উত্তর : এভাবে ছালাত আদায় করা জায়েয। দু’টি ছালাত, যেগুলোর মাঝে শরী‘আতে জমা‘ (একত্রে পড়া) করার অনুমতি আছে, পরীক্ষার কারণে সেগুলোর মধ্যে জমা‘ তাক্বদীম বা জমা‘ তাখীর করা জায়েয। কারণ এটি হাজত বা বিশেষ প্রয়োজনে করা হয়েছে। ইবনু আববাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ছাঃ) মদীনায় অবস্থানকালে (কোন সফর ছাড়া) ভয় বা বৃষ্টির কারণ ছাড়াই যোহর ও আছর এবং মাগরিব ও এশার ছালাত একত্রে আদায় করেছেন। রাবী বলেন, আমি ইবনু আববাসকে জিজ্ঞেস করলাম, এটা কেন? তিনি বললেন, উম্মতের উপর যেন কষ্ট না হয় (মুসলিম হা/৭০৫; দ্র. ছালাতুর রাসূল (ছাঃ) ‘সফরের ছালাত’ অধ্যায়, ‘ছালাত জমা ও ক্বছর করা’ অনুচ্ছেদ)।

প্রশ্নকারী : এনামুল নাঈম, দিনাজপুর সরকারী ডিগ্রি কলেজ।








বিষয়সমূহ: ছালাত
প্রশ্ন (৫/৩২৫) : আমাদের মসজিদে ইমাম ছাহেব সালাম ফিরানোর পর নিয়মিতভাবে ১ মিনিটও অপেক্ষা না করে নানা বক্তব্য শুরু করেন। ফলে ছালাত পরবর্তী তাসবীহ পাঠ এবং মাসবূকদের বাকী ছালাত আদায় কষ্টকর হয়। এভাবে বক্তব্য দেয়া জায়েয কি?
প্রশ্ন (১৪/৯৪) : সামর্থ্যবান হওয়া সত্ত্বেও যারা কুরবানী করেনি, তাদেরকে সমাজের অংশ থেকে গোশত দেওয়া যাবে কি? কুরবানী দাতারা ফক্বীর-মিসকীনদের অংশ থেকে পুনরায় গোশত নিতে পারবে কি?
অনারবী ভাষায় জুম‘আ ও ঈদায়েনের খুৎবা : একটি বিশ্লেষণ - আব্দুল্লাহ আল-মা‘রূফ
প্রশ্ন (২১/১৮১) : সন্তানের নাম রাখার ক্ষেত্রে পিতা না মাতার সিদ্ধান্ত অগ্রাধিকার পাবে?
প্রশ্ন (৩৭/১১৭) : কুরআন বা হাদীছের সাথে শরীফ যুক্ত করা বিদ‘আত কি? এজন্য গুনাহগার হ’তে হবে কি?
প্রশ্ন (৬/৩২৬) : মেহেদী পাতা ব্যতীত চুল-দাড়িতে লাল কলপ বা বগলী ব্যবহার করায় শরী‘আতে কোন বাধা আছে কি?
প্রশ্ন (৩০/৭০) : মক্কার বাসিন্দারা হজ্জ করার সময় আরাফা ও মুযদালিফায় ছালাত ক্বছর ও জমা করেন। অথচ তারা মুসাফির নন। ইমামও তাই করেন। তিনিও মক্কার বাসিন্দা। অথচ বাংলাদেশের হাজীগণ সেখানে গিয়ে ক্বছরও করেন না, জমাও করেন না। এর কারণ কি?
প্রশ্ন (২৫/২৬৫) : হাদীছে দ্রুত ইফতার করতে বলা হয়েছে। আবার সময়ের আগে ইফতার করার কঠিন শাস্তি বর্ণনা করা হয়েছে। আমাদের করণীয় কী?
প্রশ্ন (২৯/৩৮৯) : বাগানে ফল পরিপক্ক বা খাওয়ার উপযোগী হওয়ার আগেই গাছে থাকা অবস্থায় ফল বিক্রি করা জায়েয হবে কি?
প্রশ্ন (১২/১৩২) : ছাহাবী আলক্বামাহ (রাঃ) সম্পর্কে বর্ণিত ঘটনা যেখানে বলা হয়েছে, তিনি মায়ের চেয়ে স্ত্রীকে বেশী ভালোবাসার কারণে মৃত্যুর সময় তার খুব কষ্ট হচ্ছিল এবং কালেমা আসছিল না। এই ঘটনাটি কি সত্য?
প্রশ্ন (৮/২০৮) : আযানের সময় বা আযানের পর দো‘আ কবুল হয় কি? সেক্ষেত্রে আযানের সময় আযানের উত্তর প্রদান ও দো‘আ করার মধ্যে সমন্বয় হবে কিভাবে?
প্রশ্ন (২৫/১০৫) : মসজিদে আগত মুছল্লীদের জন্য টুপি ক্রয় করে রাখায় বাধা আছে কি? - -সুলতান আহমাদ, সপুরা, রাজশাহী।
আরও
আরও
.