উত্তর : সাতটি অঙ্গের উপর ভর করে সিজদা করাই নিয়ম। এ বিষয়ে রাসূল (ছাঃ) নিজে আল্লাহ কর্তৃক আদিষ্ট হয়ে ছাহাবায়ে কেরামকে আদেশ করেছেন। যেমন ইবনু আববাস (রাঃ) হ’তে বর্ণিত রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ‘আমাকে নির্দেশ দেওয়া হয়েছে যেন সাতটি হাড় (অঙ্গ) দ্বারা সিজদা করি। কপাল, দুই হাত, দুই হাঁটু এবং দুই পায়ের অগ্রভাগ। আর আমরা যেন কাপড় ও চুল না গোটাই’ (বুখারী, মুসলিম, মিশকাত হা/৮৮৭)। আববাস বিন আব্দুল মুত্ত্বালিব (রাঃ) বলেন ‘তিনি রাসূল (ছাঃ)-কে বলতে শুনেছেন যে, যখন বান্দা সিজদা করে, তখন তার সাথে সাতটি অঙ্গ সিজদা করে। তার চেহারা, দুই হস্ত তালু, দুই হাঁটু ও দুই পায়ের পাতা’ (আবুদাঊদ হা/৮৯১; ইবনু মাজাহ হা/৮৮৫)।

অত্র হাদীছ প্রমাণ করে যে, উক্ত সাতটি অঙ্গের উপর সিজদা করা ওয়াজিব। অতএব ইচ্ছাকৃতভাবে এগুলির কোন একটি বাদ দিলে ছালাত বাতিল হবে। তবে অনিচ্ছাকৃতভাবে বা অজ্ঞতাবশে কোন একটি অঙ্গ সিজদায় না গেলে ছালাত হয়ে যাবে ইনশাআল্লাহ (আল-মাওসূ‘আতুল ফিক্বহিইয়াহ ২৭/৬৭-৬৮)।

ইবনু ত্বাঊস স্বীয় নাকের দিকে ইশারা করে বলেন, এটি সপ্ত অঙ্গের একটি। সিন্ধী ও কুরতুবী বলেন, নাক চেহারারই অংশ। অতএব কপাল ও নাক দু’টিই মাটিতে রাখতে হবে। ‘হাত’ বলতে পাঁচ আঙ্গুল সহ ‘হস্ত তালু’ বুঝায়। যা সিজদার সময় স্বাভাবিকভাবে ক্বিবলামুখী থাকবে। ‘দুই পায়ের অগ্রভাগ’ বলতে আঙ্গুল সমূহের অগ্রভাগকে ক্বিবলামুখী করা বুঝায়। যেগুলিকে সাধ্যমত ক্বিবলামুখী করে রাখতে হবে (মির‘আত)।






প্রশ্ন (২৬/৬৬) : সন্তানের অসুস্থতার কারণে আমি মানত করেছিলাম যে, যেদিন আমি হাসপাতাল থেকে সন্তানকে বাসায় নিয়ে যাব, তার পরদিন থেকে আমি একমাস ছিয়াম পালন করব। এক্ষণে এ ব্যাপারে করণীয় কি? এটা কি ভেঙ্গে ভেঙ্গে করতে পারব না লাগাতার এক মাস পালন করতে হবে?
প্রশ্ন (৩৪/৪৩৪) : আল্লাহর নামে যিকির করার ছহীহ পদ্ধতি কোনটি? উচ্চৈস্বরে ‘ইল্লাল্লাহ’ ‘ইল্লাল্লাহ’ বলে যিকির করা যাবে কি?
প্রশ্ন (১৩/২১৩) : যোহরের চার রাক‘আত সুন্নাত ছালাত এক সালামে পড়তে হবে, নাকি দুই রাক‘আত করে পড়তে হবে? জুম‘আর ফরয ছালাতের পরের চার রাক‘আত সুন্নাত ছালাতও কি একই নিয়মে পড়তে হবে? জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (৩৩/৩১৩) : ওযূ করে মসজিদে প্রবেশ করে ২ রাক‘আত ‘তাহিইয়াতুল ওযূ’ ছালাত আদায় করার পর ২ রাক‘আত ‘তাহিইয়াতুল মসজিদ’ আদায় করা যাবে কি? প্রতি ওয়াক্তে এভাবে পড়া যাবে কি?
প্রশ্ন (৩৪/৭৪) : অসুস্থতার কারণে আমার মেয়ের হাতে গাছ বা গাছের পাতা বিসমিল্লাহ বলে একটি কাপড়ে পেঁচিয়ে বেঁধে দেওয়া হয়েছে। তবে এতে কিছু পড়া হয়নি। এটা শিরক হবে কি? - -হাসান, বারুনাতাইল, মাগুরা।
প্রশ্ন (৩১/১৫১) : তাকবীরে তাহরীমা বা সিজদার সময় হাতের আঙগুল মিলিয়ে রাখতে হবে কি?
প্রশ্ন (২৬/৪৬৬) : রাসূল (ছাঃ) ইশরাক বা ছালাতুয যোহা কত রাক‘আত আদায় করেছেন?
প্রশ্ন (১৬/৩৩৬) : আমি একটি বড় ভবনে থাকি। ভবন মালিকের পক্ষ থেকে প্রতি ফ্লাটে সেন্ট্রাল সাউন্ড সিস্টেম বসাতে চাচ্ছে যাতে মুছল্লীদের সতর্ক করার জন্য ছালাতের সময় আযান চালু করা যায়। এভাবে মসজিদের বাইরে আযান চালু করা শরী‘আত সম্মত হবে কি?
প্রশ্ন (১৯/১৭৯) : লোকলজ্জার ভয়ে কোন গুনাহ ছেড়ে দিলে পাপ হবে কি?
প্রশ্ন (৬/২০৬) : কোন অমুসলিম বন্ধুর বিবাহ অনুষ্ঠানে অংশগ্রহণ করা যাবে কি?
প্রশ্নঃ (৩৬/৩৯৬) : সোহেল রানা নামের শুদ্ধ আরবী-বাংলা উচ্চারণ এবং অর্থ জানতে চাই।
প্রশ্ন (৬/২৮৬) : লাশ দাফন করার পর একাকী হাত তুলে দো‘আ করা যাবে কি? - পারভেয আলম, ফারাক্কা, পঃ বঙ্গ, ভারত।
আরও
আরও
.