‘হে আল্লাহ! অবশ্যই আমি তোমার নিকট দুশ্চরিত্র, অসৎকর্ম এবং কুপ্রবৃত্তি থেকে আশ্রয় চাচ্ছি’ (তিরমিযী হা/৩৫৯১; মিশকাত হা/২৪৭১, সনদ ছহীহ)। (৩) اللهُمَّ إِنَّمَا أَنَا بَشَرٌ، فَأَيُّ الْمُسْلِمِينَ لَعَنْتُهُ، أَوْ سَبَبْتُهُ فَاجْعَلْهُ لَهُ زَكَاةً وَأَجْرًا، (আল্ল-হুম্মা ইন্নামা আনা বাশারুন, ফা আইউল মুসলিমীনা লা‘আনতুহু আও সাবাবতুহু ফাজ‘আলহু লাহু যাকাতান ওয়া আজরা)-অর্থ : ‘হে আল্লাহ, আমি তো একজন মানুষ মাত্র। তাই যদি কোন মুসলিমকে আমি কখনো অভিশাপ দেই বা গালি দিই, তাহ’লে আপনি তা সেই ব্যক্তির জন্য পবিত্রতা ও ছওয়াব বানিয়ে দেবেন’ (মুসলিম হা/২৬০০)। (৪) اللَّهُمَّ أَحْسَنْتَ خَلْقِي فَحَسِّنْ خُلُقِي (আল্ল-হুম্মা আহসান্তা খাল্কী ফাহাস্সিন খুলুক্বী) অর্থ : ‘হে আল্লাহ! তুমি আমার সৃষ্টিকে সুন্দর করেছ। অতএব আমার চরিত্রকেও সুন্দর কর’ (আল-আদাবুল মুফরাদ হা/২৯০ তাহকীক আলবানী)।







বিষয়সমূহ: বিবিধ
প্রশ্ন (৩০/১৯০) : মৃত্যুপথযাত্রী ব্যক্তি মৃত্যুর পূর্বে সমাজের মানুষকে খাওয়াতে পারবে কি? এছাড়া মৃত্যুর পর মানুষকে খাওয়ানোর জন্য অছিয়ত করতে পারবে কি? এছাড়া অছিয়ত করে গেলে উত্তরাধিকারীদের জন্য করণীয় কি?
প্রশ্ন (১৮/৫৮) : জনৈক আলেম বলেন, ওযূ শেষে সূরা ক্বদর একবার পড়লে ছিদ্দীকের অন্তর্ভুক্ত হওয়া যাবে, দু’বার পড়লে শহীদের তালিকায় নাম লেখা হবে, আর তিনবার পড়লে নবীদের সাথে হাশর হবে। শরী‘আতে উক্ত বক্তব্যের কোন ভিত্তি আছে কি?
প্রশ্ন (২৫/২৬৫) : হাদীছে দ্রুত ইফতার করতে বলা হয়েছে। আবার সময়ের আগে ইফতার করার কঠিন শাস্তি বর্ণনা করা হয়েছে। আমাদের করণীয় কী?
প্রশ্ন (৩৯/২৩৯) : আমাদের পরিবার আর্থিকভাবে দুর্বল হওয়ায় আমার মা তার পিতার বাসায় গেলে তাকে অপমান করা হয়। আমি রাগান্বিত হয়ে আর কখনো তার পিতার বাসায় যেতে নিষেধ করেছি। এক্ষণে এটা আত্মীয়তা ছিন্ন করার শামিল হবে কি?
প্রশ্ন (২৮/১০৮) : একজন মহিলা প্রায় ১০ বছর স্বামীর সাথে সংসার করার পর জীবিকার উদ্দেশ্যে প্রায় দুই বছর বিদেশে ছিল। বিদেশ থেকে আসার পর সে স্বামীর সাথে রাত্রি যাপন করেনি। অতঃপর সে সরকারী নিয়মে স্বামীর কাছে ডিভোর্স লেটার পাঠিয়ে দেয় এবং লেটার পাঠানোর পরপরই (কোন বিরতি না দিয়ে) অন্যত্র বিয়ে করে। প্রশ্ন হ’ল, তার ও তার স্বামীর মাঝে কি বিচ্ছেদ হয়ে গেছে? আর তার দ্বিতীয় বিয়েটি কি শুদ্ধ হয়েছে?
প্রশ্ন (১৫/২৯৫) : গুল-জর্দা কি সরাসরি তামাক পাতা থেকে তৈরীকৃত? না স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হওয়ায় এগুলি হারাম সাব্যস্ত করা হয়? - -মোবারক হোসাইনবাগমারা, রাজশাহী।
প্রশ্ন (৩১/৭১) : তামাত্তু হজ্জ করলে বদলী হজ্জ আদায় হবে কি? জনৈক মুফতী বলেন, উক্ত হজ্জ হবে না। এ বিষয়ে জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (২০/১০০) : আমি বাংলাদেশ নৌবাহিনীতে কর্মরত। আমাকে প্রতি মাসে ট্যাক্স ফ্রি সিগারেট দেয় খাওয়ার জন্য। কিন্তু আমি সিগারেট খাই না। অন্যকেও দেই না। এমতাবস্থায় তা বিক্রি করে অর্থ উপার্জন করতে পারব কি?
প্রশ্ন (৭/২০৭) : আমার স্বামী আমার শশুরের পালক পুত্র। যদি সে তার মূল পিতার বদলে পালক পিতার নামে আমাকে বিবাহ করে, তাহ’লে উক্ত বিবাহ সঠিক হবে কি?
প্রশ্ন (২৩/৩৮৩) : হারাম শরীফের এলাকার মধ্যে কোন মসজিদে ছালাত আদায় করলে হারামে আদায় করার নেকী পাওয়া যাবে কি?
প্রশ্ন (২১/১০১) : ওযূ করার সময় অঙ্গগুলো তিনবারের বেশী বা কম হয়ে গেলে গোনাহগার হ’তে হবে কি?
প্রশ্ন (২৭/৩৪৭) : স্বপ্নদোষের কারণে বিছানায় বীর্য পড়লে তা সাবান দিয়ে পরিষ্কার করা আবশ্যক কি? না মুছে ফেললেই যথেষ্ট হবে?
আরও
আরও
.