উত্তর : এমন কোন শারঈ দলীল নেই যাতে প্রমাণিত হয় যে, মৃত্যুর ৪০ দিন পূর্ব থেকেই মানুষের দেহে মৃত্যুর প্রক্রিয়া শুরু হয়ে যায়। তবে আল্লাহ তা‘আলার সুস্পষ্ট বক্তব্য হ’ল মৃত্যুর ফেরেশতা আসার মাধ্যমে যে মৃত্যু সংঘটিত হয়, তা নির্ধারিত সময় উপস্থিত হওয়ার পরই ঘটে। আল্লাহ তা‘আলা বলেন, ‘আল্লাহ কখনোই কাউকে অবকাশ দিবেন না যখন তার নির্ধারিত সময়কাল এসে যাবে। বস্ত্তত আল্লাহ তোমাদের কৃতকর্ম বিষয়ে খবর রাখেন’ (মুনাফিকূন ৬৩/১১)। সুতরাং সর্বদা আমলে ছালেহ করার মাধ্যমে মৃত্যুর জন্য প্রস্ত্তত থাকতে হবে। রাসূল (ছাঃ) বলেন, ‘তোমরা স্বাদ বিনষ্টকারী বিষয় অর্থাৎ মৃত্যুকে অধিকহারে স্মরণ কর’ (তিরমিযী হা/২৩০৭; মিশকাত হা/১৬০৭, সনদ ছহীহ )। ইবনু ওমর (রাঃ) বলতেন, ‘সন্ধ্যায় উপনীত হ’লে সকালের অপেক্ষা কর না; আর সকালে উপনীত হ’লে সন্ধ্যার অপেক্ষা কর না (বুখারী হা/৬৪১৬; মিশকাত হা/১৬০৪)।

প্রশ্নকারী : জাবের, টিকরামপুর, চাঁপাই নবাবগঞ্জ।








বিষয়সমূহ: বিধি-বিধান
প্রশ্ন (৩৮/২৭৮) : সোলায়মান (আঃ)-এর কতজন স্ত্রী ছিলেন? - -আতীকা ইসলাম, নতুনহাট, চাঁপাই নবাবগঞ্জ।
প্রশ্ন (২৪/৩৮৪) : রানের উপর কুরআন মাজীদ রেখে তেলাওয়াত করা যাবে কি?
প্রশ্ন (৪/২৪৪) : নযর বা মানত ভঙ্গের কোন কাফফারা আছে কি?
প্রশ্ন (৩২/২৭২) : রামাযান মাসে কুরআন খতম করা কি মুস্তাহাব?
প্রশ্ন (২২/২২) : বর্তমানে বিভিন্ন মসজিদে দেখা যাচ্ছে, বহু অর্থ খরচ করে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে সিংহাসন সদৃশ মিম্বার তৈরী করা হচ্ছে। এটা কতটুকু গ্রহণযোগ্য? - -লোকমান আলীগোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ।
প্রশ্ন (৩৮/১৯৮) : জনৈক ব্যক্তি বলেন, বাদ্যযন্ত্র নিষেধ মর্মে কোন হাদীছই ছহীহ নয়। এমনকি এ মর্মে বুখারীতে বর্ণিত মু‘আল্লাক্ব হাদীছটিও যঈফ। এই বক্তব্যের সত্যতা আছে কি? - -আবু যাহরাহ, চট্টগ্রাম।
প্রশ্ন (২১/১৮১) : জনৈক ইমাম খুৎবায় বলেছেন যে, হজ্জের সময় হাজীগণ শয়তানের উদ্দেশ্যে যে কংকর নিক্ষেপ করেন, তা জমা হয়ে পাহাড়ের রূপ ধারণ করে। আল্লাহ তা‘আলা পরবর্তী হজ্জের আগে ফেরেশতা দ্বারা সেই কংকর অপসারণ করেন। তিনি তাঁর বক্তব্যের স্বপক্ষে যুক্তি দেন যে কুরআন শরীফে এর উল্লেখ আছে। এর সত্যতা জানতে চাই।
প্রশ্ন (২৯/২৬৯) : কোন পুরুষ ইমাম মহিলাদেরকে দ্বীনের তা‘লীম দিতে বা মহিলারা ইমামের নিকট থেকে প্রশ্ন করে কোন কিছু জেনে নিতে পারে কি?
প্রশ্ন (১৮/২৫৮) : অনিচ্ছা সত্ত্বেও স্ত্রী মিলনের ফলে আইয়ামে বীযের ছিয়াম ভেঙ্গে গেলে তার ক্বাযা আদায় করতে হবে কি?
প্রশ্ন (৩২/৭২) : অনেক মসজিদে প্রথম জামা‘আতের গুরুত্ব বজায় রাখার জন্য প্রথম জামা‘আত ছুটে গেলে দ্বিতীয় জামা‘আত করতে দেওয়া হয় না; বরং একাকী ছালাত আদায় করতে বলা হয়। উক্ত পদ্ধতি কি সঠিক?
প্রশ্ন (২১/৪২১) : ডাচ-বাংলা ও অন্যান্য মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানের এজেন্ট হয়ে উক্ত ব্যাংকগুলিতে কারো একাউন্ট খুলে দিলে যে মজুরী পাওয়া যায় তা বৈধ হবে কি? উল্লেখ্য ঐ একাউণ্টে সূদ জমা হয়।
প্রশ্ন (৪০/২০০) : আমাদের মসজিদের মিম্বারটি চার স্তর বিশিষ্ট। শুনেছি রাসূলের মিম্বার ছিল তিন স্তর বিশিষ্ট। এক্ষণে করণীয় কি? - -মুহাম্মাদ মোশাররফ হোসাইন, বেরাইদ, ঢাকা।
আরও
আরও
.