উত্তর : টাকার উপর নয় বরং উৎপাদিত ফসলের উপর যাকাত (ওশর) দিতে হবে। ইমাম রাফেঈ (রহঃ) বলেন, ‘মালিকানাধীন জমি ও ইজারা (ভাড়ায় নেওয়া) জমিতে উৎপন্ন ফসলের ক্ষেত্রে ওশরের (ফসলের যাকাত) বিধানে কোন পার্থক্য নেই। তেমনি যেমন কেউ যদি ব্যবসার উদ্দেশ্যে কোন দোকান ভাড়া নেয়, তার উপর দোকানের ভাড়া দেওয়া ও ব্যবসার যাকাত উভয়ই ওয়াজিব হয়’ (আশ-শারহুল কবীর ৫/৫৬৬)। ইমাম ইবনু কুদামাহ (রহঃ) বলেন, ‘যে ব্যক্তি কোন জমি ভাড়া নেয় এবং তা চাষ করে, তখন তার উপর ফসলের ওশর (যাকাত) আবশ্যক হবে, জমির মালিকের উপর নয়’ (আল-মুগনী ৩/৩০)

তবে কেউ ঋণ করে ফসল উৎপাদন করে থাকলে ঋণ পরিশোধ করার পর অবশিষ্ট ফসলের ওশর দিতে হবে মর্মে ইবনু আববাস, ইবনু ওমর (রাঃ) এবং কতিপয় তাবেঈ ও ইমামের অভিমত রয়েছে। ইবনে ওমর (রাঃ) ও ইবনে আববাস (রাঃ) থেকে এক ব্যক্তি সম্পর্কে বর্ণিত আছে, যে তার ফল (ফসল) উৎপাদনের জন্য ব্যয় করে। তাদের মধ্যে একজন বলেছেন, সে পুরো ফলের যাকাত (ওশর) আদায় করবে। অন্যজন বলেছেন, ‘ব্যয়কৃত অংশ বাদ দিয়ে অবশিষ্ট অংশ থেকে যাকাত (ওশর) আদায় করবে’ (মুছান্নাফ আব্দুর রাযযাক হা/১০০৯৬)। ইবনু ওমর (রাঃ) বলেন, সে যা ঋণ নিয়েছে, তা দিয়ে শুরু করবে (অর্থাৎ আগে ঋণ পরিশোধ করবে), এরপর যা বাকী থাকবে, তা থেকে যাকাত আদায় করবে’ (বায়হাক্বী, সুনানুল কুবরা হা/৭৬০৮; ইয়াহইয়া ইবনু আদম, আল-খারাজ হা/৫৮৯, সনদ ছহীহ)। ইমাম আহমাদ (রহঃ) বলেন, ‘যে ব্যক্তি তার ফসলের (চাষাবাদের) উপর খরচ করার জন্য ঋণ গ্রহণ করেছে, সে তার ফসলের জন্য ব্যয়কৃত অংশ হিসাব করবে (ইবনু কুদামাহ, মুগনী ৩/৩০)। অর্থাৎ ফসল উৎপাদনের জন্য ঋণ করে থাকলে ঋণ পরিশোধ করার পর বাকী অংশের উপর ওশর প্রদান করবে।

