উত্তর : এ ব্যাপারে কুরআন বা হাদীছে স্পষ্ট কোন বর্ণনা নেই। বরং তাফসীর ইবনু জারীরে সূরা ছোয়াদ ৩১ আয়াতে বর্ণিত الصَّافِنَاتُ (দ্রুতগামী অশ্বরাজি) শব্দের তাফসীরে কয়েকটি মতামত উল্লেখ করা হয়েছে। যেমন ইবনু যায়েদ বলেন,وَكَانَتْ لَهَا أَجْنِحَةٌ ‘ঘোড়াগুলির ডানা ছিল’। ইব্রাহীম তায়মী বলেন, كَانَتْ عِشْرِينَ فَرَسًا ذَاتَ أَجْنِحَةٍ ‘বিশটি ডানাওয়ালা ঘোড়া ছিল’।

এতদ্ব্যতীত রাসূলুল্লাহ (ছাঃ) তাবূক বা হুনায়েনের যুদ্ধ থেকে ফেরার পর তাঁর কক্ষের সামনে দুলতে থাকা পর্দার ওপাশে আয়েশা (রাঃ)-এর খেলনাগুলো দৃষ্টিগোচর হ’ল। তিনি জিজ্ঞেস করলেন, হে আয়েশা! এগুলো কি? আয়েশা (রাঃ) বললেন, এরা আমার মেয়ে (খেলনা)। এসময় তিনি খেলনাগুলোর মাঝে কাপড়ের দুই ডানাবিশিষ্ট একটি ঘোড়া দেখতে পেয়ে বললেন, এটা কি? আয়েশা (রাঃ) বললেন, ঘোড়া। তিনি বললেন, ঘোড়ার আবার দু’টি ডানা হয় নাকি? আয়েশা (রাঃ) বললেন, আপনি কি শুনেননি সোলায়মান (আঃ)-এর ঘোড়ার অনেকগুলো ডানা ছিল। আয়েশা (রাঃ) বলেন, এটা শুনে রাসূল (ছাঃ) এমনভাবে হেসে উঠেন যে, আমি তাঁর মাড়ির দাঁতগুলো পর্যন্ত দেখতে পেলাম’ (আবুদাঊদ হা/৪৯৩২; মিশকাত হা/৩২৬৫)।

বিদ্বানগণ মনে করেন যে, আয়েশা (রাঃ) ঘোড়ার ডানা থাকার বিষয়টি আহলে কিতাবদের থেকে শুনে থাকতে পারেন। আর এজন্য রাসূল (ছাঃ) আয়েশা (রাঃ)-এর কথা শুনে অবাক হয়ে হেসে ফেলেছিলেন। আর আহলে কিতাবদের বর্ণনা সত্য বা মিথ্যা দু’টিই হ’তে পারে (আবুদাঊদ হা/৩৬৪৪; ছহীহাহ হা/২৮০০)।

প্রশ্নকারী : আবেদা, নীলফামারী।








প্রশ্ন (২৭/৪২৭) : খাবারের মধ্যে চুল, মাছি, পোকা বা অন্য কোন অরুচিকর বস্ত্ত পড়ে গেলে সেই খাবার ফেলে দেওয়া যাবে কি? এতে কি খাদ্য অপচয়ের গুনাহ হবে?
প্রশ্ন (২৮/১০৮) : বর্তমানে বিভিন্ন দেশে অবস্থিত বেশ কিছু কবরকে বিভিন্ন নবীর কবর হিসাবে চিহ্নিত করা হয়। এর কোন সত্যতা আছে কি? - -আব্দুল ক্বাইয়ূম, সাভার, ঢাকা।
প্রশ্ন (৭/৪০৭) : জামা‘আতে তারাবীহর ছালাত আদায় করা অবস্থায় ২/১ রাক‘আত ছুটে গেলে তা পূর্ণ করতে হবে কি?
প্রশ্নঃ (৯/৪০৯) : অপবিত্র অবস্থায় বাচ্চাকে দুধ খাওয়ানো যাবে কি?
প্রশ্ন (৩৮/১১৮) : চার রাক‘আত বিশিষ্ট ছালাতের শেষ বৈঠকে নিতম্বের উপরে বসতে হয়। এক্ষণে দু’রাক‘আত বিশিষ্ট ছালাতেও এভাবে বসতে হবে কি? - -মানছূরা, কাছনা, রংপুর।
প্রশ্ন (২৯/১৮৯) : আমি শয়তানের ধোঁকায় পড়ে ১৯-২০ লক্ষ টাকা ঋণ করে নষ্ট করে ফেলেছি। বর্তমানে আমি একটা চাকুরী করে মাসে ২০ হাযার টাকা বেতন পাই। আমাকে এখন পাওনাদার প্রতিদিনই টাকা দেওয়ার জন্য চাপ দেয়। আমি মানসিকভাবে হতাশাগ্রস্ত। এমতাবস্থায় আমি কি করতে পারি? - -বায়েজীদ হোসাইন, রংপুর।
প্রশ্ন (১৭/১৩৭) : অমুসলিমদের নানা উৎসব যেমন পূজা, হ্যালোইন, ব্লাক ফ্রাইড্রে, ক্রিসমাস, নববর্ষ ইত্যাদি উপলক্ষে অনেক দোকানে বিশেষ ছাড় দেয়, এই সব ছাড় গ্রহণ করা জায়েয হবে কি?
প্রশ্ন (১০/৩৭০) : আলেমদেরকে ‘মাওলানা’ বলা যাবে কী?
প্রশ্ন (১৫/১৫): রাসূল (ছাঃ)-এর বাণী আদম সন্তানের সৌভাগ্য তিনটি আর দুর্ভাগ্যও তিনটি। সৌভাগ্য তিনটি হ’ল, দ্বীনদার স্ত্রী, প্রশস্ত বাসস্থান, আরামদায়ক যানবাহন। আর দুর্ভাগ্য তিনটি অবাধ্য স্ত্রী, সংকীর্ণ বাসস্থান ও সংকীর্ণ যানবাহন। হাদীছটি ছহীহ কি?
প্রশ্ন (৩০/৩০) : দুগ্ধপানকারী ছেলে শিশুর প্রস্রাবে কেবল পানির ছিটা দিয়ে ছালাত আদায় করা যায়। কিন্তু কন্যা শিশুর বেলায় প্রস্রাবের স্থান পানি দিয়ে ধৌত না করলে পবিত্র হয় না, এর কারণ কি?
প্রশ্ন (৩৭/৪৭৭) : অমুসলিমদেরকে সালাম প্রদানের বিধান কি? যদি সালাম প্রদান না করা যায়, তবে তাদের সাথে সাক্ষাতের সময় কি বলা উচিত?
প্রশ্ন (৮/৩৬৮) : এক ব্যক্তি চার শতক জমি ক্রয় করেছিল। বর্তমানে নকশায় দেখা যাচ্ছে তা আট শতক। এক্ষণে ক্রেতার জন্য অতিরিক্ত চার শতক জমি ভোগ করা জায়েয হবে কি? - -মুহাম্মাদ আলী, গাবতলী, বগুড়া।
আরও
আরও
.