উত্তর : মসজিদে গিয়ে ছালাত আদায় করতে হবে, যদি মসজিদটি নিকটবর্তী হয় এবং স্বাভাবিকভাবে মাইকের সাহায্য ছাড়া আযান শোনা যায়। রাসূল (ছাঃ) বলেন, ‘যে ব্যক্তি আযান শুনল, অতঃপর জামা‘আতে উপস্থিত হ’ল না, তার ছালাত নেই, তবে কোন ওযর থাকলে ভিন্ন কথা’ (ইবনু মাজাহ হা/৭৯৩; ছহীহুল জামে‘ হা/৬৩০০)। শায়েখ বিন বায (রহঃ) বলেন, ‘তোমরা যদি মাইক্রোফোন ছাড়া স্বাভাবিক কণ্ঠে আযানের শব্দ শুনতে পাও...তাহ’লে তোমাদের জন্য মসজিদে গিয়ে ছালাত আদায় করা আবশ্যক’ (ফাতাওয়া নূরুন আলাদ-দারব ১১/১৩২-১৩২)। অতএব ছাত্রদের কর্তব্য হ’ল মসজিদে গমন করা। কারণ মসজিদে জামা‘আতে ছালাতের বিশেষ ফযীলত রয়েছে। যেমন মসজিদে যাতায়াতের প্রতিটি পদক্ষেপের বিনিময়ে ছওয়াব, মসজিদে প্রবেশ ও বের হওয়ার সময়ের যিকরসহ অন্যান্য ফযীলত। আল্লাহ বলেন, ‘এগুলো এমন ঘর, যেগুলোকে সমুন্নত করার এবং সেখানে তাঁর নাম স্মরণ করার অনুমতি আল্লাহ দিয়েছেন; সেখানে সকাল-সন্ধ্যায় তাঁর পবিত্রতা ঘোষণা করা হয়’ (নূর ২৪/৩৬)। তবে ছোট শিশুদের জন্য রাস্তা যদি নিরাপদ না হয় বা মসজিদে জায়গা সংকুলান না হয় বা শিশুরা মসজিদে গিয়ে মুছাল্লীদের বিরক্ত করে, তাহ’লে তাদের নিয়ে মাদ্রাসার মুছাল্লায় ছালাত আদায় করা যাবে।

প্রশ্নকারী : আবু মূসা, ঠিকানা প্রকাশে অনিচ্ছুক।








বিষয়সমূহ: মসজিদ
প্রশ্ন (১৯/১৩৯) : জনৈক ব্যক্তি দু’জন স্ত্রী রেখে মারা গেছেন। একজন নিঃসন্তান, অপরজনের ৩ ছেলে। এক্ষণে সম্পদ কিভাবে বণ্টিত হবে? - -আতীকুল ইসলাম, উপশহর, রাজশাহী।
প্রশ্ন (১৬/৩৫৬) : ফরয ছালাতের কোন রাক‘আতে মুছল্লী সূরা ফাতিহা পাঠ করতে ভুলে গেলে তার জন্য করণীয় কি? উক্ত রাক‘আত পুনরায় আদায় বা সাহু সিজদা দিলে হবে কি? - -ইমরোজ হাসান, খলিশাগাড়ি, চুয়াডাঙ্গা।
প্রশ্ন (২৩/৬৩) : ছালাত অবস্থায় কোন কারণে ইমাম পরিবর্তন হ’লে সহো সিজদা ওয়াজিব হবে কি?
প্রশ্ন (৩/৩) : ছেলে-মেয়ে বিবাহের পর ছেলের মাতা এবং মেয়ের পিতা মারা যাওয়ায় পিতা ও শাশুড়ী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। এটা জায়েয হয়েছে কি?
প্রশ্ন (১৪/৫৪) : একজন নারীকে আমি মনে মনে পসন্দ করতাম এবং বিবাহের ইচ্ছা পোষণ করতাম। কিন্তু তার অন্যত্র বিবাহ হয়ে যায়। এক্ষণে আমি কি জান্নাতে আমার সাথে তাকে একত্রিত করার ব্যাপারে দো‘আ করতে পারি? - -ইউসুফ শেখ, মুর্শিদাবাদ, ভারত।
প্রশ্ন (৪০/৮০) : গাছ লাগিয়ে অন্যের জমির ক্ষতি করার শাস্তি সম্পর্কে জানতে চাই। - - আব্দুল কুদ্দূস, নাটোর।
প্রশ্ন (৩/৮৩) : শায়খ নাছিরুদ্দীন আলবানী (রহঃ) সূরা ক্বাছাছ ৮৮ আয়াতের তা’বীলের কারণে ইমাম বুখারীকে কাফের আখ্যায়িত করেছেন কি? - -গোলাম কাদের, চট্টগ্রাম।
প্রশ্ন (১৮/৩৩৮) : আমেরিকায় দিনের বেলা শিশু জন্মগ্রহণ করলে বাংলাদেশে তখন রাত থাকে। এক্ষণে দেশে তার আক্বীক্বা প্রদান করা হ’লে বাংলাদেশ সময়কে জন্ম তারিখ হিসাবে ধরতে হবে কি? - -হাসান মাহমূদপেনসিলভানিয়া, আমেরিকা।
প্রশ্ন (৭/৮৭) : ‘লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াদাহু... আহাদান ছামাদান লাম ইয়ালিদ... ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ। এ দো‘আটি পাঠ করলে ৪০ লক্ষ নেকী হয়’ এ বক্তব্যের সত্যতা আছে কি?
প্রশ্ন (২৯/২৯): ক্যারিয়ার ও ব্যক্তিগত স্বাধীনতার কারণে তরুণ-তরুণীদের মধ্যে বিলম্বে বিয়ে করার প্রবণতা বাড়ছে। এর সামাজিক এবং ব্যক্তিগত ক্ষতিকর প্রভাব সম্পর্কে জানতে চাই।
প্রশ্ন (৪০/২৪০) : জনৈক বক্তা ৭টি আসমানে পৃথক জীব, পৃথক নবী-রাসূল ইত্যাদি আছে বলে দাবী করছেন। এর কোন সত্যতা আছে কি? - -আবুল কালাম, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।
প্রশ্ন (৬/২০৬) : আমাদের সমাজে ব্যাপকভাবে মানুষের নাম বিকৃত করে ডাকা হয়। এ ব্যাপারে শরী‘আতের বিধান জানিয়ে বাধিত করবেন।
আরও
আরও
.