উত্তর : ভি আর (VR) প্রযুক্তির মাধ্যমে কা‘বা, মসজিদুল হারাম, জান্নাত বা জাহান্নামের দৃশ্য দেখার অর্থ সেটি বাস্তব দেখা নয়, বরং একটি কাল্পনিক অভিজ্ঞতা। শরী‘আতের দৃষ্টিতে, ইবাদতের স্থলাভিষিক্ত না হ’লে এবং হারাম কোন ছবি, সঙ্গীত, নারীর চিত্র বা গুনাহের উপাদান না থাকলে এবং কেবল শিক্ষামূলক বা তথ্যভিত্তিক উদ্দেশ্যে হ’লে, এটি মুবাহ (ফাতাওয়া লাজনা দায়েমাহ ৫/৪০৯)। আর জান্নাত ও জাহান্নামের প্রকৃত রূপ আল্লাহ ছাড়া কেউ জানে না। VR-এ এগুলোর প্রতিচিত্র দেখানো হয় সম্পূর্ণ মানব কল্পনানির্ভর। তাই এগুলো দেখলে বাস্তব জান্নাত দেখা হবে না, বরং তা কাল্পনিক জিনিস দেখার মত হবে। এটি শরী‘আতে নিষিদ্ধ নয়, যতক্ষণ না তা ভ্রান্ত আক্বীদার সৃষ্টি করে। আল্লাহ তা‘আলা বলেন, ‘তাদের জন্য যা লুকিয়ে রাখা হয়েছে কোন প্রাণীই তা জানে না’ (সাজদাহ ৩২/১৭)।

প্রশ্নকারী : আহমাদ, মান্দা, নওগাঁ।








বিষয়সমূহ: হজ্জ ও ওমরাহ
প্রশ্ন (১৯/৪১৯) : মেয়েরা পর্দার মধ্যে থেকে তোলা ছবি নিজের ফেসবুক পেজে শেয়ার করতে পারবে কি? বিশেষতঃ যে পেজের ফ্রেন্ড লিস্টে অনেক গায়ের মাহরাম পুরুষ রয়েছে?
প্রশ্ন (২১/১০১) : প্রচলিত আছে যে, ১৯২৯ সালে জাবির বিন আব্দুল্লাহ এবং হুযায়ফা ইবনুল ইয়ামান (রাঃ) ইরাকের তৎকালীন বাদশাহ ফয়ছালকে স্বপ্নযোগে তাদের লাশ স্থানান্তরের নির্দেশ দেন। অতঃপর সারা বিশ্বের লাখো মানুষের উপস্থিতিতে তাদের অবিকৃত লাশ স্থানান্তর করা হয়। এ ঘটনার সত্যতা জানতে চাই। - -কাওছার আলম, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা।
প্রশ্ন (১৯/৫৯) : পালকপুত্র ওয়ারিছ হ’তে পারে কি? তাকে কতটুকু অছিয়ত করা যাবে? - -নূরুল ইসলাম, ভাড়ালীপাড়া, রাজশাহী।
প্রশ্ন (৯/২০৯) : দোকানে চাহিদা সম্পন্ন পণ্য বিক্রয়ের ক্ষেত্রে মাঝে মাঝে অল্প প্রয়োজনীয় পণ্য ক্রয়ের শর্ত লাগানো হয়। যেমন ডেটল ক্রয়ের ক্ষেত্রে সাথে ১০টি ডেটল সাবান ক্রয় করতে বাধ্য করা। এরূপ করা জায়েয কি?
প্রশ্ন (১৮/৪৫৮) : আমার নিকটে কেউ কোন গোপন কথা আমানত রাখার পর পরবর্তীতে তা অন্য কোনভাবে প্রকাশ হয়ে যায়। এমতাবস্থায় আমার নিকটে তা আমানত রাখার প্রয়োজন আছে কি? - -খন্দকার নাছীফ, বাগমারা, রাজশাহী।
প্রশ্ন (১৩/১৩৩) : কোন্ কোন্ দিন ছিয়াম পালন করা নিষেধ? সোমবার ও বৃহষ্পতিবার ছিয়াম পালনের ক্ষেত্রে নিষিদ্ধ দিন পড়ে গেলে করণীয় কি?
প্রশ্ন (২/৩৬২) : সিজদাকালীন সময়ে দেহের পিছনের কিছু অংশের সতর অনিচ্ছাকৃতভাবে উন্মুক্ত হয়ে গেলে ছালাত পুনরায় আদায় করতে হবে কি? - -মারযূক হোসাইন, উত্তরা, ঢাকা।
প্রশ্ন (৪০/৪৮০) : রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ‘বনু আদমের অন্তর সমূহ একটি কলবের ন্যায় আল্লাহর দু’আঙ্গুলের মাঝে রয়েছে। তিনি যেভাবে খুশী সেটাকে পরিচালিত করেন’ (মুসলিম)। উক্ত হাদীছের ব্যাখ্যা ও তাৎপর্য জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (৩৮/৪৭৮) : বিয়ের পর স্ত্রী যদি পাগল হয়ে যায় এবং বন্ধ্যা হয়, তাহ’লে শুধু এ কারণেই তাকে তালাক দেওয়া যাবে কি?
প্রশ্ন (৩৫/৭৫) : জিনের আছর হলে কবিরাজের ঝাড়ফুঁক বা তাবীয নাজায়েয হলেও এর দ্বারা অধিকাংশ ক্ষেত্রে জিনের আছর থেকে মুক্তি পাওয়া যায়। অন্য দিকে এর আশ্রয় না নিলে চরম বিপদে পড়তে হয়। এক্ষেত্রে করণীয় কি?
প্রশ্ন (১৬/৪৫৬) : ‘সত্য কথাই তিতা’। হাদীছটি কি ছহীহ?
প্রশ্ন (৩৪/৩৯৪) : ছয় মাসের ভেড়া কুরবানী করা যাবে কি?
আরও
আরও
.