উত্তর : ঈদগাহ নির্মাণ কাজে যাকাতের টাকা ব্যবহার করা যাবে না। কারণ যাকাত বণ্টনের খাত নির্ধারিত। আল্লাহ তা‘আলা বলেন, ‘যাকাতসমূহ কেবল (আট শ্রেণীর) লোকের জন্য। ফকীর, অভাবগ্রস্ত, যাকাত আদায়ের কর্মচারী, ইসলামের প্রতি আকৃষ্ট ব্যক্তি, দাসমুক্তি, ঋণগ্রস্ত, আল্লাহর রাস্তায় এবং (দুস্থ) মুসাফিরদের জন্য। এটি আল্লাহর পক্ষ হ’তে নির্ধারিত। আর আল্লাহ সর্বজ্ঞ ও প্রজ্ঞাময়’ (তওবা ৯/৬০)। আর ঈদগাহ ‘ফী সাবীলিল্লাহ’ খাতের অন্তর্ভুক্ত নয় বরং এটি জনগণের দায়িত্ব। সুতরাং ঈদগাহ নির্মাণে যাকাতের টাকা দেওয়া যাবে না (বিন বায, মাজমূ‘ ফাতাওয়া ১৪/২৯৪; আল-মাওসূ‘আতুল ফিক্বহিয়া ২৩/৩২৯)।

প্রশ্নকারী : ফাতেমা, মিরপুর, ঢাকা।








বিষয়সমূহ: যাকাত ও ছাদাক্বা
প্রশ্ন (৩৬/৩৬) : যেকোন কাজের শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে গেলে পরে মনে পড়লে ‘বিসমিল্লাহি আওয়ালুহু ওয়া আখিরুহু’ সর্বক্ষেত্রে বলা যাবে কি? - -ওয়াহীদুয্যামানশিবগঞ্জ, চাঁপাই নবাবগঞ্জ।
প্রশ্ন (২৪/৬৪) : জনৈক যুবকের যে পরিমাণ সম্পদ আছে, তাতে হজ্জ করা সম্ভব। কিন্তু তার বিবাহেরও বয়স হয়েছে। এক্ষণে কোনটিকে অগ্রাধিকার দেওয়া তার জন্য কর্তব্য হবে? - -আবুল আকরাম, বাগমারা, রাজশাহী।
প্রশ্ন (৭/২৮৭) : ৭ দিনে মাথার চুল ন্যাড়া করে ওই চুলের সমপরিমাণ রূপা ছাদাক্বা করার হাদীছটি কি ছহীহ? এক্ষেত্রে রূপাই ছাদাক্বা করতে হবে না সমপরিমাণ অর্থ দিলেই যথেষ্ট হবে?
প্রশ্ন (২৭/৬৭): ছালাত অবস্থায় টুপি পড়ে গেলে তুলে নেয়া যাবে কি?
প্রশ্ন (২২/১৪২) : বিবাহের পর বাসরপূর্ব যে দু’রাক‘আত ছালাত আদায় করতে হয় তা জামা‘আতে আদায় করা যাবে কি? এখানে তেলাওয়াত সশব্দে করতে হবে কি?
প্রশ্ন (৪০/২৪০) : ‘সত্য কথাই তিতা’। হাদীছটি কি ছহীহ?
প্রশ্ন (৩৪/৩১৪) : আল্লাহ বলেন, তোমাদের উপর যেসব বিপদাপদ আসে তা তোমাদেরই কর্মফল। অন্যদিকে হাদীছে এসেছে নবীগণ সবচেয়ে বিপদগ্রস্ত। এক্ষণে এর হিকমত কি?
প্রশ্ন (৩/১২৩) : জনৈক আলেম বলেন, কাউকে সাপে দংশন করলে সূরা ফাতিহা সাতবার পড়ে তার উপর দম করবে। অতঃপর অর্থহীন মন্ত্র পড়তে হবে। যেমন- সিজ্জাতুন তারানি য়্যাতুন মিলহাতু বাহরিন কাফাত্বা। প্রশ্ন হল, উক্ত পদ্ধতিতে ঝাড়ফুঁক করা যাবে কি?
প্রশ্ন (৩৬/১৫৬) : আল্লাহু আকবার বলে ইমামকে সতর্ক করা যাবে কি?
প্রশ্ন (৭/৩৬৭) : গ্রামের দু’পাশে দু’টি মসজিদ রয়েছে। গ্রামের মধ্যস্থলে বাজারের নিকটে জুম‘আ মসজিদের সম্পত্তি রয়েছে। সেখানে আরেকটি ওয়াক্তিয়া মসজিদ নির্মাণ করা যাবে কি? তাছাড়া একটি মসজিদের অর্থ দিয়ে অন্য মসজিদ নির্মাণে অর্থ ব্যয় করা যাবে কি? - -মুহাম্মাদ নাজমুল হুদা, নাচোল, চাঁপাই নবাবগঞ্জ।
প্রশ্ন (২৪/৩৪৪) : মৃত্যুর পূর্বে উত্তরাধিকার সম্পদ বণ্টন করা জায়েয কি? কোন পিতা বাধ্যগত অবস্থায় সন্তানদের মাঝে এরূপ করলে গোনাহগার হবেন কি?
প্রশ্ন (১৮/১৩৮) : দাড়িতে মেহেদী লাগাতেই হবে নতুবা ইহূদীদের সাদৃশ্য হবে- এ বিষয়ে বিস্তারিত জানতে চাই। - -রবীউল ইসলাম, ঝিনাইদহ।
আরও
আরও
.