উত্তর : সাপের কামড়ে মৃত ব্যক্তিরা শহীদের মর্যাদা লাভ করবে মর্মে বর্ণিত হাদীছটি যঈফ (ত্বাবারাণী কাবীর হা/১১৬৮৬; যঈফাহ হা/৩৯৬৭)। তবে আলী (রাঃ) বলেন, মুমিন যেভাবেই মৃত্যুবরণ করুক না কেন তার মৃত্যু শাহাদতের মৃত্যু। তবে শাহাদতের মর্যাদায় স্তরভেদ রয়েছে (ফাৎহুল বারী ৬/৪৪, সনদ হাসান)। যেমন হাদীছে এসেছে, রাসূল (ছাঃ)-কে জিজ্ঞেস করা হ’ল কোনটি সর্বশ্রেষ্ঠ জিহাদ? তিনি বললেন, যার ঘোড়া (বাহন)-কে হত্যা করা হয়েছে এবং যার রক্ত ঝরানো হয়েছে (আহমাদ হা/৬৭৯২; মিশকাত হা/৪৬)। ইবনুত তীন বলেন, অপঘাতে মৃত্যুতে কষ্ট রয়েছে বলে তাতে গুনাহ মাফ হয় এবং ছওয়াব বৃদ্ধি পায়, যা তাকে মর্যাদায় শহীদের স্তরে পৌঁছে দেয়। ইবনু হাজার (রহঃ) বলেন, উপরের হাদীছ সমূহ দ্বারা বুঝা যায় যে, শহীদ দু’প্রকার : একদল আখেরাতের হিসাবে শহীদ, যাদের ইখলাছ ও কর্মতৎপরতায় কোন খাদ নেই। এরা দুনিয়া ও আখেরাতে শহীদের সর্বোচ্চ মর্যাদা পাবেন। আরেকদল দুনিয়ার হিসাবে শহীদ, কিন্তু ইখলাছ ও তৎপরতায় খাদ রয়েছে। এরা আখেরাতে শহীদের মর্যাদা পাবে না  (ফাৎহুল বারী ৬/৪৪)।






প্রশ্ন (২৩/৩০৩) : স্ত্রীকে ছালাত আদায়, পর্দা সহ শরী‘আত সম্মতভাবে চলার নির্দেশ দিলেও সে তা মেনে চলছে না। এতে স্বামী কি গোনাহগার হবে? এক্ষণে তার করণীয় কি?
প্রশ্ন (৯/৮৯) : খতমে ইউনুস, খতমে খাজেগান, খতমে শিফা, খতমে আম্বিয়া ইত্যাদির প্রচলন কবে থেকে হয়? এগুলো কি শরী‘আত সম্মত? - -আব্দুল হালীম, পবা, রাজশাহী।
প্রশ্ন (১৮/৯৮) : ইয়াযীদ বিন মু‘আবিয়া (রাঃ) হোসাইন (রাঃ)- কে হত্যার কারণে ওবায়দুল্লাহ বিন যিয়াদকে কোন শাস্তি প্রদান করেছিলেন কি? না করে থাকলে কেন প্রদান করেননি? - -মনোয়ার, পুরানা পল্টন, ঢাকা।
প্রশ্ন (৬/২০৬) : ‘লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায যলিমীন’ মর্মে বর্ণিত দো‘আটি পাঠের ফযীলত কি? এটি পাপ থেকে ক্ষমা প্রার্থনার দো‘আ হিসাবে পাঠ করা যাবে কি?
প্রশ্ন (২৪/৬৪) : স্মরণ করানো বা সৌন্দর্য বর্ধনের জন্য দেয়াল ঘড়ি সহ বিভিন্ন শোপিসে কুরআনের আয়াত ক্যালিগ্রাফি করে বা সাধারণভাবে লিখে টাঙিয়ে রাখা যাবে কি? এসব পণ্যের ব্যবসা করা যাবে কি?
প্রশ্ন (২২/১৮২) : দাজ্জাল কি শেষ যামানায় জন্ম লাভ করবে, না পূর্ব থেকেই সে জীবিত রয়েছে? জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (৩৭/২৩৭) : ছহীহ বুখারীর ৮২২ নং হাদীছে ছালাত অবস্থায় চুল ও কাপড় গুটিয়ে নিতে নিষেধ করা হয়েছে। এর ব্যাখ্যা কি? - -আব্দুল্লাহ আল-মামূন, সঊদী আরব।
প্রশ্ন (২২/২৬২) : আমি পেশাব করার পর টিস্যু নেই। এরপর ওযূ করি। কিন্তু যখন ছালাতে দাঁড়াই তখন আমার হালকা ফোঁটা ফোঁটা পেশাব ঝরে। এক্ষেত্রে করণীয় কি?
প্রশ্ন (১৩/২৯৩) : ওয়াইস ক্বারনী ও হাসান বছরী (রহঃ) কি ছূফী ছিলেন যেমনটি দাবী করা হয়? - -মুহাইমিনুল হক, শ্যামলী, ঢাকা।
প্রশ্ন (২৭/৩০৭) : আমার দুই জায়গায় বাসা রয়েছে। আমি কর্মস্থলে এক সপ্তাহ থেকে বৃহস্পতি ও শুক্রবার পরিবারের নিকট ফিরে যাই। এক্ষণে আমি গৃহে কছর ছালাত আদায় করতে পারব কি? - -ওয়াহীদুযযামান, সাহেব বাজার, রাজশাহী।
প্রশ্ন (১৬/৩৩৬) : দো‘আ কুনূতের শেষাংশে ‘ওয়া নাসতাগফিরুকা ওয়া নাতূবু ইলাইক, ওয়া ছাল্লাল্লাহু আলান নাবী’-অংশটি কি ছহীহ হাদীছ দ্বারা প্রমাণিত?
প্রশ্ন (৩০/২৩০) : আমি স্বপ্নে দেখেছি যে আমি মারা গিয়েছি। তারপর আমার চারপাশ অন্ধকার হয়ে গেল। ঘুম ভেঙ্গে যাওয়ার পর ভয়ে আমার হাত-পা প্রায় অবশ হয়ে যায়। আমার মনে হচ্ছে আমি হয়ত শীঘ্রই মারা যাব। স্বপ্নের কারণে এরূপ ধারণা করা সঠিক কি?
আরও
আরও
.