উত্তরঃ বিতর ছালাত এক, তিন, পাঁচ, সাত ও নয় রাক‘আত পর্যন্ত পড়া যায়। তিন রাক‘আত বিতর পড়লে এক তাশাহ্হুদে আদায় করতে হবে। দু’রাক‘আত পড়ার পর বসা যাবে না (মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/১২৫৪)। কারণ রাসূলুল্লাহ (ছাঃ) বিতর ছালাতকে মাগরিবের ছালাতের মত করে আদায় করতে নিষেধ করেছেন (দারাকুৎনী হা/১৬৩৪-৩৫ সনদ ছহীহ)। অনুরূপ পাঁচ রাক‘আত পড়লেও মধ্যে না বসে এক তাশাহ্হুদে পড়তে হবে (মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/১২৫৬)।

সাত রাক‘আত পড়লে ছয় রাক‘আতের পর তাশাহ্হুদ পড়ে আবার শেষ রাক‘আত পড়ে দ্বিতীয় তাশাহ্হুদ পড়ে সালাম ফেরাবে (আবুদাঊদ হা/১৩৪২)। নয় রাক‘আত পড়লে আট রাক‘আত পড়ে তাশাহ্হুদ পড়তে হবে এবং শেষের রাক‘আত পড়ে সালাম ফিরাবে (ছহীহ ইবনু মাজাহ হা/১১৯১; ছহীহ নাসাঈ হা/১৭১৯)।

উল্লেখ্য, তিন রাক‘আত বিতরের ক্ষেত্রে দু’রাক‘আত পড়ে বসার কোন ছহীহ দলীল নেই। ‘রাতের বিতর দিনের বিতর মাগরিবের ছালাতের মত’ মর্মে যে হাদীছ দারাকুৎনীতে বর্ণিত হয়েছে তা যঈফ। উক্ত বর্ণনাতে ইয়াহইয়া বিন যাকারিয়া কূফী ইবনু আবিল হাওয়াজিব নামে দুর্বল রাবী আছেন (দারাকুৎনী হা/১৬৩৭)।






বিষয়সমূহ: ছালাত
প্রশ্ন (২/২০২) : মসজিদে বা কোন ইফতার অনুষ্ঠানে মৃত ব্যক্তির মাগফেরাতের উদ্দেশ্যে ছায়েমদের জন্য ইফতারের আয়োজন করলে, সেই খাবার ধনী-গরীব সবাই খেতে পারবে কি?
প্রশ্ন (৩৮/৩১৮) : রাসূল (ছাঃ) কি কোন ছাহাবীকে শা‘বান মাসের ছুটে যাওয়া ছিয়ামের ক্বাযা আদায় করতে বলেছিলেন?
প্রশ্ন (২৬/৩৮৬) : অতিরিক্ত গ্যাস্ট্রিকের সমস্যার জন্য মুক্বীম অবস্থায় দু’ওয়াক্তের ছালাত একত্রে জমা করে পড়া যাবে কি?
প্রশ্ন (৩৫/৩৫) : আক্দ হয়েছে মিলন হয়নি এমন স্ত্রীকে তালাক দিয়ে তার মাকে বিবাহ করা যাবে কি? - -নাম প্রকাশে অনিচ্ছুকনীলফামারী।
প্রশ্ন (৩০/৩৫০) : বিদায় হজ্জের পর রাসূল (ছাঃ) মাতা আমীনার কবরে গিয়ে দো‘আ করলে আল্লাহ তা‘আলা তাকে জীবিত করেন এবং তিনি রাসূল (ছাঃ)-এর উপর ঈমান আনেন মর্মের বর্ণনাটি সহ রাসূল (ছাঃ)-এর পিতা-মাতার ঈমান আনা সম্পর্কিত বর্ণনাগুলো ছহীহ কি?
প্রশ্ন (২৪/৬৪) : কুরবানীর চামড়ার মূল্য ঈদগাহ নির্মাণ কাজে ব্যয় করা যাবে কি? কেউ ব্যয় করে ফেললে তার কোন শাস্তি আছে কি?
প্রশ্ন (১৭/৩৩৭) : তওবার জন্য কোন ছালাত আছে কি? আমাদের গ্রামের মানুষ জামা‘আতবদ্ধভাবে তওবার ছালাত আদায় করে। এটা শরী‘আতসম্মত কি? - -সাঈদুর রহমান, পঞ্চগড়।
প্রশ্ন (১৩/১৩৩) : পিতা মৃত্যুর পূর্বে ১০ শতক জমি কবরস্থান করার জন্য বলে গেছেন। সেখানে মাত্র একটি কবর আছে। বাকি জায়গা খালি পড়ে আছে। সেখানে চাষাবাদ করা জায়েয হবে কি?
প্রশ্ন (৩৩/১৯৩) : ইবনে মাসউদ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ছাঃ) বলেছিলেন, ‘প্রত্যেক উম্মতের একজন ফেরাউন থাকে, আর আমার উম্মতের ফেরাউন হ’ল আবু জাহল’। মর্মে বর্ণিত হাদীছটির বিশুদ্ধতা জানতে চাই।
প্রশ্ন (২/১৬২) : কেউ যদি পাথরের খনিজ সম্পদ লাভ করে তাহ’লে তখনই কি এর যাকাতের অংশ বের করে আদায় করতে হবে?
প্রশ্ন (৩৭/৭৭) : নারী-পুরুষের মাথার চুল ক্রয়-বিক্রয় করা যাবে কি? সেলুনের চুল কাটার পর যে চুল আবর্জনা হিসাবে থেকে যায়, তা বিক্রি করা যাবে কি?
প্রশ্ন (৩৬/৪৩৬) : ওমরাহ করার ক্ষেত্রেও কি মাথা মুন্ডন করা বা চুল ছেটে ফেলা আবশ্যক? উভয়ের মধ্যে কোনটি উত্তম?
আরও
আরও
.