উত্তর : মুদ্রাস্ফীতি হ’লেও অতিরিক্ত অর্থ দেয়া বা নেয়া থেকে বিরত থাকাই নিরাপদ (ফাতাওয়া লাজনা দায়েমাহ ১৪/১৪৬)। ওছায়মীন (রহঃ) বলেন, ‘যদি মুদ্রাটি তার নিজের অবস্থাতেই বহাল থাকে (অর্থাৎ আইনগতভাবে সরকার কর্তৃক বাতিল না হয়), তবে ঋণদাতার জন্য ঐ নির্দিষ্ট মুদ্রা ছাড়া অন্য কিছু পাওয়ার অধিকার নেই। পরবর্তীতে সেটির মান বৃদ্ধি পাক বা হ্রাস পাক’ (লিক্বাউল বাবিল মাফতূহ ৯/৭২)। তবে শায়েখ আলবানী, শায়েখ বাসসাম সহ আধুনিক যুগের অনেক বিদ্বান মনে করেন, মুদ্রাস্ফীতির কারণে মুদ্রার মান কমে গেলে বর্তমান মুদ্রামান ধরে অর্থ দেয়া বা নেয়া জায়েয (মাজাল্লাতু মাজমা‘উল ফিক্বহিল ইসলামী ৯/২/৪৪৩; সিলসিলাতুল হুদা ওয়ান নূর, টেপ ২৮৫)। স্মর্তব্য যে, ঋণ প্রদানের সময় অতিরিক্ত গ্রহণের শর্ত করা যাবে না। মুদ্রাস্ফীতি হ’লে গ্রহীতার উচিৎ তা পরিশোধের সময় উত্তমপন্থা অবলম্বন করে তা পরিশোধ করা। এক ব্যক্তি রাসূলুল্লাহ (ছাঃ)-এর কাছে তার পাওনা উট দাবী করলে তিনি একই বয়সের উট খুঁজতে বললেন। ছাহাবীগণ জানালেন, একই বয়সের উট নেই; বরং আরও উত্তম উট আছে। তখন নবী করীম (ছাঃ) বললেন, ‘তাকে সেটিই দিয়ে দাও। কারণ তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি সে, যে ঋণ পরিশোধে উত্তম’ (বুখারী হা/২৩০৫; মুসলিম হা/১৬০১; মিশকাত হা/২৯০৬)।

এছাড়াও পাহাড়ের গুহায় আটকে পড়া তিন ব্যক্তির একজনের মজুরীবাবদ পাওনা টাকা দিয়ে একটি বকরী ক্রয় করে বহুদিন পর পাওনা চাইতে এলে তাকে ঐ বকরীর বদলে একটি আস্ত ছাগপাল দেওয়া হয়। এতে খুশী হয়ে আল্লাহ গুহার মুখ থেকে বিশাল পাথরখন্ড সরিয়ে দেন এবং তারা সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়ে বেরিয়ে আসেন (বুঃ মুঃ হা/৪৯৩৮ ‘শিষ্টাচার সমূহ’ অধ্যায়)। অত্র ঘটনার মধ্যেও পাওনাদারকে উত্তমভাবে তার পাওনা পরিশোধ করার দলীল পাওয়া যায়। 

