উত্তর : দ্বীনদার স্ত্রী লাভের জন্য সর্বপ্রথম আল্লাহর কাছে আন্তরিকভাবে দো‘আ করতে হবে। পাত্রীর বিশুদ্ধ আকবীদা ও আমল, পাঁচ ওয়াক্ত ছালাতের প্রতি যত্নশীলতা, শারঈ পর্দার প্রতি আন্তরিকতা, কুরআন-সুন্নাহ অনুসরণের আগ্রহ, উত্তম আখলাক, সত্যবাদিতা, লজ্জাশীলতা, পিতা-মাতার প্রতি সদাচরণ এবং দ্বীনদার পরিবেশে বেড়ে ওঠা ইত্যাদি বিষয়ে খোঁজ-খবর নেওয়া যরূরী। এক্ষেত্রে তার আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও বিশ্বস্ত দ্বীনদার ব্যক্তিদের কাছ থেকে তথ্য নেওয়া যেতে পারে। একই সঙ্গে পাত্রেরও উচিত নিজের ঈমান, তাকবওয়া ও চরিত্র সংশোধনের চেষ্টা করা। কেননা আল্লাহ বলেন, ‘পবিত্র নারীরা পবিত্র পুরুষদের জন্য’ (নূর ২৪/২৬)। এক্ষণে বিয়ের জন্য কোন নারীর সন্ধান পেলেও ইস্তেখারার মাধ্যমে প্রকৃত দ্বীনদার পাত্রী পেতে আল্লাহর সাহায্য কামনা করতে হবে। কারণ যে ব্যক্তি আল্লাহকে ভয় করে এবং তাঁর সন্তুষ্টিকে অগ্রাধিকার দেয়, আল্লাহ তার জন্য উত্তম জীবনসঙ্গীর ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ (বিস্তারিত দ্র. ‘দ্বীনদার জীবনসঙ্গী লাভের উপায় ও করণীয়’, আত-তাহরীক, নভেম্বর ২০২৫; ‘বিবাহ, পরিবার ও সন্তান প্রতিপালন’ বই)।

প্রশ্নকারী : মুহাম্মাদ হানীফ, নারায়ণগঞ্জ।








বিষয়সমূহ: বিবাহ ও তালাক
প্রশ্ন (৩০/৪৭০) : বর্তমান সমাজে পানি পরিশোধনের বিষয়টি খুবই প্রচলিত। এক্ষণে নাপাক পানি পরিশোধন করলে কি তা পাক হয়ে যাবে?
প্রশ্ন (২৮/৩৮৮) : মানতের পশুর গোশত কিভাবে বণ্টন করতে হবে?
প্রশ্ন (১৯/১৯) : স্বামী বা স্ত্রীর কেউ যদি পরকীয়ায় জড়িয়ে পড়ে, তবে তাদের বৈবাহিক সম্পর্ক ঠিক থাকবে কি? এরূপ ক্ষেত্রে স্বামী বা স্ত্রীর করণীয় কি?
প্রশ্ন (২৭/৩০৭) : মসজিদ স্থানান্তরের বিধান জানিয়ে বাধিত করবেন। - মুহাম্মাদ শহীদুল ইসলাম, বায়তুল আমান হাউজিং সোসাইটি, আদাবর, ঢাকা।
প্রশ্ন (৩১/৪৭১) : মানুষের বয়স ৪০ হ’লে শ্বেত, কুষ্ঠ ও পাগলামির মত ভয়াবহ রোগ থেকে মুক্তি পাবে। ৫০ বছর হ’লে আল্লাহ তা‘আলা পরকালে কঠিন হিসাব নেন না। ৬০ বছর হ’লে ফেরেশতা বন্ধু হয়ে যায়। ৭০ বছর বয়স হ’লে আল্লাহ তার বান্দাকে দুনিয়ায় দেখতে চান না। এভাবেই ৯০ বছর বয়স হ’লে তার আগে-পরের কোন গোনাহ থাকে না। একথার কোন সত্যতা আছে কি?
প্রশ্ন (১৮/৫৮) : আমার পিতা বৃদ্ধ মানুষ। সর্বদা অসৎ কর্মকান্ডে জড়িয়ে থাকে এবং প্রচুর অর্থ নষ্ট করে। আমরা তাকে সৎ পথে ফিরে আসার কথা বললেই বিভিন্নভাবে অভিশাপ দেয়। এমতাবস্থায় আমাদের করণীয় কী?
প্রশ্ন (২০/১০০) : মুসনাদ আহমাদ ২৫০৮৭ নং হাদীছে বলা হয়েছে যে, নারীরা বিবাহের ব্যাপারে একক অধিকার রাখে। এর ব্যাখ্যা জানতে চাই। - -আতীকুল ইসলাম, ছোট বনগ্রাম, রাজশাহী।
প্রশ্ন (২৬/৩০৬) : জনৈক আলেম বলেন, নফল ছালাতে ছানা পাঠ করার কোন বিধান নেই। এর কোন ভিত্তি আছে কি?
প্রশ্ন (২/৮২) :কোন পাপ কাজ করার মানত করার পর তা না করে থাকলে কাফফারা দিতে হবে কি?
প্রশ্ন (২৫/২২৫) : বিতর ছালাতে দো‘আ কুনূত কখন, কিভাবে পড়তে হয়? দলীল ভিত্তিক জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (৭/৪০৭) : মাথা ব্যথার কারণে ডাক্তার আমাকে গরম পানিতে ঔষধ মিশিয়ে নাকে ভাপ নেওয়ার পরামর্শ দিয়েছেন। এতে আমার ছিয়াম ভঙ্গ হবে কি? - -সাইফুল ইসলামফতুল্লা, নারায়ণগঞ্জ।
প্রশ্ন (১৮/৪১৮) : কাপড়ে ও দেহের কোন অংশে মযী লেগে গেলে করণীয় কি? ধুয়ে ফেলতে হবে না পানি ছিটিয়ে দিলেই যথেষ্ট হবে?
আরও
আরও
.