উত্তর : ‘আদাব’ সাধারণত উপমহাদেশে প্রচলিত একটি সৌজন্যমূলক সম্ভাষণ। এর মাধ্যমে সম্মান প্রদর্শনের উদ্দেশ্য হয়ে থাকে। অতএব কোন অমুসলিম শিক্ষার্থী শিক্ষককে সম্মান প্রদর্শনের উদ্দেশ্যে ‘আদাব’ বললে, তার জবাবে সৌজন্যসূচকভাবে মাথা নাড়ানো বা ‘হ্যাঁ’ বলার মতো স্বাভাবিক ইঙ্গিত করা জায়েয। এতে তার ধর্মীয় বিশ্বাস বা উপাসনাকে সমর্থন করা হয় না (ওছায়মীন, মাজমূ‘ ফাতাওয়া ৩/৩৪)। আল্লাহ তা‘আলা বলেন, ‘যারা দ্বীনের ব্যাপারে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি... তাদের সঙ্গে সদাচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেন না’ (মুমতাহিনাহ ৬০/৮)। রাসূল (ছাঃ) বলেন, ‘আহ’লে কিতাবের কোন ব্যক্তি তোমাদের সালাম দিলে তোমরা বলবে, ওয়া আলাইকুম অর্থাৎ তোমাদের ওপরও’ (বুখারী হা/৬২৫৮; মুসলিম হা/২১৬৩; মিশকাত হা/৪৬৩৭)। উল্লেখ্য যে, ‘আদাব’ বলে সম্মান প্রদর্শন করায় শিরক নেই। কিন্তু নমস্কার বলার মধ্যে শিরক রয়েছে (বিস্তারিত দ্র. ছালাতুর রাসূল (ছাঃ) বই)।

প্রশ্নকারী : মাহমূদুল হাসান, গোদাগাড়ী, রাজশাহী।







বিষয়সমূহ: বিধি-বিধান
প্রশ্ন (২৫/৬৫) : জনৈক বক্তা বলেন, ‘আসুন! পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের আলোকে জীবন গড়ি’ একথা বলা যাবে না। কারণ শুধু ছহীহ হাদীছ দ্বারা মুসলিমগণ জীবন ধারণ করতে পারবে না। যেমন ফজরের আযানে ‘আছ ছালাতু খায়রুম মিনান্নাউম’ বলার হাদীছ যঈফ। উক্ত দাবী কি সঠিক?
প্রশ্ন (৭/২৮৭) : ঈদের ছালাতে কুনূতে নাযেলা পাঠ করা যাবে কি?
প্রশ্ন (৩৫/৩৯৫) : ভ্যানিলা এসেন্সযুক্ত খাবার খাওয়া হালাল হবে কি?
প্রশ্ন (২৫/১৪৫) : জনৈক ব্যক্তি একটি প্রতিষ্ঠানে চাকুরী করে। রাতে গোসল ফরয হয়। সে সকালে তাড়াতাড়ি ওযূ না করেই ফরয গোসল করে। এ অবস্থায় সে অফিসে চলে যায়। এক্ষণে যোহর ও আছরের ছালাত আদায় করা যাবে কি? কারণ ওযূ ছাড়া গোসল করেছে।
প্রশ্ন (২৯/১০৯) : আমরা প্রবাসে কুরবানীর সময় দেখি, গরুকে প্রথমে গুলি করা হয় এবং এরপর সাথে সাথে মুসলিম ব্যক্তি যবহ করেন। এখানকার গরু খামারে ছাড়া অবস্থায় পালন করা হয়, গায়ে কোন দড়ি বা রশি থাকে না এবং এগুলো প্রচন্ড শক্তিশালী হয়। রশি দিয়ে বাঁধতে গেলে দুর্ঘটনার ঝুঁকি থাকে, তাই তারা এই পদ্ধতি ব্যবহার করেন। এভাবে কুরবানী করা শরী‘আতসম্মত কি?
প্রশ্ন (৪০/৩২০) : কবরস্থানে ফসলাদী আবাদ করা কি শরী‘আতসম্মত?
প্রশ্ন (৮/৮) : তাহাজ্জুদ সহ যেকোন নফল ছালাত স্ত্রীর সাথে জামা‘আতের সাথে আদায় করা যাবে কি?
প্রশ্ন (২০/১৮০) : মাইয়েতকে দাফন করার পর লাশ যাতে শিয়াল-কুকুরে তুলে না ফেলে এজন্য লোহার খাঁচা বা প্লাস্টিক জাতীয় কিছু কবরের উপরে দেওয়া যাবে কি? - -আকীমুল ইসলাম, জোতপাড়া, ঠাকুরগাঁও।
প্রশ্ন (৩/৩২৩) : কোন বিধর্মী লোক সালাম দিলে তার জবাবে কি বলতে হবে?
প্রশ্ন (২১/৩৪১) : আমি একজন উচ্চ শিক্ষিতা মেয়ে। আমি পিতা-মাতাকে না জানিয়ে বিয়ে করেছি। বিয়েতে কোন ওয়ালী ছিল না। ১ জন ছেলে ও ১ জন মেয়ে সাক্ষী হিসাবে ছিল। দেনমোহর ১ লক্ষ টাকা নির্ধারণ করা হয়েছিল। আমার পরিবার আমার বিয়ে মেনে নেয়নি। ‘তারা আমাকে ডিভোর্স লেটারে সাইন করিয়েছে আমার ইচ্ছার বিরুদ্ধে। আমার স্বামী ধার্মিক এবং গোপনে বিয়ের জন্য আমরা খুবই লজ্জিত ও আল্লাহর কাছে ক্ষমাপ্রার্থী। ইতিমধ্যে ২টা ডিভোর্স লেটার পাঠানো হয়েছে। জুন মাসে শেষ পত্রটি যাবে। এক্ষণে স্বামীর কাছে প্রত্যাবর্তনের জন্য আমার করণীয় কি?
প্রশ্ন (১৪/৩৩৪) : শুক্রবারে জান্নাতের দরজা খুলে দেওয়া হয় এবং সেদিন কেউ মারা গেলে বিনা হিসাবে জান্নাতে চলে যায়। উক্ত বক্তব্য কি সঠিক?
প্রশ্ন (৩/২৪৩) : অনেক মসজিদে দেখা যায় মিহরাবের দু’পাশে বা ভিতরে কা‘বা শরীফ অথবা মসজিদে নববীর মিনারের ছবি লাগানো থাকে। এটা শরী‘আতসম্মত কি?
আরও
আরও
.