উত্তর : নারীদের একাকী সফরের ব্যাপারে ইসলাম কঠোর নির্দেশনা দিয়েছে। রাসূল (ছাঃ) বলেন, ‘আর কোন নারী মাহরাম ছাড়া সফরে বের হবে না। এরপর একজন ছাহাবী দাঁড়িয়ে বললেন, হে আল্লাহর রাসূল (ছাঃ)! আমার স্ত্রী হজ্জের উদ্দেশ্যে বের হয়ে গিয়েছেন, আর আমি অমুক অমুক যুদ্ধে অংশগ্রহণের জন্য নাম লিখিয়েছি। তখন রাসূলুল্লাহ (ছাঃ) বললেন, তুমি যাও এবং তোমার স্ত্রীর সাথে হজ্জ করো (মুসলিম হা/১৩৪১)। তিনি আরো বলেন, ‘কোন নারী যেন নিকটাত্মীয় মাহরাম পুরুষ ছাড়া একদিন ও একরাতের দূরত্বে যাত্রা না করে (তিরমিযী হা/১১৭০, সনদ ছহীহ)। আরেকটি হাদীছে এসেছে, ‘আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাসী কোন নারীর জন্য এটা বৈধ নয় যে, সে কোন মাহরাম পুরুষ ছাড়া এক দিনের সফরে বের হবে’ (বুখারী হা/১০৮৮)। তবে রাস্তায় পূর্ণ নিরাপত্তা, সাথে অন্যান্য নারীরা থাকলে এবং অল্প সময়ের সফর হলে যাওয়া যাবে। ইমাম হাত্তাব রুআনী বলেন, যদি কোন মহিলা এমন একটি নিরাপদ কাফেলায় থাকে, যাতে পর্যাপ্ত লোকবল ও সরঞ্জাম থাকে অথবা এমন একটি নিরাপদ বাহিনীর সাথে থাকে, যা প্রতিপক্ষের উপর বিজয় লাভে সক্ষম, অথবা কোন বৃহৎ ও নিরাপদ এলাকায় অবস্থান করে তাহ’লে তার কোন মাহরাম (পুরুষ অভিভাবক) ছাড়া সফর করার বৈধতা রয়েছে। এই বৈধতা সমস্ত ধরনের সফরের ক্ষেত্রে প্রযোজ্য। হোক তা ফরয, নফল বা মুবাহ। এটাই ইমাম মালেক ও অন্যান্যদের মত, কারণ এর মধ্যে এবং নিজ শহরে অবস্থানের মধ্যে কোন পার্থক্য নেই (মাওয়াহিবুল জালীল ফি শরহে মুখতাছারে খলীল ২/৫২৪)।

প্রশ্নকারী : হালীমা, বরিশাল।








বিষয়সমূহ: বিবাহ ও তালাক
প্রশ্ন (১২/৩৭২) : রাজতন্ত্রের ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি কি? রাজার পরিবার থেকে পরবর্তীতে রাজা হতে পারবে না এরূপ কোন নিষেধাজ্ঞা শরী‘আতে আছে কি?
প্রশ্ন (২৪/৬৪) : আমার প্রতি মাসে সাত দিন ঋতু হয়। আমি পবিত্র হয়ে নির্ধারিত ইবাদতসমূহ পালন করি। কিন্তু তিন চার দিন পরে আবার রক্ত বের হয়। আমি ইস্তেহাযা ধরে ইবাদতসমূহ পালন করতে থাকি। এমতাবস্থায় স্বামীর সাথে সহবাস করতে পারব কি?
প্রশ্ন (১০/২৫০) : ছালাতরত অবস্থায় ইমামের ওযূ নষ্ট হয়ে গেলে ইমামসহ মুক্তাদীদের করণীয় কি? বিশেষতঃ শেষ তাশাহহুদে হলে করণীয় কি?
প্রশ্ন (১৯/৩৩৯) : ভারতে মুসলমানরা সংখ্যালঘু হিসাবে বসবাস করছে। সে দেশের অমুসলিম সরকার তাদের এগিয়ে নেওয়ার জন্য ঋণ প্রদান করছে। যথাসময়ে সে ঋণ পরিশোধ করতে পারলে সরকার একটা মোটা অংশ ছাড় দিবে। কোন মুসলিম সেই ঋণ নিয়ে ব্যবসা করতে পারবে কি?
প্রশ্ন (২৪/৪২৪) : আযানের সময় যেমন উত্তর দিতে হয়, তেমনি এক্বামতের সময়ও কি একইভাবে উত্তর হবে?
প্রশ্ন (২৩/৩০৩) : একজন প্রাণী চিকিৎসক হিসাবে কুকুর, বিড়াল ইত্যাদির চিকিৎসা করে অর্থ উপার্জন করায় শরী‘আতে কোন বাধা আছে কি?
প্রশ্ন (১২/৫২) : কোন প্রসূতি যদি রামাযানের কতিপয় ছিয়াম ভঙ্গ করে এবং পরবর্তী রামাযান আসার পূর্বে ক্বাযা আদায় করতে না পারে; পরবর্তী বছর সন্তানকে দুধপানের কারণে যদি তার আরো কিছু ছিয়াম ভঙ্গ হয় এবং রামাযান আসার পূর্বে ক্বাযা আদায় করতে না পারে, তাহ’লে তার করণীয় কী?
প্রশ্ন (২০/১০০) : উষ্ট্রের যুদ্ধে কারণ, ফলাফল ও সেখানে আয়েশা ও আলী (রাঃ)-এর ভূমিকা সম্পর্কে বিস্তারিত জানতে চাই। - -ইহসান ইলাহী যহীর, নওদাপাড়া, রাজশাহী।
প্রশ্ন (২৪/২৬৪) : বিবাহের সময় বরকে কবুল না বলে আলহামদুলিল্লাহ বলতে বলা হয়। বরও মুখে কবুল না বলে কবুলের নিয়তে মুখে শুধু আলহামদুলিল্লাহ বলে। অভিভাবক ও সাক্ষীরা বরের সম্মতি ধরতে পেরেছে। এক্ষণে বিবাহ শুদ্ধ হয়েছে কি? নাকি পুনরায় বিবাহের প্রয়োজন আছে? - -আলমগীর, কাহারোল, দিনাজপুর।
প্রশ্ন (৩৫/৩৯৫) : আমি একটি গিটার ক্রয় করতে চাই এবং তাকে ভাল কাজে ব্যবহার করতে চাই। বৈধ হবে কি?
প্রশ্ন (১৭/১৭) : মসজিদে সূদ বা অবৈধ ইনকামের সাথে জড়িত ব্যক্তিদের প্রদত্ত টাকা গ্রহণ করা যাবে কি? আর এর মাধ্যমে দাতা কোন নেকী পাবে কি?
প্রশ্ন (৩২/২৩২) : মসজিদে যে ছাত্র জামা‘আতে ছালাত আদায়ের ক্ষেত্রে রাক‘আত মিস করছে তাকে ১০ মিনিট কুরআন মাজীদ পড়তে বাধ্য করা হচ্ছে। কুরআন মাজীদ আল্লাহর সন্তুষ্টির জন্য পড়তে হয়। কিন্তু এক্ষেত্রে শিক্ষকের ভয়ে পড়া হচ্ছে। এভাবে নিয়ম করা যাবে কি?
আরও
আরও
.