উত্তর : মুহাম্মদ বিন আবুবকর মূলত ছাহাবীদের অন্তর্ভুক্ত নন। তাছাড়া ওছমান (রাঃ)-কে হত্যায় বা তাতে উস্কানি দেওয়ার ক্ষেত্রে তার অংশগ্রহণ বিশুদ্ধভাবে প্রমাণিত নয়। কিছু এমন বর্ণনাও রয়েছে, যা থেকে স্পষ্ট হয় যে, তিনি ওছমান (রাঃ)-কে হত্যার ষড়যন্ত্র থেকে পিছু হটেছিলেন। শায়খুল ইসলাম ইমাম ইবনু তায়মিয়াহ (রহঃ) বলেছেন, ‘হাদীছ ও ফিক্বহের নির্ভরযোগ্য কিতাবসমূহে মুহাম্মাদ বিন আবুবকরের তেমন কোন উল্লেখ নেই’ (মিনহাজুস সুন্নাহ আন-নববিয়্যাহ ৪/৩৭৫-৩৭৭)। হাফেয ইবনু কাছীর (রহঃ) বলেছেন, ‘বর্ণিত আছে যে, মুহাম্মাদ বিন আবুবকর ওছমান (রাঃ)-এর কানের লতি দিয়ে ছুরি চালিয়ে দিয়েছিলেন যা তার কণ্ঠনালী পর্যন্ত পৌঁছেছিল। কিন্তু সঠিক কথা হ’ল, এই কাজটি অন্য কেউ করেছিল। মুহাম্মাদ বিন আবুবকর বরং লজ্জা পেয়ে ফিরে এসেছিলেন যখন ওছমান (রাঃ) তাকে বলেছিলেন, তুমি এমন এক দাড়ি ধরেছ যা তোমার পিতা (আবুবকর) সম্মান করতেন। একথা শুনে তিনি লজ্জিত হন এবং মুখ ঢেকে ফিরে আসেন। এমনকি তিনি ওছমান (রাঃ)- কে রক্ষা করার চেষ্টাও করেছিলেন, কিন্তু তা ফলপ্রসূ হয়নি। আল্লাহর ফায়ছালা অবধারিত ছিল এবং তা কিতাবে পূর্বনির্ধারিত ছিল’ (আল-বিদায়াহ ওয়ান নিহায়াহ ৭/২০৭)। মুহাম্মাদ বিন আব্দুল্লাহ গাববান আল-ছুবহী বলেছেন, ‘মুহাম্মদ বিন আবুবকর ওছমান (রাঃ)-কে হত্যার উস্কানি দেওয়ার ক্ষেত্রে অথবা তাকে সরাসরি হত্যা করার ক্ষেত্রে অংশগ্রহণ করেননি। এ বিষয়ে তাকে অভিযুক্ত করে যা কিছু বর্ণিত হয়েছে, তার সবই বাতিল এবং এর কোন সত্যতা নেই’ (ফিতনাতু মাকতালি উছমান ইবনে আফফান ১/২৯০)।

প্রশ্নকারী : মুস্তাক্বীম বিল্লাহ, কলারোয়া, সাতক্ষীরা।








বিষয়সমূহ: বিধি-বিধান
প্রশ্ন (২৮/২৮) : মাক্বামে মাহমূদ কি? এটা কি রাসূল (ছাঃ)-এর জন্য খাছ? কোন ব্যক্তি এই অবস্থান লাভের জন্য দো‘আ করতে পারবে কি? - -জাহাঙ্গীর আলম, আজীজুল হক কলেজ, বগুড়া।
প্রশ্ন (২/২৮২) : শিশু সন্তান মারা গেলে তারা কি ক্বিয়ামতের দিন পিতা-মাতার জন্য সুফারিশ করবে?
প্রশ্ন (৪/২০৪) : কবীরা ও ছগীরা গোনাহের মধ্যে পার্থক্য কি? কিছু কবীরা ও ছগীরা গোনাহের উদাহরণ জানতে চাই।
প্রশ্ন (৩৫/৩৫৫) : ছালাত শেষ করার পর যদি দেখি যে মাথায় কয়েকটি চুল বেরিয়ে আছে, সেক্ষেত্রে উক্ত ছালাত পুনরায় আদায় করতে হবে কি?
প্রশ্ন (৩৯/১১৯) : কেউ যদি বিনা কারণে ছালাতের শেষ বৈঠকে সালামের পূর্বে সহো সিজদা দেয় তাহ’লে তার ছালাত কি বাতিল হয়ে যাবে?
প্রশ্নঃ (১৫/২৫৫) : সুলায়মান (আঃ)-এর আংটিতে ‘লা ইলা-হা ইল্লাল্লা-হু মুহাম্মাদুর রাসূলুল্লাহ’ নকশা করা ছিল। বিষয়টি প্রমাণসহ জানতে চাই।
প্রশ্ন (২৪/১৪৪) : ইসলামী ব্যাংকগুলো বছর শেষে যে মুনাফা দেয় তা গ্রহণ করা হালাল হবে কি?
প্রশ্ন (৩৩/৩৯৩) : কুরআনের কোন কোন আয়াতের জবাব দিতে হয়। সেগুলো বিস্তারিত জানতে চাই।
প্রশ্ন (৩১/১৯১) : ছহীফা কয়টি এবং কাদের উপর তা নাযিল হয়েছিল? - -মুহায়মিনুল হক লাবীব, শ্যামলী, ঢাকা।
প্রশ্ন (১৮/২১৮) : মুযারাবা পদ্ধতিতে আমার বন্ধুর সাথে আমি ব্যবসা করি। অর্থাৎ আমার অর্থায়ন এবং তার ব্যবসা। উক্ত অর্থ কেনা-বেচার মধ্যে চলমান থাকায় দোকানে সারা বছর যে ব্যবসায়িক পণ্যে স্থিত থাকে, তার গড় মূল্য হিসাব করে সে যাকাত পরিশোধ করে। এটা সঠিক হচ্ছে কি? - -আব্দুল আহাদতানোর, রাজশাহী।
প্রশ্ন (১৫/১৭৫) : আমি একটি সরকারী প্রজেক্টে কাজ করি। বাচ্চাদের নাশতা প্রদান করতে হয়। নির্ধারিত সংখ্যায় নাশতা তৈরি করতে হয়। কিন্তু মাঝে মাঝে বাচ্চাদের অনুপস্থিতির কারণে নাশতা থেকে যায়। সেগুলি পরে আর দেয়া সম্ভব হয় না, তাই সেগুলো আমি বাড়িতে নিয়ে যাই, এটা কি আমার জন্য জায়েয হবে?
প্রশ্ন (৪০/২৪০) : প্রতি পাঁচ বছর পরপর হজ্জ সম্পাদন করা কি মুস্তাহাব?
আরও
আরও
.