উত্তর : এক রাক‘আত বিতরের ছালাত যেমন একাকী আদায় করা জায়েয তেমনি জামা‘আতের সাথেও আদায় করা জায়েয। জামা‘আতে ইমাম যত রাক‘আত পড়াবেন তত রাক‘আতে ইমামের অনুসরণ করবে তাহ’লে ক্বিয়ামুল লাইলের ছওয়াব পেয়ে যাবে (বিন বায, ফাতাওয়া নূরুন আলাদ-দারব ৯/৪৬২)। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ‘যে ব্যক্তি ইমামের সাথে সালাম ফিরানো পর্যন্ত ছালাত আদায় করবে, আল্লাহ তা‘আলা তার জন্য পুরো রাত ক্বিয়ামুল-লাইল আদায় করার ছওয়াব লিপিবদ্ধ করেন (নাসাঈ হা/১৬০৫; মিশকাত হা/১২৯৮; ছহীহুল জামে‘ হা/২৪১৭)।

প্রশ্নকারী : আকবার হোসাইন, গোপালগঞ্জ।








বিষয়সমূহ: ছালাত
প্রশ্ন (১৭/৩৭৭) : মহিলারা গৃহাভ্যন্তরে ছালাতের সময় সুগন্ধি মেখে থাকলে ছালাতের কোন ক্ষতি হবে কি? - রিযওয়ান হোসাইন, বাসাবো, ঢাকা।
প্রশ্ন (৩৩/৩৩) : খোঁড়া ইমামের পেছনে ছালাত শুদ্ধ হবে কি?
প্রশ্ন (৩৪/২৭৪) : আমার মা আমাকে ডিম কিনতে ১৫০ টাকা দিয়ে মুদি দোকানে পাঠিয়েছেন। দাম ছিল ১৩০ টাকা। কিন্তু আমি তাকে মাত্র ১০ টাকা ফেরত দিয়েছি। যখন আমি একাজ করি তখন আমি মনে মনে বলি যে, আমি এটি ১৩০ টাকায় মুদি দোকান থেকে কিনেছি এবং আমার মায়ের কাছে ১৪০ টাকায় বিক্রি করছি। তাই আমি তাকে ১০ টাকা ফেরত দিয়েছি। এতে আমি কি পাপী হব?
প্রশ্ন (১৫/১৭৫) : আমার পিতা ৬ তলা বিশিষ্ট ভবন নির্মাণ করেছেন। এখন তিনি সন্তানদের মধ্যে লটারীর মাধ্যমে ফ্লাট ভাগ করে দিতে চান। এভাবে লটারী করা জায়েয হবে কি?
প্রশ্ন (২২/৩৪২) : সফর অবস্থায় জামা‘আতে ছালাত আদায় করা ওয়াজিব কি? ছালাত জমা করার পরে পুনরায় উক্ত ছালাত জামা‘আতে আদায় করতে হবে কি?
প্রশ্ন (২২/৬২) : রাসূল (ছাঃ)-এর বাণী, ‘কালেমা পাঠকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে’ এবং কালেমা পাঠ করা সত্ত্বেও মুশরিক ও মুনাফিকরা জান্নাতে প্রবেশ করবে না’ উভয় বক্তব্যের বৈপরিত্যের সমাধান কি?
প্রশ্ন (২৮/৪২৮) : আল্লাহর সন্তুষ্টি ও ভালবাসা লাভের উদ্দেশ্যে কেউ ইয়াতীম-অনাথ, অসুন্দর কোন মেয়েকে বিবাহ করলে সে কেমন ছওয়াবের অধিকারী হবে?
প্রশ্ন (৩৪/৩১৪) : মসজিদের বারান্দায় কবর থাকলে উক্ত মসজিদে ছালাত হবে কি? ঢাকার একটি ফৎওয়া বোর্ড উক্ত মসজিদে ছালাত আদায় করা যাবে মর্মে ফৎওয়া দিয়েছে এবং দলীল হিসাবে নিম্নোক্ত হাদীছ পেশ করেছে। রাসূল (ছাঃ) বলেন, ‘সমগ্র যমীনকে আমার জন্য পবিত্র এবং সিজদার স্থান বানিয়ে দেয়া হয়েছে’ (বুখারী হা/৪৩৮)। এর দ্বারা তারা কবরকেও শামিল করেছে। - -মিনহাজুল ইসলাম, গোদাগাড়ী, রাজশাহী।
প্রশ্ন (২৯/৪২৯) : অমুসলিমদের কুরবানীর গোশত প্রদান করা যাবে কি? - -আব্দুল করীম, নিয়ামতপুর, নওগাঁ।
প্রশ্ন (১৫/২১৫) : আমাদের মসজিদের ইমাম ছাহেব প্রত্যেক জুম‘আর দিন ফজরের ছালাতের ২য় রাক‘আতে হাত তুলে দো‘আ করেন। এটা শরী‘আতসম্মত কি? - -ইউসুফ আলী, কান্তনগর পূর্বপাড়া, নাটোর।
প্রশ্ন (৩৬/৩১৬) : আমার স্ত্রী কিছুদিন পূর্বে তার পরিবারের চাপে আমাকে ডিভোর্স দিয়েছে। স্ত্রীর বক্তব্য হ’ল তাকে জোর করে স্বাক্ষর করানো হয়েছে। সে সংসার ত্যাগ করতে মোটেও রাযী নয়। এক্ষণে আমাদের করণীয় কি?
প্রশ্ন (৩১/২৭১) : কবর যিয়ারতের সুন্নাতী পদ্ধতি কি? কবর যিয়ারতের সময় কি কি দো‘আ পড়তে হয়? কবর যিয়ারতের উদ্দেশ্য করে কোথাও যাওয়া যাবে কি? কবর যিয়ারত করলে মৃত ব্যক্তির কোন উপকার হয় কি? - -ইসমাঈল হোসাইন, বাগহাটা, নরসিংদী।
আরও
আরও
.