উত্তর : মুসলমানের জীবনে হজ্জ মাত্র একবারই ফরয। বাকীগুলো নফল। আক্বরা বিন হাবেস বলেন, হে আল্লাহর রাসূল! হজ্জ কি প্রতি বছর ফরয না একবার? তিনি বললেন, একবার। তবে যে ব্যক্তি একাধিকবার করবে, সেটি তার জন্য নফল হবে’ (আবুদাঊদ হা/১৭২১; ইবনু মাজাহ হা/২৮৮৬)। তবে প্রতি পাঁচ বছর পরপর হজ্জ সম্পাদন করলে সেটা তার জন্য অধিক ছওয়াব প্রাপ্তির কারণ হবে। রাসূল (ছাঃ) বলেন, ‘আল্লাহ তা‘আলা বলেন, আমার বান্দা যাকে আমি দৈহিক সুস্থতা দান করেছি এবং রিযিকে সচ্ছলতা প্রদান করেছি। অথচ তার উপর পাঁচ বছর অতিক্রান্ত হ’লেও আমার গৃহে (কা‘বাগৃহে) আগমন করল না, সে কল্যাণ বঞ্চিত বান্দা’ (ছহীহ ইবনু হিববান হা/৩৭০৩; ছহীহাহ হা/১৬৬২)। অতএব কারো শারীরিক ও আর্থিক সামর্থ্য থাকলে একাধিকবার হজ্জ করতে পারে।

প্রশ্নকারী : ছাদরুল ইসলাম, পুঠিয়া, রাজশাহী।







বিষয়সমূহ: হজ্জ ও ওমরাহ
প্রশ্ন (২০/২২০) : পিতা জীবদ্দশায় ছেলেদের বিবাহের পর পৃথক করে দেওয়ার সময় প্রত্যেককে ২-৪ বিঘা করে জমি দিয়েছেন। কিন্তু সেসময় মেয়েদের কিছু দেননি। এটা শরী‘আতসম্মত হয়েছে কি? এক্ষণে তার করণীয় কি?
প্রশ্ন (৩/১৬৩) : জনৈক বক্তা বলেছেন যে, নবী করীম (ছাঃ) ঘুমালেও তঁার ওযূ নষ্ট হ’ত না। এটা তার একটা মু‘জিযা। উক্ত বক্তব্য কি সঠিক?
প্রশ্ন (৪/২০৪) : তাফসীর ইবনে কাছীর কি সম্পূর্ণ ছহীহ? জানিয়ে বাধিত করবেন?
প্রশ্ন (১৩/৩৭৩) : আমার মা তার সম্পত্তি তার ভাই তথা আমার মামাদের দিয়ে দিলে তিনি কি সন্তানদের বঞ্চিত করার অপরাধে অপরাধী হবেন?
প্রশ্ন (৩৫/১৫৫) : ‘আত-তাহরীক’ শব্দের অর্থ কি? বিস্তারিত জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (১১/৯১) : আমার আবাদ করার মত জমি আছে। কিন্তু চাষ করার মত সক্ষমতা নেই। অন্য মানুষকে জমি চাষ করতে দিলে শরী‘আত সম্মত পদ্ধতি কি কি?
প্রশ্ন (১৪/২৯৪) : জুম‘আর পূর্বক্ষণে ইমাম ছাহেবের কাছে দাঁড়িয়ে মসজিদের আম, কাঁঠাল, কদু ইত্যাদির নিলাম করা যাবে কি? - আব্দুল হালীম, রাজশাহী।
প্রশ্ন (২/২) : সূরা আহযাবের ৫২ আয়াতে এসেছে ‘এরপর তোমার জন্য কোন নারী বৈধ নয় এবং তোমার স্ত্রীদের পরিবর্তে অন্য স্ত্রী গ্রহণ বৈধ নয় যদিও তাদের সৌন্দর্য তোমাকে মুগ্ধ করে’। কিন্তু রাসূল (ছাঃ) তো এরপরেও বিবাহ করেছেন। এর ব্যাখ্যা কি?
প্রশ্ন (১৩/৯৩) : স্বামীর মৃত্যুর পর স্ত্রীর অভিভাবক কে? পুত্র, জামাই না অন্য কেউ। সেক্ষেত্রে তিনি কি তার পুত্রের কথা অনুযায়ী চলতে বাধ্য থাকবেন? জামাই যদি তার অধিক পসন্দের হন এবং তিনি জামাইয়ের কথা মত চলেন সেটা জায়েয হবে কি?
প্রশ্ন (১০/১০) : আল্লাহর প্রভূত নে‘মতের শুকরিয়া আদায় করে প্রত্যেক ছালাতের পর নিয়মিতভাবে সিজদায়ে শুকর আদায় করা যাবে কি? - -আশিকুর রহমান, সাভার, ঢাকা।
প্রশ্ন (২২/৩৪২) : নারীদের জন্য আয়াতুল কুরসী লিখিত স্বর্ণের লকেট ব্যবহার করা যাবে কি?
প্রশ্ন (৩৩/২৩৩) : একদা মু‘আবিয়া (রাঃ) মদীনার মসজিদে এশার ছালাতের ইমামতি করেন। তিনি ‘সূরা ফাতিহার শুরুতে’ বিসমিল্লা-হির রহমা-নির রাহীম’ নীরবে পাঠ করেন। ফলে আনছার ও মুহাজির ছাহাবীগণ মু‘আবিয়া (রাঃ)-কে প্রশ্ন করেন, ‘আপনি কি ছালাত চুরি করলেন না ভুলে গেলেন? পরবর্তীতে তিনি আর কখনো নীরবে পড়েননি। উক্ত ঘটনা কি সঠিক?
আরও
আরও
.