উত্তর : ‘এক ঘণ্টার চিন্তা-ভাবনা করা ষাট বছরের ইবাদতের চেয়েও উত্তম’ মর্মে বর্ণিত হাদীছটি জাল (সিলসিলা যঈফাহ হা/১৭৩)। তবে এ বিষয়ে একাধিক ছাহাবী ও তাবেঈর বক্তব্য রয়েছে (বায়হাক্বী, শু‘আবুল ঈমান হা/১১৭; ইবনু আবী শায়বাহ হা/৩৫২২৩, সনদ ছহীহ; ইবনু তায়মিয়াহ, মাজমূউল ফাতাওয়া ৫/৩৩৪)। কারণ এতে ঈমান বৃদ্ধি পায়। এ বিষয়ে আল্লাহ বলেন, ‘যারা দাঁড়িয়ে, বসে ও শুয়ে সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করে এবং আসমান ও যমীনের সৃষ্টি নিয়ে চিন্তা-গবেষণা করে এবং বলে, হে আমাদের পালনকর্তা! তুমি এগুলিকে অনর্থক সৃষ্টি করনি। মহা পবিত্র তুমি, অতএব তুমি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও’! (আলে ইমরান ৩/১৯১)।

প্রশ্নকারী : শাহীনুর রহমান, রাজশাহী।








বিষয়সমূহ: ছালাত
প্রশ্ন (৩৬/৪৩৬) : দুরারোগ্য ব্যাধি যেমন থ্যালাসেমিয়া, এইডস ইত্যাদি যেগুলোর কোন চিকিৎসা নেই, সেসব রোগে কোন ব্যক্তি মৃত্যুবরণ করলে সে পরকালে বিশেষ কোন মর্যাদায় ভূষিত হবে কি?
প্রশ্ন (৩১/২৩১) : সূরা তওবার ২ নং আয়াতের প্রেক্ষাপট কি? প্রচলিত তিন চিল্লার সাথে সাথে এর কোন সম্পর্ক আছে কি?
প্রশ্ন (৫/৪৪৫) : যাদের হজ্জ কবুল হয় তাদের নিক্ষিপ্ত কংকর আল্লাহ উঠিয়ে নেন। আর যাদের হয় না তাদেরগুলি সেখানেই পড়ে থাকে। উক্ত কথাটি ছহীহ হাদীছ দ্বারা প্রমাণিত কি? - -শাহ আলম, যাত্রাবাড়ী, ঢাকা।
প্রশ্ন (১৭/১৩৭) : এলার্জি থেকে সুস্থতা লাভের জন্য রূপার চেইন ব্যবহার করা যাবে কি?
প্রশ্ন (১০/৯০) : নারীদের ফোঁটা ফোঁটা রক্ত বের হ’লে তা কি হায়েয হিসাবে গণ্য হবে এবং এ অবস্থায় ছিয়াম পালন করা যাবে কি? - -হেলেনা আখতার, ভদ্রা, রাজশাহী।
প্রশ্ন (৩৪/১৯৪) : সূরা যিলযাল দু’বার পড়লে কুরআন মাজীদ খতমের নেকী পাওয়া যায় কি?
প্রশ্ন (১/২৮১) : স্বামী ও স্ত্রী দু’জনেই যদি নেক আমল করে তাহ’লে মৃত্যুর পর তাদের দু’জনের সাক্ষাৎ হবে কি?
প্রশ্ন (৩/৪০৩) : জুম‘আ ও ঈদের খুৎবায় লাঠি ব্যবহার করা যাবে কি? - -মুহাম্মাদ জালালুদ্দীন, দুর্গাপুর, রাজশাহী।
প্রশ্ন (৩৭/৩৯৭) : ছিয়াম অবস্থায় অনেক মানুষ এমনকি কোন কোন আলেমও দাঁতে গুল দেন এবং বলেন এতে ছিয়ামের কোন ক্ষতি হবে না। এ ব্যাপারে সঠিক সমাধান জানতে চাই।
প্রশ্ন (৮/৮৮) : ঢাকা বেতার কেন্দ্র থেকে বলা হয়েছে যে, আল্লাহ তা‘আলা যার হজ্জ কবুল করেছেন, তিনি তার বংশের ৪০০ জন লোককে সুফারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবেন। উক্ত কথার সত্যতা জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (১/২৪১) : শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে শহীদ মিনারে ফুল দেওয়া বা সেখানে গিয়ে হাত তুলে দো‘আ করার বিধান কি?
প্রশ্ন (৩৭/১১৭) : কয়েকটি ইসলামী সংগঠন আমাদের প্রশ্নের মুখোমুখি করে বলেন যে, আহলেহাদীছ আন্দোলনের বই পুস্তক ও আক্বীদা বিশুদ্ধ। কিন্তু রাষ্ট্র কায়েম না হওয়া পর্যন্ত তা আমলযোগ্য নয় এবং কিছু সংগঠন বলে তাদের সব ঠিক। কিন্তু জিহাদী চেতনা নেই। উক্ত দাবী কি সঠিক?
আরও
আরও
.