উত্তর : প্রথমত কোন ব্যক্তি প্রকাশ্যে অথবা গোপনে হারাম কর্মে লিপ্ত থাকলে যেমন যেনা (ব্যভিচার), হারাম ভক্ষণ ইত্যাদি-তাহ’লে তার দো‘আ কবুল হবে না। যদিও আল্লাহ তা‘আলা কখনো কখনো গোনাহগারের দো‘আও কবুল করেন। নবী করীম (ছাঃ) এমন এক ব্যক্তির কথা বর্ণনা করলেন, যে দীর্ঘ সফর করে, তার চুল এলোমেলো, দেহ ধূলিমলিন, সে আকাশের দিকে হাত তুলে বলে, হে আমার প্রতিপালক! হে আমার রব! অথচ তার খাবার হারাম, পানীয় হারাম, পোষাক হারাম এবং সে হারাম দ্বারা লালিত-পালিত তাহ’লে তার দো‘আ কিভাবে কবুল হবে? (মুসলিম হা/১০১৫; মিশকাত হা/২৭৬০)। রাসূল (ছাঃ) বলেন, ‘রাত্রির অর্ধভাগে আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয়। অতঃপর একজন আহবানকারী আহবান করতে থাকে যে, কেউ কি দো‘আ করছে যাতে তা কবুল করা হয়? কেউ কি কিছু চাইছে যাতে তা তাকে দেওয়া হয়? কেউ কি বিপদে আছে যাতে তা দূর করা হয়? তখন এমন কোন মুসলমান অবশিষ্ট থাকে না, যে দো‘আ করে অথচ তা কবুল হয় না। কেবল সেই নারী ব্যতীত যে ব্যভিচারের জন্য পথে বের হয়’ (তাবারাণী আওসাত্ব হা/২৭৬৯, সনদ ছহীহ)। দ্বিতীয়ত অবৈধ সম্পর্কে সম্পৃক্ত থাকা ব্যক্তিদ্বয় তওবা করলে তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক জুড়ে দেওয়া জায়েয। আর কোন অবৈধ সম্পর্কে যুক্ত ব্যক্তিকে বিবাহ করতে চাইলে তাকে অবশ্যই প্রথমে তওবা করে গোনাহ মুক্ত হ’তে হবে।

প্রশ্নকারী : রূহুল আমীন, ঢাকা।








বিষয়সমূহ: পাপ বিবাহ ও তালাক
প্রশ্ন (৩৯/৩৬০) : মাদরাসা ও ইসলামী সম্মেলনের জন্য অমুসলিমদের নিকট থেকে সহযোগিতা নেওয়া যাবে কি?
প্রশ্ন (৩৯/২৭৯) : মসজিদে প্রথম জামা‘আত হয়ে গেলে পরের মুছল্লীরা জামা‘আত করে ছালাত আদায় করতে পারবে কি? এই জামা‘আতের সময় এক্বামত দেওয়া যাবে কি?
প্রশ্ন (২২/১৮২) : বর্তমানে বেশী লাভের উদ্দেশ্যে আখের গুড়ে ব্যাপকভাবে চিনি মিশানো হচ্ছে। অন্যদিকে পিওর গুড় বানাতে গেলে বাজারে টেকা সম্ভব হচ্ছে না। এক্ষণে বাধ্যগত অবস্থায় কিছুটা চিনি মিশানো যাবে কি? - -আতাউর রহমান, নওগাঁ।
প্রশ্ন (১৪/২১৪) : জনৈক ব্যক্তি বিকাশ এবং ডাচ বাংলার মোবাইল ব্যাংকিং এজেন্ট। গ্রাহক থেকে প্রতি ১০০০ টাকায় ২০ টাকা নগদ আদায় করে। এই ২০ টাকা সে, ব্যাংক ও সিম কোম্পানীর মাঝে সয়ংক্রিয় ভাবে ভাগ হয়ে যায়। এক্ষণে উক্ত লভ্যাংশ সূদের অন্তর্ভুক্ত হবে কি?
প্রশ্ন (৪০/৩২০) : সামনা সামনি কেউ প্রশংসা করলে করণীয় কি? এভাবে প্রশংসা করা শরী‘আতসম্মত কি?
প্রশ্ন (১৩/৫৩) : শেষ রাতে আল্লাহ তা‘আলা প্রথম আকাশে নেমে আসেন। এক্ষণে পৃথিবীর সর্বত্র একসাথে শেষ রাত হয় না। তাহ’লে হাদীছটির ব্যাখ্যা কী? - -মামূন, সাভার, ঢাকা।
প্রশ্ন (২৯/৪২৯) : জনৈক ব্যক্তির প্রথমা স্ত্রীর দু’সন্তান ও দ্বিতীয় স্ত্রীর সাত সন্তান। প্রথমা স্ত্রীর বড় ছেলের পাঁচ সন্তান ও ছোট ছেলে নিঃসন্তান। প্রথমা স্ত্রীর বড় ছেলে মারা গেছে এবং তার দুই ছেলে আছে। এক্ষণে প্রথমা স্ত্রীর ছোট ছেলে মারা গেলে বৈমাত্রেয় ভাইয়েরা সম্পত্তির ওয়ারিছ হবে, নাকি আপন ভাতিজারা ওয়ারিছ হবে?
প্রশ্ন (২৫/৩৪৫) : কোন কোন শ্রেণীর মানুষ বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবেন?
প্রশ্ন (২১/২৬১) : রামাযান মাসে যাকাত আদায়ের বিশেষ কোন গুরুত্ব আছে কি?
প্রশ্ন (৩৯/৩৭৯) : জনৈক আলেম বলেন, রাসূল (ছাঃ) বলেছেন যে, রামাযান মাসে ইতিকাফকারী দু’টি হজ্জ ও দু’টি ওমরাহ করার সমপরিমাণ নেকী পায়। এর কোন সত্যতা আছে কি? - -মাহমূদ সরদার, পিরোজপুর।
প্রশ্ন (৮/২৪৮) : সফর থেকে বাসায় ফিরে গিয়ে যদি এশার ছালাতের ওয়াক্ত থাকবে বলে অনুমান করা যায় সেক্ষেত্রে এশার ছালাত মাগরিবের সাথে জমা‘ ও ক্বছর করা যাবে কি?
প্রশ্ন (১৩/৪৫৩) : খলীফা মামূনুর রশীদের আমলে মু‘তাযিলা সম্প্রদায় যখন রাষ্ট্র ক্ষমতায় ছিল, তখন তারা ইমাম আহমাদ ইবনে হাম্বল (রহঃ)-কে কেন এই আক্বীদা পোষণ করার জন্য চাপ দিয়েছিল যে, ‘কুরআন আল্লাহর কালাম নয় বরং এটা আল্লাহর সৃষ্ট’?
আরও
আরও
.