উত্তর : মুসলিম বা অমুসলিম হোই হৌক পাওনাদারকে সাধ্যমত খুঁজে বের করতে হবে। এজন্য আধুনিক মিডিয়া সমূহ ব্যবহার করতে হবে। ছাহাবী উবাই ইবনু কা‘ব (রাঃ) ১০০ স্বর্ণমুদ্রা ভর্তি একটি থলি পেয়েছিলেন। রাসূলুল্লাহ (ছাঃ) তাকে থলির মালিকের সন্ধানের জন্য পরপর তিনবছর চারদিকে প্রচার করতে বলেন। অতঃপর না পাওয়ায় তাঁকে উক্ত মাল ব্যবহার করার অনুমতি দেন (বুখারী হা/২৪২৬)। যায়েদ বিন খালেদ আল-জুহানী বর্ণিত হাদীছে এসেছে যে, তুমি এক বছর প্রচার কর। না পেলে তুমি তা থেকে খরচ কর। অতঃপর যদি মালিক এসে যায়, তাহ’লে তাকে তা ফেরৎ দাও (বুখারী হা/২৪৩৬)। উক্ত মাল যদি ছাগল ইত্যাদি নষ্টযোগ্য হয়, তবে তা নিজ ব্যবহারে নেওয়া যাবে। তবে নষ্ট হওয়ার পূর্বে মালিক এসে গেলে তাকে তা ফেরৎ দিতে হবে (বুখারী হা/২৪২৭)। ইবনু মাসঊদ ও ইবনু আববাস (রাঃ) বলেন, এক বছর প্রচার করার পর ঐ মাল ছাদাক্বা করে দিবে (ফাৎহুল বারী ৯/৩৪০ ‘তালাক’ অধ্যায়)। ওমর (রাঃ) থেকে চার প্রকার বর্ণনা এসেছে, (১) তিন বছর প্রচার করবে (২) ১ বছর (৩) ৩ মাস (৪) ৩ দিন। ইবনুল মুনযির বলেন, এর দ্বারা তিনি উক্ত মালের উচ্চমূল্য ও নিম্ন মূল্যের তারতম্য বুঝিয়েছেন’ (বুখারী হা/২৪২৬-এর ব্যাখ্যা। ফৎহুলবারী ৫/৯৬)। উপরোক্ত আলোচনায় বুঝা যায় যে, মালের মূল্য ও গুরুত্ব বুঝে সাধ্যমত প্রচার শেষে তা ব্যবহার করা যাবে। অথবা ছাদাক্বা করে দিবে। এরপরেও মালিক পাওয়া গেলে এবং তিনি দাবী না ছাড়লে তাকে তার মাল ফেরত দিতে হবে।






বিষয়সমূহ: বিবিধ
প্রশ্ন (১৩/১৭৩) : পিতা-মাতাকে মারধর করার পর ভুল বুঝতে পেরে ক্ষমা চাইলে মাতা ক্ষমা করলেও জীবিত পিতা ক্ষমা করেননি। এক্ষণে আল্লাহর নিকটে তওবা করলে উক্ত গোনাহ মাফ হবে কি?
প্রশ্ন (১৫/১৭৫) : জনৈক ব্যক্তি একটি গার্মেন্টসে কাজ করে, যেখানে তার দায়িত্ব হ’ল কর্মীদের কাজ পর্যবেক্ষণ করা এবং তাদের দিয়ে টার্গেট পূরণ করানো। অনেক সময় কর্মীরা ঠিকমতো কাজ করে না। তখন সে তাদের ওপর চাপ সৃষ্টি করতে বাধ্য হয় এবং অশিক্ষিত হওয়ায় মন্দ ভাষাও ব্যবহার করতে হয়। অন্যথা তারা কাজ করে না। টার্গেট পূরণ করতে না পারলে মালিকও মন্দ ভাষা ব্যবহার করেন। সে জানে ইসলামে গালাগালি নিষিদ্ধ। এক্ষণে একাজ করা তার জন্য জায়েয হবে কি?
প্রশ্ন (৩৭/২৭৭) : এশার ছালাতে মুছল্লী কম হওয়ায় মুছাল্লী বৃদ্ধির জন্য নাশতার ব্যবস্থা করা যাবে কি? - -আসমাউল আলম, রাণীহাটি, চাঁপাই নবাবগঞ্জ।
প্রশ্ন (১৬/৪১৬) : আমি পাঁচ সন্তানের জননী। কয়েক বছরে গ্রহণযোগ্য শারঈ কারণে অনেকগুলো ফরয ছিয়াম ক্বাযা হয়ে গেছে। বর্তমানে আগের সেসব ছিয়াম পালন করার মত শারীরিক সক্ষমতা আমার নেই। এক্ষণে আমার করণীয় কী?
প্রশ্ন (২/৪৪২) : ওয়াক্তিয়া মসজিদ, জামে মসজিদ এবং গৃহাভ্যন্তরে জামা‘আতের সাথে ছালাত আদায়ে ছওয়াবের তারতম্য হবে কি?
প্রশ্ন (১০/৯০) : দো‘আ-দরূদ মুখে উচ্চারণ না করে মনে মনে পাঠ করলে ছওয়াব বা কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যাবে কি?
প্রশ্ন (২৮/৩৮৮) : স্ত্রী স্পষ্ট অনুভব করছে যে, তার স্বামী অবৈধ পথে উপার্জন করছে। এক্ষেত্রে স্ত্রীর করণীয় কী?
প্রশ্ন (১০/২৫০) : ফজরের ছালাতের বেশ কিছুক্ষণ পর তথা সকালের নাশতার পর পায়জামায় মযী দেখতে পাই। কিন্তু বুঝতে পারছি না, যে কখন বের হ’ল। এমতাবস্থায় ফজরের ছালাত পুনরায় আদায় করতে হবে কি?
প্রশ্ন (১৪/১৭৪) : রাসূল (ছাঃ) মি‘রাজে কতকাল ছিলেন? কেউ কেউ বলেন, তিনি ২৭ বছর ছিলেন। এ সময় দুনিয়ার সবকিছু স্থির করে দেয়া হয়েছিল। এ বিষয়ে দলীলসহ জবাব দিলে উপকৃত হব। - -মুহাম্মাদ যিল্লুর রহমান, যশোর।
প্রশ্ন (৩৫/২৩৫) : জেহরী ছালাত একাকী ক্বাযা আদায়ের ক্ষেত্রে সশব্দে কিরাআত করতে হবে কি?
প্রশ্ন (১৫/১৭৫) : ফজরের আযানের পূর্বে মানুষকে জাগিয়ে দেওয়ার জন্য মসজিদের মাইকে কুরআন তেলাওয়াত, দো‘আ বা ইসলামী গান গাওয়া যাবে কি? - -নাছিরুদ্দীন, বায়া, রাজশাহী।
প্রশ্ন (৮/৪৪৮) : ব্রয়লার মুরগীর ডিম কৃত্রিমভাবে উৎপাদন করা হয়। অন্য পশুর ভ্রণ দ্বারা লেয়ার মুরগীর সাথে প্রজনন ঘটিয়ে ডিম উৎপাদন করা হয়। এই মুরগী খাওয়া বৈধ হবে কি?
আরও
আরও
.