উত্তর : স্বামীর অনুমতি ও সার্বিক নিরাপত্তা থাকলে নারীরা নারীদের কাফেলার সাথে ফরয বা নফল যে কোন হজ্জ আদায়ে যেতে পারবে। হযরত ওমর (রাঃ)-এর আমলে ওছমান ও আব্দুর রহমান (রাঃ)-এর তত্ত্বাবধানে রাসূল (ছাঃ)-এর আটজন স্ত্রী মাহরাম ছাড়া হজ্জে গমন করেছিলেন (বুখারী হা/১৮৬০; মুসনাদুল ফারূক ১/২৯৯; তোহফাতুল আশরাফ হা/১০৩৮)। উক্ত হাদীছের ব্যাখ্যায় হাফেয ইবনু হাজার (রহঃ) বলেন, ‘রাস্তার নিরাপত্তার শর্তে বিশ্বস্ত নারীদের সাথে নারীর সফর জায়েয হওয়ার ব্যাপারে অধ্যায়ের প্রথম হাদীছে দলীল রয়েছে। কারণ এতে যেমন ওমর, ওছমান, আব্দুর রহমান বিন ‘আওফ ও নবী করীম (ছাঃ)-এর স্ত্রীগণের ঐক্যমত রয়েছে, তেমনি অন্যান্য ছাহাবীগণও কোন বিরোধিতা করেননি (ফাৎহুল বারী ৪/৭৬; মির‘আতুল মাফাতীহ ৮/৩৩৬)। উক্ত হাদীছের শিরোনামে হাফেয ইবনু কাছীর (রহঃ) বলেন, নারীদের নিরাপত্তার শর্তে মাহরাম ছাড়া হজ্জের সফরে বের হওয়া জায়েয (মুসনাদুল ফারূক ১/১৯৯)। ইমাম শাফেঈ (রহঃ) বলেন, আল্লাহ ও তাঁর রাসূল (ছাঃ) হজ্জের ক্ষেত্রে পাথেয় ও বাহন শর্ত করেছেন মাহরাম শর্ত করেননি। সুতরাং নিরাপত্তার শর্তে অন্যান্য স্বাধীন নারীর সাথে মাহরাম ছাড়া হজ্জে যেতে পারবে (কিতাবুল উম্ম ২/১২৭)। ইমাম মালেক (রহঃ) বলেন, ‘নারীরা একদল নারীর সাথে হজ্জে যেতে পারবে (ইবনু কুদামাহ, মুগনী ৩/২২৯)। ইমাম আহমাদ (রহঃ) বলেন, ফরয হজ্জ পালনের জন্য মাহরাম শর্ত নয়। সে নারী জামা‘আতের সাথে যাবে বা যে কাফেলায় পূর্ণ নিরাপত্তা আছে তাদের সাথে যাবে (ইবনু কুদামাহ, মুগনী ৩/২২৯)।

আদী ইবনু হাতেম (রাঃ) বলেন, একদিন আমি নবী করীম (ছাঃ)-এর কাছে উপস্থিত ছিলাম। এমন সময় তার কাছে একজন এসে দরিদ্রতার অভিযোগ করল। এরপর আরেকজন এসে রাস্তায় ডাকাতির অভিযোগ করল। তখন তিনি আমাকে লক্ষ্য করে বললেন, হে আদী! তুমি কি হীরা দেখেছ? (কূফার একটি প্রসিদ্ধ শহর যা বর্তমানে ইরাকের একটি প্রদেশ) যদি তুমি দীর্ঘদিন বেঁচে থাক তাহ’লে অবশ্যই দেখতে পাবে যে, একজন মহিলা হীরা থেকে একাকী মক্কায় গমন করবে এবং কা‘বাগৃহ ত্বাওয়াফ করবে, অথচ এক আল্লাহ তা‘আলা ছাড়া কাউকে ভয় করবে না (বুখারী হা/৩৫৯৫; মিশকাত হা/৫৮৫৭)। উপরোক্ত হাদীছের ব্যাখ্যায় বিদ্বানগণ বলেন, উক্ত হাদীছে কেবল ঘটনা বর্ণনা করা হয়নি বরং নারীদের নিরাপত্তার শর্তে কা‘বাগৃহ ত্বাওয়াফ করার অনুমতি দেওয়া হয়েছে (ইবনু হাজার, ফাৎহুল বারী ৬/৬১৩; ইবনু হাযম, মুহাল্লা ৫/২৪-২৬)। তবে শায়েখ ওছায়মীন, শায়েখ বিন বায ও পূর্ববর্তী একদল বিদ্বান নারীদের মাহরাম ছাড়া বাইরে বের হওয়া নিষিদ্ধ হওয়া সম্পর্কিত হাদীছগুলোর প্রকাশ্য অর্থকে গুরুত্ব দিয়ে মাহরাম ছাড়া হজ্জ সম্পাদন করাকে নাজায়েয বলেছেন। সুতরাং নারী মাহরাম ছাড়া সম্পাদন করতে পারলেও তাদের জন্য উত্তম ও নিরাপদ হ’ল মাহরাম সাথে নিয়ে হজ্জ করা (ছহীহাহ হা/৩০৬৫; ওছায়মীন, মাজমূ‘ ফাতাওয়া ৬১/২৪; বিন বায, ফাতাওয়া নূরুন আলাদ-দারব ১৭/৪৮)।

