উত্তর : নফল ছালাত সুস্থ অবস্থায় বসে আদায় করা জায়েয। তবে এতে অর্ধেক নেকী হবে। আর ওযরবশতঃ হ’লে দাঁড়িয়ে ছালাতের ন্যায় পূর্ণ নেকী পাবে। রাসূল (ছাঃ) বলেন, দাঁড়িয়ে ছালাত আদায় করা উত্তম। যে ব্যক্তি বসে ছালাত আদায় করে, সে ব্যক্তি দাঁড়িয়ে ছালাত আদায়কারীর অর্ধেক নেকী পাবে। আর যে ব্যক্তি শুয়ে ছালাত আদায় করে, সে বসা ব্যক্তির অর্ধেক নেকী পাবে (বুখারী হা/১১১৫-১৬, মিশকাত হা/১২৪৯)। অত্র হাদীছটি নফল ছালাত আদায়কারীর জন্য প্রযোজ্য (মিরক্বাত, মির‘আত উক্ত হাদীছের ব্যাখ্যা দ্রঃ)।

উল্লেখ্য যে, সুস্থ অবস্থায় ফরয ছালাত দাঁড়িয়েই আদায় করতে হবে। কেননা ক্বিয়াম ছালাতের অন্যতম রুকন। আল্লাহ বলেন, ‘তোমরা আল্লাহর জন্য বিনীতভাবে দাঁড়িয়ে ছালাত আদায় কর’ (বাক্বারাহ ২/২৩৮)। সুতরাং এমতাবস্থায় বসে আদায় করলে উক্ত ছালাত বাতিল হবে।






প্রশ্ন (৩২/২৭২) : জনৈক ইমাম বলেছেন, ক্বিয়ামতের দিন নিজ এলাকার সকল মানুষকে ইমাম ছাহেবের সাথে আল্লাহর সামনে হাযির হ’তে হবে। একথার সত্যতা আছে কি?
প্রশ্ন (৩৯/১৫৯) : ক্বাযা ছালাতের সুন্নাত আদায় করতে হবে কি?
প্রশ্ন (৩৭/১৫৭) : মহিলাদের ফরয ছালাতে ইক্বামত দিতে হবে কি?
প্রশ্ন (২৬/২৬) : আমি একটি মুদি দোকান করি। আমার এলাকায় হিন্দু ধর্মাবলম্বী লোকজন বসবাস করে এবং তারা অনেক সময় মোমবাতি, আগরবাতি ও বাতাসা কিনতে চায়। শুনেছি এগুলো তারা পূজার কাজে ব্যবহার করে থাকে। তাদের নিকট এসব পণ্য বিক্রি করা হালাল হবে কি?
প্রশ্ন (৩২/১১২) : যাকাত ফরয হয়, এরূপ সম্পদ থাকলে কুরবানী করা ওয়াজিব হয়ে যায় কি? - -সুজন মোল্লা*, আমীনপুর, পাবনা।*[আরবীতে সুন্দর নাম রাখুন (স.স.)]
প্রশ্ন (২৮/২২৮) : কোন কোন কারণে ছিয়াম ভঙ্গ হ’লে শুধু ক্বাযা ওয়াজিব হয়?
প্রশ্নঃ (২০/২৬০) : আমার একমাত্র মেয়েকে মৃত্যুর আগে বাড়ি ও সম্পত্তি লিখে দিতে পারি কি?
প্রশ্ন (৩৬/৪৭৬) : ঢাকা বিমানবন্দর হ’তে বা হাজী ক্যাম্প থেকে ইহরাম বাঁধা যাবে কি? - -আলতাফ হোসাইন, দুর্গাপুর, রাজশাহী।
প্রশ্ন (৩৯/৩৫৯) : আমার পিতা ও মাতা উভয়ে হজ্জ সম্পন্ন না করে মারা গেছেন। আমি তাদের পক্ষ থেকে হজ্জ-ওমরাহ করতে চাই। এক্ষণে পিতা-মাতা কার পক্ষ থেকে আগে হজ্জ-ওমরাহ পালন করব?
প্রশ্ন (৪০/২০০) : পৃথিবী ঘোরে না সূর্য ঘোরে? এ বিষয়ে সঠিক সিদ্ধান্ত কী?
প্রশ্ন (১/৩৬১) : অন্যের জমিতে ফসলের ক্ষতি না করে বিনা অনুমতিতে গরু-ছাগল, হাঁস-মুরগী চরানো বা ঘাস খাওয়ানো যাবে কি?
প্রশ্ন (১৭/৪১৭) : অনেক সময় সম্পদশালী লোকেরা গরীব দুস্থদের ঘৃণা করে। এ আচরণের পরিণতি জানিয়ে বাধিত করবেন।
আরও
আরও
.