উত্তর : সকল নবী এবং রাসূলগণ মর্যাদাবান এবং আল্লাহর শ্রেষ্ঠ বান্দা। নবী ও রাসূলগণের মধ্যে কাউকে আমরা পার্থক্য করি না (বাক্বারাহ ২৮৫)। তবে বৈশিষ্ট্য এবং মর্যাদার দিক থেকে আল্লাহ তাদের একে অপরের উপর মর্যাদা দান করেছেন (বাক্বারাহ ২৫৩)। যেমন মূসা (আঃ) আল্লাহ তা‘আলার সাথে সরাসরি কথা বলতেন। ঈসা (আঃ) মৃত ব্যক্তিকে জীবিত করতেন ইত্যাদি। নবীগণের মধ্যে উন্নত বৈশিষ্ট্যের অধিকারী ছিলেন শেষনবী মুহাম্মাদ (ছাঃ)। অতএব তিনিই সবচেয়ে মর্যাদাবান। রাসূল (ছাঃ) বলেন, আমি ক্বিয়ামতের দিন সকল আদম সন্তানের সরদার হব, আমিই সর্বপ্রথম কবর থেকে উঠব। আর আমিই হব প্রথম সুফারিশকারী এবং আমারই সুফারিশ গ্রহণ করা হবে (মুসলিম হা/২২৭৮)। আর তাঁর অনুসারীর সংখ্যা হবে সেদিন সবচেয়ে বেশি (মুসলিম হা/১৯৬)। তিনিই মে‘রাজের সফরে নবীগণের ইমামতি করেছিলেন (মুসলিম হা/১৭২ ‘ঈমান’ অধ্যায়)।






প্রশ্ন (১/৮১) : ফেসবুকে বা বিভিন্ন সামাজিক মাধ্যমে ইমোজি ব্যবহার করা শরী‘আত সম্মত কি? - -মুকাররম হোসাইন, বাসাইল, নরসিংদী।
প্রশ্ন (১২/৩৭২) : কালোজিরা মৃত্যু ব্যতীত সকল রোগের ঔষধ। এক্ষণে রোগ ভেদে এটি ভক্ষণ করার পৃথক কোন পদ্ধতি আছে কি? না কেবল নিয়ত করে খেলেই যথেষ্ট হবে? - -মঈনুদ্দীন, সিরাজগঞ্জ।
প্রশ্ন (২৪/৬৪) : মসজিদের উপর ইয়াতীমখানা ও মাদরাসার জন্য ২য় তলা করা যাবে কি এবং সেখানে যাকাতের টাকা লাগানো যাবে কি-না জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (৩৩/৩১৩) : ওয়েল্ডিং-এর কাজ করার ক্ষেত্রে প্যান্ট গিরার নীচে ঝুলিয়ে না পরলে জুতার ভিতরে আগুন ঢুকে গিয়ে মোজা পুড়ে যায়। এক্ষেত্রে টাখনুর নীচে প্যান্ট পরা যাবে কি?
প্রশ্ন (২৪/৩০৪) : বিদ‘আতী ইমামের পিছনে ছালাত আদায় করলে কবুল হবে কি? বিদ‘আতীকে সালাম দেয়া ও সম্মান করা যাবে কি?
প্রশ্ন (২৩/৪২৩) : এ বছর যারা হজ্জের নিয়ত করেছিলেন, হজ্জ স্থগিত হওয়ার কারণে তাদেরকে কি আগামী বছর হজ্জে যাওয়ার নিয়ত করা যরূরী, না যেকোন সময় করলেই হবে? যদি কেউ আগামী বছর হজ্জের নিয়তের পর হজ্জের পূর্বেই মারা যান, তবে কি তিনি হজ্জের ছওয়াব পাবেন?
প্রশ্ন (৩৫/২৩৫) : জিনের আছরগ্রস্ত ব্যক্তির জন্য শরী‘আত সম্মত চিকিৎসা কী?
প্রশ্ন (১০/৪১০) : মোর্দাকে দাফন করার পর এক সপ্তাহের মধ্যে কবরস্থানে কুরআন খতম দেওয়া ও বখশানোর কোন দলীল আছে কি? অনুরূপভাবে কবরস্থানে সূরা ইয়াসীন, রহমান, মুল্ক ইত্যাদি পড়া যাবে কি?
প্রশ্ন (১৪/৪৫৪) : আমি পরিচিত এক ব্যক্তির নিকট থেকে ৪০ হাযার টাকা ধার করেছি। বর্তমানে আমি রোগে ভুগছি। যেকোন সময় মারা যেতে পারি। অসুস্থতার কারণে কোন চাকুরীতে ঢুকতে না পারায় পরিশোধ করাও অসম্ভব হয়ে পড়েছে। এমতাবস্থায় মারা গেলে আমার কি শাস্তি হবে? ঋণের ব্যাপারে আমার করণীয় কি? - -আসাদুল্লাহ, বংশাল, ঢাকা।
প্রশ্ন (২০/২৬০) : আমরা ৬ বোন ৩ ভাই। পিতা-মাতা মারা গেছেন। এক্ষণে আমাদের মাঝে পিতার সম্পদ কিভাবে বণ্টিত হবে? - -মুহাম্মাদ মানযূরব্রুকলিন, নিউইয়র্ক।
প্রশ্ন (১৩/৩৭৩) : মাস্টার্স শেষ হওয়া উপলক্ষে বিশ্ববিদ্যালয়গুলিতে ‘র‌্যাগ ডে’ নামক যে অনুষ্ঠান হয়ে থাকে এতে অংশগ্রহণ করা বা আর্থিকভাবে সাহায্য করা শরী‘আত সম্মত হবে কি? - .
প্রশ্ন (৩৩/২৩৩) : কারণবশতঃ এলাকার মসজিদে ছালাত আদায় না করে দূরের কোন মসজিদে আদায় করলে শরী‘আতে কোন বাধা আছে কি? - -এস.কে. আযহার, কলিকাতা, ভারত।
আরও
আরও
.