উত্তর : এই অতিরিক্ত ভাতা সরকারী বিধি অনুযায়ী অনুমোদিত হ’লে তা গ্রহণ করা জায়েয। কিন্তু বিধির বাইরে গিয়ে প্রকৃত ডাইভের সংখ্যা বা সময় বাড়িয়ে দেখিয়ে অতিরিক্ত সরকারী অর্থ গ্রহণ করা জায়েয নয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের স্বাক্ষর থাকা তখনই গ্রহণযোগ্য হবে, যখন তিনি আইন ও সরকারী বিধির আওতায় সেই অর্থ অনুমোদন করবেন। অন্যথায় তাঁর পূর্ণ সম্মতি বা স্বাক্ষর অবৈধ কাজকে বৈধ করবে না। কারণ এটা আমানতের খেয়ানত (ওছায়মীন, লিক্বাউল বাবিল মাফতূহ ২২/১১৪; ফাতাওয়া লাজনা দায়েমাহ ১৪/৪০৪-৪০৬)। যদি পূর্বে এভাবে অতিরিক্ত অর্থ গ্রহণ করা হয়ে থাকে এবং পরে নিশ্চিত হওয়া যায় যে তা বিধিসম্মত ছিল না, তাহ’লে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি যাচাই করে অবৈধভাবে গৃহীত অর্থ সরকারী কোষাগারে ফেরত দেওয়ার ব্যবস্থা করতে হবে (নিসা ৪/৫৮)। এতে অপারগ হলে অনুতপ্ত হয়ে তওবা করবে এবং ভবিষ্যতে কখনই এরূপ করবে না। বরং অল্প হালাল রূযীতেই সন্তুষ্ট থাকতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ কোন একটি বৈধ পথে রূযীর ব্যবস্থা করে দিবেন (তালাক ৬৫/২-৩)।

প্রশ্নকারী : তাওছীফ আহমাদ, চট্টগ্রাম।








বিষয়সমূহ: জায়েয-নাজায়েয
প্রশ্ন (৩২/৩২) : ঋণদাতা ও গ্রহীতা উভয়েই মৃত। তাদের ওয়ারিছ পাওয়া যায় না। এক্ষণে ঋণগ্রহীতার ওয়ারিছগণ ঋণদাতার উক্ত ঋণ কিভাবে পরিশোধ করবে?
প্রশ্ন (১৪/২৫৪) : মাসবূক মুছল্লী ইমামের এক সালামের পর দাঁড়াবে না দুই সালামের পর দাঁড়াবে?
প্রশ্ন (৩২/৩১২) : রামাযান মাসে পিল খেয়ে ঋতু বন্ধ রেখে ছিয়াম পালন করা যাবে কি? - -নাম প্রকাশে অনিচ্ছুক, মিরপুর, ঢাকা।
প্রশ্ন (৩২/৪৩২) : তাসবীহ গণনার নিয়ম কি? ডান হাতের কোন দিক থেকে তাসবীহ গণনা করতে হবে?
প্রশ্ন (১৮/৪৫৮) : সূরা কাহফের ৪৬ নম্বর আয়াতে উল্লেখিত আল-বাক্বিয়াতুছ ছালিহাতু (الباقياتالصالحات) বলতে কি বুঝানো হয়েছে?
প্রশ্ন (২৩/৬৩) : বড়শি দিয়ে মাছ ধরার সময় টোপের খাবার হিসাবে জীবন্ত কেঁচো যুক্ত করে দেই। এটি অপ্রয়োজনে জীব হত্যার পাপ হিসাবে গণ্য হবে কি? - -জাহিদুল ইসলাম, সোনাতলা, বগুড়া।
প্রশ্ন (৩৫/৪৭৫) : অনেক পাওনাদার টাকা দিতে না পারলে যাকাত থেকে টাকা কেটে রাখতে অনুরোধ জানায়। তাছাড়া যে টাকা দেয় তার নিয়ত থাকে, যদি কোন পাওনাদার টাকা দিতে ব্যর্থ হয়, সেক্ষেত্রে পরবর্তীতে উক্ত টাকা যাকাত থেকে বাদ দিয়ে দেয়া হবে। এটা জায়েয হবে কি? - -ফরীদুল ইসলাম, বাগাতিপাড়া, নাটোর।
প্রশ্ন (৩৫/১৯৫) : কোন কোন বাস প্রতি ওয়াক্ত ছালাতের সময় মসজিদে বিরতি দেয়। এমতাবস্থায় জমা করা যাবে কি? না কি প্রতি ওয়াক্তে পড়াই উত্তম হবে?
প্রশ্ন (২/২৪২) : চাচা ও ভাতিজীর মাঝে বিবাহ জায়েয কি?
প্রশ্ন (২৭/৪৬৭) : ‘যে জ্ঞানীকে সম্মান করে না সে আমাকে সম্মান করে না’ কথাটি ছহীহ হাদীছ দ্বারা প্রমাণিত কি?
প্রশ্ন (২৭/১৮৭) : প্রাপ্তবয়স্ক মাহরাম যেমন ভাই-বোন, ছেলে-মা এক বিছানায় বা একই ঘরে একত্রে থাকা জায়েয হবে কি?
প্রশ্ন (৩৮/২৭৮) : আয়াতুল কুরসী ও সূরা নাস, ফালাক্ব দো‘আ হিসাবে পাঠ করার সময় আঊযুবিল্লাহ ও বিসমিল্লাহ পাঠ করতে হবে কি? - মাহমূদ ঢাকা।
আরও
আরও
.