উত্তর : বোরক্বা ছাড়া পর্দা হ’তে পারে। তবে ঢিলা ও কালো বোরক্বা পর্দার জন্য সবচেয়ে সহায়ক পোষাক। আল্লাহ বলেন, ‘হে আদম সন্তান! আমরা তোমাদের উপর পোষাক অবতীর্ণ করেছি, যা তোমাদের লজ্জাস্থান আবৃত করে এবং অবতীর্ণ করেছি বেশভূষার উপকরণ সমূহ। তবে আল্লাহভীতির পোষাকই সর্বোত্তম। এটি আল্লাহর নিদর্শন সমূহের অন্যতম। যাতে তারা উপদেশ গ্রহণ করে’ (আ‘রাফ ৭/২৬)। মূলত অশালীন ও যৌন উদ্দীপক যেকোন পোষাক পরিধান করা হারাম (মুসলিম হা/২১২৮, মিশকাত হা/৩৫২৪)।

নারী-পুরুষের পোষাক এমন হবে যাতে নিম্নোক্ত চারটি মৌলিক মূলনীতি থাকবে। যথা : (১) দেহের গোপনীয় স্থান সমূহ অন্যের চোখে প্রকট না হওয়া (মুসলিম, মিশকাত হা/৩৫২৪)। (২) ঢিলেঢালা, ভদ্র ও মার্জিত হওয়া (আ‘রাফ ৭/২৬; মুসলিম, মিশকাত হা/৫১০৮)। (৩) অমুসলিমদের সদৃশ না হওয়া (আবুদাঊদ, মিশকাত হা/৪৩৪৭)। (৪) অহংকার প্রকাশ না পাওয়া (মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/৪৩১১-১৪, ৪৩২১; ইবনু মাজাহ হা/৪৩৮১)।

এছাড়া আরো কিছু শর্ত রয়েছে। যেমন : (১) হিজাব বা পর্দা যেন পুরো শরীর আবৃতকারী হয়। (২) এটি যেন ঘন বা মোটা কাপড়ের হয়, যার বাহির থেকে ভেতরের অংশ দেখা না যায় (স্বচ্ছ না হয়)। (৩) পোষাকটি যেন আকর্ষণীয় সাজসজ্জা বা অলঙ্করণে জমকালো না হয়, যা পুরুষদের দৃষ্টি আকর্ষণ করে। (৪) সুগন্ধি মাখানো না হয়। (৫) এটি যেন লোক দেখানো বা সুখ্যাতি অর্জনের পোষাক না হয়। (৬) পুরুষদের পোষাকের সদৃশ্য বা অনুকরণে না হয়। (৭) এতে যেন কোন প্রাণীর ছবি বা প্রতিকৃতি না থাকে (আলবানী, হিজাবুল মারআতিল মুসলিমা পৃ. ৫৪-৬৭; ফাতাওয়া লাজনা দায়েমাহ ১৭/১৪০; বিস্তারিত দ্র. ‘পোষাক ও পর্দা’ বই)।

প্রশ্নকারী : এম শামসুয্যামান, ইংরেজী বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।








বিষয়সমূহ: বিবিধ
প্রশ্ন (২১/৬১) : মসজিদে আয়ের কোন উৎস না থাকায় নীচ তলা মার্কেট করে উপরে ২ ও ৩ তলা মসজিদ নির্মাণ করায় শরী‘আতে কোন বাধা আছে কি?
প্রশ্ন (১৩/২৯৩) : আমি জীবনে বহু মানুষের গীবত করেছি, তোহমতও দিয়েছি। আমার জানামতে এ গোনাহ আল্লাহ ক্ষমা করবেন না। যাদের গীবত করেছি তাদের অনেকের সাথে আমার যোগাযোগও নেই। আবার ক্ষমা চাওয়াও লজ্জার ব্যাপার। এক্ষণে এ পাপ থেকে বাঁচার জন্য আমার করণীয় কি?
প্রশ্ন (৮/৪৮) : আমি কম্পিউটার কম্পোজের কাজ করি। অনেক কাজ আছে যেগুলি হারাম না হালাল কাজে ব্যবহার হবে তা বুঝা যায় না। বিদেশী অনেক কাজ আসে যেখানে মদের মেনুর নামও থাকে। এছাড়া ফটোকপিও করি যেখানে যাচাই-বাছাই প্রায় অসম্ভব এবং অন্যের জিনিস পড়ে দেখাও ঠিক নয়। এসব কাজ হারাম হবে কি?
প্রশ্ন (৪০/৩২০) : জনৈক হিন্দু ৫০ বছর বয়সে ইসলাম গ্রহণ করেছে। এখন তাকে সুন্নাতে খাৎনা করতে হবে কি?
প্রশ্ন (২/৩৬২) : ‘খতমে বুখারী’ অনুষ্ঠান করায় শরী‘আতে কোন বাধা আছে কি? - -আব্দুর রশীদ, নতুনহাট, চাঁপাই নবাবগঞ্জ।
প্রশ্ন (২৪/৩৪৪) : বিতর ছালাতে দো‘আ কুনূত কখন, কিভাবে পড়তে হয়? - -মহীদুল হক, নওগাঁ।
প্রশ্ন (২১/৩৮১) : যারা ছালাত আদায় করে না তাদের দিয়ে কবর খোড়া যাবে কি?
প্রশ্ন (৬/৮৬) : আমি দেড় বছর আগে আমার স্ত্রীর পিতা বা অভিভাবকের উপস্থিতি ছাড়াই বিয়ে করি, যদিও পরে আমাদের পরিবার তা মেনে নেয়। বিয়েটি কি শুদ্ধ হয়েছিল? যদি শুদ্ধ হয়ে থাকে, তবে দাম্পত্য কলহের জেরে আমি প্রথমে ১ তালাক, কিছুদিন পর এক বৈঠকে ৩ তালাক এবং সবশেষে এক তালাক, তিন তালাক, তিন তালাক বলেছি। এমতাবস্থায় আমাদের বিয়ে ও তালাকের শারঈ হুকুম কী। বর্তমানে আমরা অনুতপ্ত হয়ে একত্রে বসবাস করছি। কারণ মেয়ের পিতা-মাতা ছাড়াছাড়ি হওয়ায় আমার স্ত্রীর কোন আশ্রয় নেই। এক্ষণে এই একত্রবাস বৈধ করার কোন উপায় আছে কি?
প্রশ্ন (৬/৪৪৬) : পুলছিরাত সহজে পার হওয়ার জন্য বিশেষ কোন আমল আছে কী?
প্রশ্ন (২৬/১৮৬) : ওশরের ধান ওয়ায মাহফিলে দেওয়া যাবে কি?
প্রশ্ন (২৩/৩৮৩) : অনেক আলেম বলে থাকেন, সরাসরি কুরআন হাদীছ অনুযায়ী বর্তমানে আমল করা যাবে না। কারণ কুরআন হাদীছ বুঝার বিষয় আছে। তাই চার ইমামের যেকোন একজনের অনুসরণ করতে হবে।
প্রশ্ন (৭/৭): আমার সাথে মনোমালিন্য রয়েছে এমন একজন ভাইকে সালাম দিয়ে সম্পর্ক সৃষ্টির চেষ্টা করছি। কিন্তু তিনি উত্তর দিচ্ছেন না বরং দূরে থাকার চেষ্টা করছেন। কুরআন ও ছহীহ হাদীছের আলোকে তার পরিণাম জানিয়ে বাধিত করবেন।
আরও
আরও
.