প্রশ্নকারী : বদরুল আলম, চুয়াডাঙ্গা।








বিষয়সমূহ: জায়েয-নাজায়েয
প্রশ্ন (৩৪/৭৪) : অসুস্থতার কারণে আমার মেয়ের হাতে গাছ বা গাছের পাতা বিসমিল্লাহ বলে একটি কাপড়ে পেঁচিয়ে বেঁধে দেওয়া হয়েছে। তবে এতে কিছু পড়া হয়নি। এটা শিরক হবে কি? - -হাসান, বারুনাতাইল, মাগুরা।
প্রশ্ন (৪০/৩২০) : মসজিদের নিজস্ব জমিতে স্থায়ীভাবে মসজিদ নির্মাণের স্বার্থে নির্মাণকালীন সময়ের জন্য পার্শ্ববর্তী সরকারী জমিতে সরকারের অনুমতিক্রমে অস্থায়ীভাবে মসজিদ নির্মাণ করে সেখানে জুম‘আ-জামা‘আত কায়েম করা যাবে কি?
প্রশ্ন (২৭/৬৭) : ঋতু অবস্থায় সহবাস করলে শিশু বিকলাঙ্গ হয়- একথা কোন শারঈ ভিত্তি আছে কি?
প্রশ্ন (১/৪১) : ওযূর সময় কথা বলা যাবে কি? ওযূ করার সময় কথা বললে মাথার উপরে রহমতের চাদর নিয়ে দাঁড়িয়ে থাকা ফেরেশতারা চলে যায়। একথার কোন ভিত্তি আছে কি? - -সোহেল খান, মুরাদনগর, কুমিল্লা।
প্রশ্ন (৩৫/৪৭৫) : মৃত ব্যক্তির নামে মসজিদে ধনী-গরীব সম্মিলিতভাবে সবাইকে খাওয়ানো যাবে কি?
প্রশ্ন (২৫/১০৫) : সদ্যজাত শিশুর তাহনীক করানোর সঠিক সময় কখন? এটা শাল দুধ খাওয়ানোর পূর্বেই করতে হবে কি?
প্রশ্ন (২২/৪৬২) : দশ বছর পূর্বের কবরস্থান শরী‘আতসম্মত ওযরে বাতিল করে নতুনভাবে বড় আকারে তৈরী করা হবে। এক্ষণে পূর্বের কবরস্থানের জমি বিক্রি করে উক্ত অর্থ নতুন কবরস্থানে দান করা যাবে কি? উল্লেখ্য সেখানে এ পর্যন্ত মাত্র দু’জন ব্যক্তিকে দাফন করা হয়েছে। - -শহীদুল ইসলাম, নওদাপাড়া, রাজশাহী।
প্রশ্ন (২২/২২২) : ডান হাতে ভাতের এটো থাকাবস্থায় বাম হাত দিয়ে পানি পান করা যাবে কি? - -নাজমুল হাসান, ঢাকা।
প্রশ্ন (৩৬/৭৬) : হিন্দুদের পুজামন্ডপ পরিদর্শনে যাওয়া বা শুভেচ্ছা বিনিময় করা যাবে কি?
প্রশ্ন (২১/৪২১) : ঢাকা শহরে প্রচুর যানজটের কারণে মীরপুর থেকে ইসলামপুরে যেতে ২-৩ ঘণ্টা সময় লেগে যায়। যদিও সেটাকে সফর কিংবা ক্বছরের দূরত্ব বিবেচনা করা যায় না। কিন্তু যেতে আসতে অনেক সময় ব্যয় হয় ও কষ্ট হয়। এক্ষেত্রে ছালাত কি ক্বছর করা যাবে? এছাড়া কোন কারণবশতঃ আছর ও মাগরিবের ছালাত জমা করা যাবে কি?
প্রশ্ন (১৮/২১৮) : আমাদের মসজিদের ইমাম এক মেয়েকে তার পিতার অনুমতি ছাড়াই তার বোনের বাড়ীতে কিছু দিন রেখে বিয়ে করে। তার বিয়ে কি সিদ্ধ হয়েছে? না হ’লে করণীয় কি? তার সন্তানরা কি হালাল সন্তান হবে নাকি জারজ হবে? - -মুহাম্মাদ ছাবেত, উত্তরা, ঢাকা।
প্রশ্ন (৮/৮৮) : ঢাকা বেতার কেন্দ্র থেকে বলা হয়েছে যে, আল্লাহ তা‘আলা যার হজ্জ কবুল করেছেন, তিনি তার বংশের ৪০০ জন লোককে সুফারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবেন। উক্ত কথার সত্যতা জানিয়ে বাধিত করবেন।
আরও
আরও
.