উত্তর : যেনা-ব্যভিচারে লিপ্ত হওয়া জঘন্য কবীরা গুনাহের একটি, যা থেকে বিরত থাকা আবশ্যক। আল্লাহ তা‘আলা বলেন, তোমরা ব্যভিচারের নিকটবর্তী হয়ো না। নিশ্চয়ই এটা অশ্লীল কাজ ও নিকৃষ্ট পথ (ইসরা ১৭/৩২)। হাদীছে এসেছে, যেনাকারদেরকে উলঙ্গ অবস্থায় একটি পেটমোটা সরু মুখ বিশিষ্ট চুলায় জ্বলন্ত আগুনের মাঝে পোড়ানো হবে (বুখারী হা/১৩৮৬; মিশকাত হা/৪৬২১)। এক্ষণে গুনাহ থেকে ফিরে এসে খালেছভাবে তওবা করাই কর্তব্য এবং এটাই সঠিক সিদ্ধান্ত। তবে এক্ষেত্রে বিবাহই কল্যাণকর হ’ত। যেমন অবিবাহিত যেনাকারীদের বিবাহের ব্যাপারে ইবনু ওমর (রাঃ)-কে জিজ্ঞেস করা হ’লে তিনি বলেন, তারা তওবা করে সংশোধন হ’লে বিবাহ দেওয়া যায়। আলী, ইবনু আববাস, ইবনু ওমর, জাবের (রাঃ), সাঈদ ইবনু মুসাইয়িব, ইমাম মালেক, ইমাম শাফেঈ (রহঃ) প্রমুখ বলেন, যেনাকার পুরুষ ও নারীর মধ্যে বিবাহ জায়েয। তাদের দলীল হ’ল, আল্লাহর নিম্নোক্ত বাণী, যা তিনি মাহরাম মহিলাদের নাম উল্লেখ করার পর বলেন, ‘এ ব্যতীত যেকোন নারী তোমাদের জন্য হালাল’ (নিসা ২৩; নায়লুল আওত্বার ৬/১৪৫ পৃ. ‘যেনাকার যেনাকারিণীর বিবাহ’ অনুচ্ছেদ)।

প্রশ্নকারী : আব্দুল্লাহ, নওগাঁ।







বিষয়সমূহ: পাপ
প্রশ্ন (১৫/১৭৫) : ফজরের আযানের পূর্বে মানুষকে জাগিয়ে দেওয়ার জন্য মসজিদের মাইকে কুরআন তেলাওয়াত, দো‘আ বা ইসলামী গান গাওয়া যাবে কি? - -নাছিরুদ্দীন, বায়া, রাজশাহী।
প্রশ্ন (১৫/৪১৫) : জনৈক ব্যক্তি নগদে ২৩০ থেকে ২৫০ টাকা কেজি গরুর গোশত বিক্রয় করে। আর বাকীতে বিক্রয় করে ২৬০ টাকা কেজি। উক্ত টাকা উঠাতে তার ২ থেকে ৩ মাস সময় লাগে। এধরনের ব্যবসা কি বৈধ?
প্রশ্ন (১৩/১৭৩) : জনৈক অসুস্থ ব্যক্তি সুস্থতা লাভ করলে মসজিদে ১০ শতক জমি দান করবেন বলে মানত করেন। কিন্তু সুস্থ হওয়ার পর উক্ত জমি মসজিদের পরিবর্তে গোরস্থানে দিতে চায়। এটা কি শরী‘আত সম্মত হবে?
প্রশ্ন (১০/১০) : আমি ছালাতে গিয়ে দেখি ইমাম রুকূ অবস্থায়। ছালাতে অংশগ্রহণ করেই সূরা ফাতিহা পাঠ করা শুরু করি। এরই মধ্যে ইমাম রুকূ থেকে উঠে যান। আমি সেটিকে রাক‘আত ধরে ছালাত সম্পন্ন করি। পরে জানতে পারি যে উক্ত রাক‘আত হয়নি। এক্ষণে আমার করণীয় কি?
প্রশ্ন (৪০/৩৬০) : আমার আববা মৃত্যুর পূর্বে আমাকে কিছু জমি দিতে চেয়েছিলেন। তাই সেখানে দোতলা বাড়ী তৈরী করি। কিন্তু দলীল করার পূর্বেই তিনি মারা যান। এক্ষণে আমার সৎ মা ও আত্মীয়-স্বজন তা অস্বীকার করছে। উক্ত বিষয়ে সমাধান জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (২৬/৩৪৬) : জনৈক বক্তা বলেন, ফেরাউনের স্ত্রী আসিয়া দুনিয়াতে জান্নাত দেখেছেন। বক্তার বক্তব্য কি সঠিক?
প্রশ্ন (৩২/৩২) : সূরা বাক্বারাহ শেষ করে ‘আমীন’ বলা যাবে কি?
প্রশ্ন (৩২/১৫২) প্রতি হাযারে একজন জান্নাতে যাবে মর্মে বর্ণিত হাদীছটির ব্যাখ্যা জানতে চাই। - -মুনীর হোসাইন, কাযীরহাট, বরিশাল।
প্রশ্ন (৪/৮৪) : আমার সৎমা আমার সহোদর ভাইয়ের ছেলেকে দুধ পান করিয়েছেন। তিনি কত ঢোক পান করিয়েছেন এ নিয়ে তার সন্দেহ আছে। একারণে কি তিনি মাহরাম সাব্যস্ত হবেন? কারণ আমার এই ভাইপো আমার মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছে। এ বিষয়ে সঠিক সমাধান জানতে চাই। - -আব্দুল মজীদ, ঝিকরগাছা, যশোর।
প্রশ্ন (৩৫/৩৫৫) : মানুষ কি কখনো জিন বা শয়তানকে দেখতে পারে? - -আজমল ফুয়াদ, বদলগাছি, নওগাঁ।
প্রশ্ন (৭/৪৭) : শুক্রবারে হজ্জ হওয়ার বিশেষ কোন ফযীলত আছে কি? অনেকে এটাকে ‘আকবরী হজ্জ’ বলে থাকেন। এর ব্যাখ্যা কি?
প্রশ্ন (৪০/১২০) : সর্বপ্রথম জানাযার ছালাত শুরু করেন কে? মৃত ব্যক্তি ছিলেন কে?
আরও
আরও
.