উত্তর : কোন জীবিত ব্যক্তির পক্ষ থেকে ছিয়াম পালন করার বিধান নেই। তবে মাইয়েতের পক্ষ থেকে তিন অবস্থায় ছিয়াম পালন করা যাবে। (১) মাইয়েত যদি কোন ছিয়াম পালনের মানত করে মারা যায় তাহ’লে তার পক্ষ থেকে ছিয়াম পালন করতে হবে। (২) যদি মাইয়েতের রামাযানের ক্বাযা ছিয়াম থাকে এবং ক্বাযা আদায় না করে মারা যায়, তাহ’লে তার তার পক্ষ থেকে ক্বাযা আদায় করতে হবে। (৩) যদি মাইয়েতের উপর কাফফারার ছিয়াম থাকে- সেটা রামাযান মাসে স্ত্রী মিলনের কারণে হ’তে পারে, দিয়াতের কাফফারা হ’তে পারে বা জীবনহত্যার কাফফারা হ’তে পারে (নববী, শরহ মুসলিম ৮/২৫; আল-মাজমূ‘ ৬/৩৭০; বিন বায, মাজমূ‘ ফাতাওয়া ১৫/৩৬৭,৬৮,৭২; উছায়মীন, আশ-শারহুল মুমতে‘ ৬/৪৫০’)। রাসূল (ছাঃ) বলেন, ‘যে ব্যক্তি মৃত্যুবরণ করেছে অথচ তার ছিয়াম অনাদায়ী ছিল, তার ওয়ারিছগণ সেটির ক্বাযা আদায় করে দেবে’ (বুখারী হা/১৯৫২; মুসলিম হা/১১৪৭; মিশকাত হা/২০৩৩)।

প্রশ্নকারী : নাঈম, সাভার, ঢাকা।








বিষয়সমূহ: ছিয়াম-রামাযান
প্রশ্ন (৩২/৩৯২) : তিন ব্যক্তির দো‘আ কবুল করা হয় না। (১) যে ব্যক্তির দুশ্চরিত্রা স্ত্রী আছে, কিন্তু সে তাকে তালাক দেয় না। (২) যে ব্যক্তির অন্য লোকের কাছে পাওনা আছে, কিন্তু সে তার স্বাক্ষী রাখেনি। (৩) যে ব্যক্তি নির্বোধ ব্যক্তিকে সম্পদ দিয়ে দেয় অথচ আল্লাহ বলেন, তোমরা নির্বোধদেরকে তোমাদের সম্পদ দিয়ো না’ হাদীছটির বিশুদ্ধতা এবং ব্যাখ্যা জানতে চাই।
প্রশ্ন (৬/১২৬) : মসজিদে একাকী ছালাত আদায় করার সময় অন্য মুছল্লী তার সামনে দিয়ে কিভাবে অতিক্রম করবে?
প্রশ্ন (৩২/৪৩২) : আমাদের এলাকার মসজিদে আযানের আগে ‘আছ-ছালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ’ পাঠ করা হয়। আযানের আগে এভাবে পাঠ করা যাবে কি?
প্রশ্ন (২৯/৪২৯) : আমাদের মসজিদে মহিলাদের ছালাতে ব্যবস্থা রয়েছে মসজিদের উত্তর পাশে। ফলে পুরুষের দ্বিতীয় কাতার বরাবর মহিলাদের কাতার হয়। এতে ছালাতে কোন বাধা আছে কি? - -আব্দুল বাসেতনিয়ামতপুর, নওগাঁ।
প্রশ্ন (১১/৩৩১) : শাওয়াল মাসের ছিয়াম বা অন্য যেকোন ছিয়াম ছুটির দিন হিসাবে নিয়মিতভাবে শুক্রবারে রাখা জায়েয হবে কি?
প্রশ্ন (২৯/৩৪৯) : মাথা মাসাহ করার পদ্ধতি কি? মাথা একবার না তিনবার মাসাহ করা যরূরী?
প্রশ্ন (৩৫/২৩৫) : একই সঙ্গে একাধিক মৃত ব্যক্তির জানাযা পড়া যাবে কি?
প্রশ্ন (৩১/৩৫১) : কুরআনে সিজদার আয়াত কয়টি। এ আয়াতগুলি যেকোন স্থানে শ্রবণ করলে কি সেখানেই সিজদা দিতে হবে না পরে দিলেও চলবে। এর জন্য ওযূ শর্ত কি?
প্রশ্ন (২৪/২২৪) : মোহর হিসাবে আমার স্বামী আমাকে একটি গহনা প্রদান করেন। কয়েক বছর পর আমার শাশুড়ী উক্ত গহনা দাবী করে বলেন, আমি আমার ছেলের স্ত্রীকে সাময়িকভাবে প্রদান করেছিলাম। এক্ষণে তাঁকে কি উক্ত গহনা ফিরিয়ে দিতে হবে?
প্রশ্ন (১৭/১৭৭) : দৈনন্দিন পঠিতব্য যিকিরগুলো নিজের মত করে একশ বার, এক হাযার বার বা ইচ্ছামত পাঠ করা যাবে কি? এছাড়া কুরআন পড়ার শুরুতে সূরা ফাতিহা পড়া আবশ্যক কি?
প্রশ্নঃ (১০/৫০) : জনৈক আলেম বলেন, মুতার যুদ্ধে আবূবকর (রাঃ) তাঁর সমস্ত সম্পদ দান করার কারণে তার স্ত্রী খেজুর পাতার পোষাক পরেছিলেন। তার সম্মানে আসমান যমীনের সমস্ত ফেরেশতা খেজুর পাতার পোষাক পরেছিলেন। উক্ত ঘটনা কি সত্য?
প্রশ্ন (১৭/২৫৭) : কুরবানীর উদ্দেশ্যে ছাগল ক্রয়ের পর কারণবশতঃ তা বিক্রয় করে উক্ত অর্থ অন্য কাজে লাগানো যাবে কি?
আরও
আরও
.