উত্তর : ঋণ পরিশোধকে অগ্রাধিকার দিতে হবে। রাসূল (ছাঃ) বলেন, ধনী ব্যক্তির (ঋণ আদায়ে) গড়িমসি করা যুলুম’ (বুখারী হা/২৪০০; মুসলিম হা/১৫৬৪; মিশকাত হা/২৯০৭)। ইমাম বুখারী (রহঃ) বলেন, ‘যে ব্যক্তি ছাদাক্বাহ করতে চায়; অথচ সে নিজেই দরিদ্র বা তার পরিবার-পরিজন অভাবগ্রস্ত অথবা সে ঋণগ্রস্ত, এ অবস্থায় তার জন্য ছাদাক্বাহ করা, গোলাম আযাদ করা ও দান করার চেয়ে ঋণ পরিশোধ করা অধিক কর্তব্য (বুখারী ৫/৩৯২, ২/১১২)। ‘আইনী বলেন, ব্যক্তি ঋণী হ’লে তার উপর ঋণ পরিশোধ করা আবশ্যক। কারণ ছাদাক্বাহ অপেক্ষা ঋণ অগ্রগামী’ (উমদাতুল কারী ১৩/৩২৭)। তবে ছাদাক্বাহ থেকে বিরত থাকা যাবে না। কারণ রাসূল (ছাঃ) বলেছেন, ‘ছাদাক্বা সম্পদের কিছুমাত্র হ্রাস করে না’ (মুসলিম হা/২৫৮৮, মিশকাত হা/১৮৮৯)।






প্রশ্ন (১২/১৭২) : জনৈক ব্যক্তির দুই লক্ষ টাকার একটি গরু আছে। গরুটি অসুস্থ হ’লে তার পিতা মানত করে যে, এটি সুস্থ হ’লে কুরবানী করবে। কিন্তু সুস্থ হওয়ার পর ছেলে এখন রাযী নয়। এক্ষণে পিতার করণীয় কী? - -ফারূক হাসানচান্দিনা, কুমিল্লা।
প্রশ্ন (২২/২২২) : আমরা দু’বন্ধু রিকশায় আরোহন করে যাচ্ছিলাম। আমার বন্ধুর নিকট লাইসেন্সকৃত পিস্তল ছিল। কৌতুহলবশতঃ হাতে নিয়ে দেখতে গিয়ে হঠাৎ করে একটি গুলি বের হয়ে যায় এবং রিক্সাচালকের গায়ে লেগে সে মারা যায়। এক্ষণে আমার করণীয় কি? - -নাম প্রকাশে অনিচ্ছুক, কোণাবাড়ী, গাযীপুর।
প্রশ্ন (৩৯/১৯৯) : মসজিদ থেকে বের হওয়ার সময় মুছল্লীদের উদ্দেশ্যে সালাম দিতে হবে কি?
প্রশ্ন (৩৮/২৩৮) : কোন সভা-সমিতি বা আলোচনা বৈঠকে মুহাম্মাদ (ছাঃ)-এর নাম উচ্চারণ করা হলে শ্রোতাদেরকে কেন ‘ছাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম’ বলতে হয়?
প্রশ্ন (২৫/৩৪৫) : হাদীছে জিবরীলে বলা হয়েছে ‘ইবাদত কর এমনভাবে যেন তুমি আল্লাহকে দেখছ’। এর ব্যাখ্যা জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (২২/৬২) : আমি আমার দাদীর বুকের দুধ খেয়ে বড় হয়েছি। অতঃপর গত ২ বছর পূর্বে আমার আপন ফুফুর মেয়ের সাথে আমার বিবাহ হয়েছে। এ বিবাহ সঠিক হয়েছে কি? - -নাম প্রকাশে অনিচ্ছুকগোদাগাড়ী, রাজশাহী।
প্রশ্ন (১৯/৫৯) : কুরআনে মাওলানা অর্থ এসেছে প্রভু। এক্ষণে আলেমদের নামের পূর্বে ‘মাওলানা’ লেখা কি শিরক নয়?
প্রশ্ন (২৫/১৪৫) : সঊদী আরব সহ মধ্যপ্রাচ্যে প্রচলিত রাজতন্ত্র শরী‘আতসম্মত কি? - -উম্মে ‘আত্বিয়া, কাঞ্চন, রূপগঞ্জ।
প্রশ্ন (১৭/১৭৭) : জনৈক ব্যক্তি তার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ৫ লক্ষ টাকা ১ বছরের জন্য বিনিয়োগ হিসাবে চান। বিনিময়ে তিনি চার কিস্তিতে পরবর্তী একবছরে মোট পাঁচ লক্ষ ৫০ হাযার টাকা এবং সাথে মাসিক মুনাফা পরিশোধ করবেন। এরূপ লেনদেন শরী‘আতসম্মত হবে কি?
প্রশ্ন (২৫/৩০৫) : স্ত্রী যদি স্বামীকে বলে তুমি অমুক কাজটি করলে মনে করবে যে তালাক হয়ে গেছে। তারপরও যদি তালাকের নিয়ত না রেখে স্ত্রীর নিষেধ করা কাজটি স্বামী করে ফেলে তাহ’লে কি তালাক হয়ে যাবে?
প্রশ্ন (১৬/৯৬) : রাসূলুল্লাহ (ছাঃ) বর ও কনের মাঝে কিভাবে বিবাহ পড়াতেন?
প্রশ্ন (২৭/৩৮৭) : কেউ যদি দীর্ঘদিনের পুরনো কোন ঋণ পরিশোধ করতে চায়, তবে বর্তমান মুদ্রাস্ফীতি বিবেচনা করে কি অতিরিক্ত কিছু টাকা দেয়া বা নেয়া জায়েয হবে কি?
আরও
আরও
.