প্রশ্নকারী : মামূন, নাটোর।








বিষয়সমূহ: যাকাত ও ছাদাক্বা
প্রশ্ন (২৮/৩৮৮) : শুনেছি স্বামী-স্ত্রী দু’জনের একজন ছালাত আদায় না করলে বিবাহ বিচ্ছিন্ন হয়ে যায়। এমতাবস্থায় ফেরাউন ও তার স্ত্রী আসিয়ার সম্পর্ক কিভাবে ছিল?
প্রশ্ন (৬/৪৬) : মুক্বীম অবস্থায় কোন কারণ ছাড়াই ছালাত জমা করায় বাধা আছে কি? - -আব্দুল কাদের, মান্দা, নওগাঁ।
প্রশ্ন (১৩/৫৩) : আমার স্ত্রী পাঁচ ওয়াক্ত ছালাত সহ দ্বীনের বিধানসমূহ পালনের ব্যাপারে খুবই উদাসীন। বারবার তাকীদ দিলেও কোন পরিবর্তন হচ্ছে না। এক্ষণে স্বামী হিসাবে আমার করণীয় কি? সংসার করা জায়েয হবে কি?
প্রশ্ন (৬/৪৪৬) : আমাদের এলাকায় অনেক মহিলা মাথা থেকে ঝরে পড়া অতিরিক্ত চুল বিক্রয় করে। এটি কি জায়েয হবে? - -মা‘ছূমা বেগম, পাটকেলঘাটা, সাতক্ষীরা।
প্রশ্ন (৩৭/১১৭) : কয়েকটি ইসলামী সংগঠন আমাদের প্রশ্নের মুখোমুখি করে বলেন যে, আহলেহাদীছ আন্দোলনের বই পুস্তক ও আক্বীদা বিশুদ্ধ। কিন্তু রাষ্ট্র কায়েম না হওয়া পর্যন্ত তা আমলযোগ্য নয় এবং কিছু সংগঠন বলে তাদের সব ঠিক। কিন্তু জিহাদী চেতনা নেই। উক্ত দাবী কি সঠিক?
প্রশ্ন (৩৩/৪৩৩) :মোহরানার সম্পদের হকদার স্ত্রী না তার পিতা? পিতা সে টাকা ব্যবহার করলে পরে তা ফেরত দিতে হবে কি?
প্রশ্ন (২৬/৩০৬) : সন্তান জন্মের কয়েকদিন পূর্ব থেকে যে বিভিন্ন প্রকার তরল পদার্থ বের হয় সেগুলো কি নিফাসের অন্তর্ভুক্ত হবে? এতে ওযূ ভঙ্গ হবে কি?
প্রশ্ন (৩৫/২৩৫) : স্ত্রী যদি ডিভোর্স লেটার পাঠায়, কিন্তু স্বামী তা স্বাক্ষর না করে, তাহ’লে তা ডিভোর্স হিসাবে গণ্য হবে কি?
প্রশ্ন (২২/১৮২) : বর্তমানে বেশী লাভের উদ্দেশ্যে আখের গুড়ে ব্যাপকভাবে চিনি মিশানো হচ্ছে। অন্যদিকে পিওর গুড় বানাতে গেলে বাজারে টেকা সম্ভব হচ্ছে না। এক্ষণে বাধ্যগত অবস্থায় কিছুটা চিনি মিশানো যাবে কি? - -আতাউর রহমান, নওগাঁ।
প্রশ্ন (১৪/১৩৪) : জনৈক ব্যক্তি স্ত্রীর সাথে ঝগড়া করে অন্যত্র গিয়ে হোয়াটস এ্যাপে ৩ তালাক লিখে পাঠানোর আধা ঘন্টা পর ভুল বুঝে ম্যাসেজ ডিলিট করে দেয়। ম্যাসেজটি স্ত্রী দেখেওনি। এতে তালাক পতিত হবে কি?
প্রশ্ন (৭/৮৭) : মুহাম্মাদ (ছাঃ)-এর সংগঠনের নাম কি ছিল? সে সংগঠন বাংলাদেশে আছে কি? থাকলে তার নাম কি? না থাকলে কোন সংগঠনে যোগ দিতে হবে।
প্রশ্ন (১৯/৩৭৯) : ফেসবুক-ইউটিউব তথা ইন্টারনেট জগতে কাজ করতে গেলে প্রায়শঃই মন্দ ছবি চোখে পড়ে। এভাবে বার বার অনিচ্ছা সত্ত্বেও চোখ পড়ে গেলে গুনাহগার হতে হবে কি?
আরও
আরও
.