উত্তর : বাংলাদেশ থেকে একদল নারী বা পূর্ণ নিরাপদ কাফেলার সাথে সঊদী আরবে ওমরার উদ্দেশ্যে যাতায়াত করলে তা জায়েয হবে ইনশাআল্লাহ। শর্ত হ’ল অবশ্যই কোন নির্ভরযোগ্য ওমরাহ গ্রুপ বা বিশ্বস্ত কাফেলার সাথে ভ্রমণ করতে হবে। হাত্তাব (রহঃ) বলেন, যদি হজ্জে যাওয়ার জন্য নারীর কোন মাহরাম বা স্বামী না থাকে, তবে কোন বিশ্বস্ত ও নিরাপদ কাফেলার সাথে তার জন্য ফরয হজ্জ আদায় করার উদ্দেশ্যে বের হওয়া জায়েয (মাওয়াহিবুল জালীল ২/৫২১)। ইবনু তায়মিয়াহ (রহঃ) সহ আধুনিক যুগের একদল বিশিষ্ট বিদ্বান বিশস্ত নারীর দলে ও পুরুষের পূর্ণ নিরাপদ কাফেলায় মহিলাদের ওমরাহ সফরে যাওয়াকে বৈধ মনে করেন (শরহুল উমদাহ ১/১৭৬; ইবনু তায়মিয়াহ, মাজমূ‘উল ফাতাওয়া ২৩/২১৪, ২৯/৪৯; মুহাম্মাদ আলী আল-ফারকূস, আল-কালিমাতুশ শাহরিয়া ৮৫)।

প্রশ্নকারী : আব্দুছ ছামাদ, সিলেট।








বিষয়সমূহ: হজ্জ ও ওমরাহ
প্রশ্ন (১১/২১১) : শামুক ও ঝিনুক দিয়ে মালা বানিয়ে গলায় পরা বা বানিয়ে রাখা যাবে কি? কিংবা এগুলি ঘর সাজানোর উদ্দেশ্যে রাখা যাবে কি? - -আফীফা হোসেন, নিমতলা, চাঁপাই নবাবগঞ্জ।
প্রশ্ন (১৪/৫৪) : গোয়েন্দা বিভাগে কাজ করার ক্ষেত্রে অনেক সময় কাজের প্রয়োজনে ছদ্মবেশ ধারণ করতে হয় এবং অনেক মিথ্যা বলতে হয়। রাষ্ট্রীয় নির্দেশনা পালনার্থে এরূপ করা জায়েয হবে কি?
প্রশ্ন (৬/২৪৬) : শিশুকে কোলে নেওয়ার সময় প্রতিবার সালাম প্রদান করতে হবে মর্মে কোন বিধান আছে কি? কেউ কেউ মনে করেন সালাম দিয়ে শিশুকে কোলে না নিলে বদ নযর লাগে। এরূপ ধারণা কি সঠিক? - -উম্মে হালীমা, চর মোহনপুর, চাঁপাই নবাবগঞ্জ।
প্রশ্ন (৩৯/৩৯) : জনৈক ব্যক্তি বলেন, শাহাদাতের আকাঙ্ক্ষা না থাকলে ইবাদত কবূল হবে না। এটা কি ঠিক?
প্রশ্ন (৪০/৮০) : স্বপ্ন সম্পর্কে জানতে চাই। সাধারণ মানুষের দেখা স্বপ্নের কোন গুরুত্ব আছে কি? খারাপ স্বপ্ন দেখলে করণীয় কি?
প্রশ্ন (১৮/৫৮) : র‌্যাব-এর পোষাকে শার্টের বাম হাতে গোখরা সাপের ছবি রয়েছে। ডিউটিতে থাকা অবস্থায় উক্ত পোষাকে ছালাত আদায় করা যাবে কি? - -ছাদ্দাম হোসাইনর‌্যাব অফিস, কুর্মিটোলা, ঢাকা।
প্রশ্ন (৪/৪) : সহো সিজদা দেওয়ার বিধান কি? কেউ যদি তা দিতে ভুলে যায় এবং অনেকদিন পর তা স্মরণ হয় তার জন্য করণীয় কি? সহো সিজদা সালাম ফিরানোর পূর্বে না পরে দেওয়া উত্তম? - -জাহাঙ্গীর আলম, বাড্ডা, ঢাকা।
প্রশ্ন (১০/৯০) : নারীদের ফোঁটা ফোঁটা রক্ত বের হ’লে তা কি হায়েয হিসাবে গণ্য হবে এবং এ অবস্থায় ছিয়াম পালন করা যাবে কি? - -হেলেনা আখতার, ভদ্রা, রাজশাহী।
প্রশ্ন (১৫/১৫) : হিন্দুদের বাসায় দাওয়াত খাওয়ার ক্ষেত্রে কোন কোন বিষয়ে লক্ষ্য রাখা আবশ্যক? বিশেষতঃ যবেহকৃত প্রাণীর গোশত খাওয়ার ক্ষেত্রে করণীয় কি?
প্রশ্ন (৩৫/২৭৫) : পেশাব করার পরে কিছু অংশ কাপড়ে লেগে যায় বলে মনে হয়। এমতাবস্থায় করণীয় কি?
প্রশ্ন (৮/২৪৮) : আমার বাড়িতে মুরগীর ফার্ম রয়েছে। এতে কেউ কেউ বিরক্ত বোধ করে। আমার কি কোন গুনাহ হচ্ছে?
প্রশ্ন (২৮/২৮) : হজ্জ পালনকারীগণ প্রতিদিন বারবার বায়তুল্লাহ নফল তাওয়াফ করে। রাসূল (ছাঃ) বা ছাহাবায়ে কেরাম এভাবে বারবার তাওয়াফ করতেন কি?
আরও
আরও
.