উত্তরঃ বর্তমানে আমাদের নিকট যেভাবে কুরআন লিখিত আছে রাসূলুল্লাহ (ছাঃ)-এর মৃত্যুর সময় সেভাবেই বহু ছাহাবীগণের স্মৃতিতে সম্পূর্ণ কুরআন মুখস্থ ছিল। অনেক ছাহাবীর নিকট কুরআনের বিভিন্ন অংশ বিভিন্ন বস্ত্ততে লিপিবদ্ধ ছিল। প্রথম খলীফা আবুবকর (রাঃ)-এর সময়ে লিখিতভাবে যায়েদ ইবনু হারেছার নেতৃত্বে সম্পূর্ণ কুরআনের প্রথম পান্ডুলিপি প্রস্ত্তত করা হয়। অতঃপর তা আবুবকরের নিকট। অতঃপর ওমরের নিকট। অতঃপর ওমরের মৃত্যুর পর তা উম্মুল মুমেনীন হাফছা (রাঃ)-এর হেফাযতে রাখা হয়। অতঃপর ওছমান (রাঃ) খলীফা হয়ে হাফছা (রাঃ)-এর নিকট রাখা কপিকে মূল কপি হিসাবে ধরে বেশ কিছু কপি তৈরি করেন এবং সেগুলিকে বিভিন্ন স্থানে বণ্টন করেন (কুরতুবী ১/৪৯-৫০; বুখারী, মিশকাত হা/২২২১)।

হাদীছ সংগ্রহ ও সংকলনের কাজ রাসূলুল্লাহ (ছাঃ)-এর নির্দেশে তাঁর জীবদ্দশাতেই শুরু হয়েছিল। এ বিষয়ে প্রসিদ্ধ ছিলেন তরুণ ছাহাবী হযরত আবদুল্লাহ ইবনু আমর ইবনুল ‘আছ (ছহীহ আবুদাঊদ হা/৩৬৪৬)। তাছাড়া মক্কা বিজয়ের দিন তিনি আবু শাহ ইয়ামানীর জন্য হাদীছ লিখে দেবার নির্দেশ দেন (ছহীহ আবুদাঊদ হা/৩৬৪৯)। অতঃপর হাদীছ সংকলনের জন্য সর্বপ্রথম রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহণ করেন খলীফা ওমর ইবনু আব্দুল আযীয (৯৯-১০১ হিঃ)। তবে পূর্ণাঙ্গরূপে হাদীছ সংকলন কার্য শুরু হয় আরো পরে এবং তৃতীয় শতাব্দী হিজরী হ’ল হাদীছ সংকলনের স্বর্ণযুগ এবং এ যুগেই ছহীহ বুখারী সহ কুতুবে সিত্তাহ সংকলিত হয়।






প্রশ্ন (৫/৫) : স্বামী বা স্ত্রীর কোন একজন পাগল হয়ে গেলে স্বয়ংক্রিয়ভাবে তালাক হয়ে যাবে কি?
প্রশ্ন (১২/১২) : মসজিদে মূল জামা‘আত হয়ে যাওয়ার পর পুনরায় জামা‘আত করে ছালাত আদায় করা যাবে কি? এসময় পুনরায় ইক্বামত দিতে হবে কি? - -মুহাম্মাদ আল-আমীন, কুড়িগ্রাম।
প্রশ্ন (৩৩/৭৩) : ইরি মৌসুমে আমার ধান হয় ২০ বস্তা, যার মূল্য প্রায় ২০ হাযার টাকা। আমার ঋণ আছে ৪০ হাযার টাকা। এক্ষণে ওশর দেওয়া উত্তম, না ঋণ পরিশোধ করা উত্তম?
প্রশ্ন (১৭/২৫৭) : জন্মের পর থেকে কোন পিতা যদি সন্তানের প্রতি কোন দায়িত্ব পালন না করে সেই পিতার প্রতি সন্তানের কোন দায়িত্ব আছে কি?
প্রশ্ন (৬/৪০৬) : স্ত্রী সন্তান গ্রহণে অনিচ্ছুক। এক্ষণে স্বামী তাকে বাধ্য করতে পারবে কি? - -ফয়ছাল আমীন, আকবর শাহ, চট্টগ্রাম।
প্রশ্ন (২৫/৩৪৫) : অমুসলিমরা মাথার সিঁথি বাম দিকে উঠায়। মুসলিমরাও কি একই দিক থেকে উঠাতে পারবে? না তাদেরকে ডান দিকে উঠাতে হবে? আর বাম দিকে উঠালে গোনাহগার হ’তে হবে কি?
প্রশ্ন (৩/২৮৩): দ্বীনের সকল হুকুম অনুসরণ করেও যদি কেউ বিদ‘আতী রসম-রেওয়াজ পরিত্যাগ না করে তবে তার ইবাদত কতটুকু ফলপ্রসু হবে? জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (১/১) : মৌসুমে ইট আগাম কিনে রেখে অন্য সময়ে তা বেশী দামে বিক্রয় করা এবং খাদ্যদ্রব্য যেমন ধান-চাল, আলু- পিঁয়াজ ইত্যাদি স্টক রেখে পরে তা বিক্রয় করা যাবে কি? এছাড়া মাছ চাষের সময় টাকা বিনিয়োগ করে পরে মাছ বিক্রয়ের সময় মনপ্রতি কিছু টাকা লাভ নেওয়া জায়েয হবে কি? - -মুহসিন আলীদৌলতপুর, কুষ্টিয়া।
প্রশ্ন (৩০/৪৩০) : আমাদের মসজিদের ইমাম ছাহেব ছালাতে একটি সিজদা ছুটে গেলে পরবর্তীতে পুরো রাক‘আত পড়ার ব্যাপারে বলা হ’লেও কেবল সাহো সিজদা দিয়ে শেষ করেছেন। এক্ষণে মুছল্লীদের জন্য করণীয় কি? - -সজীব আলী, শ্যামপুর, মেহেরপুর।
প্রশ্ন (১৩/৫৩) : জনৈক মাওলানা বলেন, রাবে‘আ বছরী হজ্জ ব্রত পালন করার ইচ্ছা করেন। কিন্তু অসুস্থতার কারণে তিনি হাঁটতে পারছিলেন না। ফলে অলৌকিকভাবে আল্লাহ কা‘বাকে তার সামনে হাযির করান। অতঃপর তিনি হজ্জ পালন করেন। উক্ত ঘটনার সত্যতা জানতে চাই।
প্রশ্ন (৯/৯): জনৈক আলেম বলেন, ‘তারাবীহর ছালাত আদায় করলে পূর্বের সকল গুনাহ মাফ হয়’। কথাটি কি সঠিক?
প্রশ্ন (২৩/৪৬৩) : নিফাস শেষ হওয়ার পর তা সঠিকভাবে বুঝতে না পারার কারণে যদি ২-৩ ওয়াক্ত ছালাত ক্বাযা হয়ে যায়, তাহ’লে সেগুলো কি পরে আদায় করতে হবে? এছাড়া যদি গভীর রাতে হায়েয বা নিফাস থেকে পবিত্র হওয়া যায়, তাহ’লে তখনই গোসল করে এশার ছালাত আদায় করা আবশ্যক, নাকি ফজর পর্যন্ত বিলম্ব করা যাবে?
আরও
আরও
.