প্রশ্নকারী : কাওছার আহমাদ, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা। 








বিষয়সমূহ: হজ্জ ও ওমরাহ
প্রশ্ন (৩৭/৩৭) : নাপিত হিসাবে আমি মূলত চুল কাটলেও মাঝে মাঝে ভোক্তার চাহিদা মোতাবেক দাড়িও কাটতে হয়। এটা জায়েয হবে কি?
প্রশ্ন (২৪/২৬৪) : যে ব্যক্তি রামাযান মাসে একটি নফল আমল করল সে অন্য মাসে একটি ফরয কাজ করার নেকী পেল। আর যে ব্যক্তি এ মাসে একটি ফরয আমল করল সে অন্য মাসের সত্তরটি ফরয আমল করার নেকী পেল। উক্ত হাদীছটি কোন গ্রন্থে বর্ণিত হয়েছে এবং এর সনদ ছহীহ কি-না জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (৬/৪৪৬) : বিদেশে কর্মরত অবস্থায় সবসময় ছালাত ক্বছর করা যাবে কি? - -মাসঊদ শেখ, মুর্শিদাবাদ, ভারত।
প্রশ্ন (৬/৬) : রাসূল (ছাঃ) বিশ্ববাসীর জন্য উত্তম আদর্শ হ’লেও বিবাহের ক্ষেত্রে তিনি ১১টি স্ত্রী গ্রহণ করেছেন এবং কুরআনের মাধ্যমে উম্মতের জন্য সর্বোচ্চ ৪টি স্ত্রী গ্রহণ করার নির্দেশনা দিয়েছেন। এর কারণ কী?
প্রশ্ন (১৯/৪১৯) : অনেক মসজিদে ছালাতে দাঁড়ালে সামনের গ্লাসে নিজের ছবি দেখা যায়। এমনকি সিজদায় গেলে টাইলসে মুখও দেখা যায়। এমতাবস্থায় ছালাতের ক্ষতি হবে কি?
প্রশ্ন (৩৩/১৫৩) : একাধিক তলা বিশিষ্ট মসজিদে মাইকের ন্যায় প্রজেক্টরের মাধ্যমে জুম‘আর খুৎবা দেখানোর ব্যবস্থা করা যাবে কি? এছাড়া নারীদের জন্য নির্ধারিত স্থানে প্রজেক্টর রাখা যাবে কি? - -নাফীস শিকদার, উত্তরা, ঢাকা।
প্রশ্ন (৪০/২৪০) : আমরা জানি, ফরয ছালাতে কোন ভুল হলে সহো সিজদা দিতে হয়। সুন্নাত বা নফল ছালাতের ক্ষেত্রেও কি সহো সিজদা দিতে হবে?
প্রশ্ন (৪০/৪৮০) : অবহেলাবশত ছালাত পরিত্যাগকারী মৃত পিতার জন্য দো‘আ করা সন্তানের জন্য জায়েয হবে কি? - -আব্দুল হান্নানসারিয়াকান্দি, বগুড়া।
প্রশ্ন (২২/১৪২) : মসজিদ নির্মাণ কাজে হিন্দু মিস্ত্রির সহযোগিতা গ্রহণ করা যাবে কি?
প্রশ্ন (৩৬/২৭৬) : আমাদের এখানে অনেক মহিলার স্বামী বিদেশে থাকেন। তাই বিভিন্ন প্রয়োজনে তাদের বাজারে যেতেই হয়। কিন্তু আলেমগণ বলেন, নারীদের বাজারে যাওয়া হারাম। এমতাবস্থায় আমাদের করণীয় কি? - -নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা।
প্রশ্ন (১৭/২১৭) : জুতা পায়ে দিয়ে জানাযার ছালাত আদায় করা যাবে কি? - -রাজীবুল ইসলাম, বদরগঞ্জ, চুয়াডাঙ্গা।
প্রশ্ন (২০/৩৪০) : ঈদের ময়দানে ইমাম বা মুছল্লীরা ছালাত শুরুর পূর্ব পর্যন্ত উচ্চস্বরে তাকবীর পাঠ করতে পারবে কি?
আরও
আরও
.