উত্তর : ছেলে ও মেয়ে উভয়ের উচিৎ অভিভাবকের অনুমতি নিয়ে বিয়ের ব্যবস্থা করা। পাত্রী দ্বীনদার হ’লে পিতার উচিৎ ছেলের বিয়ের ব্যবস্থা করা। পিতা-মাতা প্রাপ্ত বয়স্ক ছেলে বা মেয়ের উপযুক্ত সময়ে বিয়ে না দিলে এবং তারা গোনাহে লিপ্ত হ’লে পিতা-মাতাও গোনাহের ভাগীদার হবেন। এক্ষণে যদি মেয়ে দ্বীনদার হওয়া সত্ত্বেও ছেলের পিতা কোনভাবেই বিয়ের ব্যবস্থা না করেন, তাহ’লে মেয়ের পিতার সম্মতিক্রমে ছেলে উক্ত মেয়েকে বিবাহ করতে পারে। বরং ছেলের কাছে যদি বিয়ের খরচ বহনের মতো কোন অর্থ না থাকে, তাহ’লে পিতার দায়িত্ব হ’ল নিজের সম্পদ থেকে তার ছেলের বিয়ের ব্যবস্থা করা (ওছায়মীন, ফাতাওয়াল মারাতিল মুসলিমাহ ২/৭০৮)।
প্রশ্নকারী : ফারূক, ঢাকা।