উত্তর : যাবে ইনশাআল্লাহ। কারণ রাসূলুল্লাহ (ছাঃ) ও ছাহাবায়ে কেরাম বিশেষ সূরার বিশেষ মর্যাদার কারণে সেটি বেশী বেশী তেলাওয়াত করতেন। যেমন আবুবকর (রাঃ) বললেন, হে আল্লাহর রাসূল! আপনি তো বৃদ্ধ হয়ে গেলেন। তিনি জবাবে বলেন, সূরা হূদ, ওয়াকি‘আহ, মুরসালাত, আম্মা ও কুওভিরাত সূরাগুলো আমাকে বৃদ্ধ করে দিয়েছে (তিরমিযী হা/৩২৯৭; মিশকাত হা/৫৩৫৩, সনদ ছহীহ)। আবূ যার (রাঃ) হ’তে বর্ণিত তিনি বলেন, নবী করীম (ছাঃ) ভোর পর্যন্ত একটি আয়াত দ্বারাই ছালাত আদায় করলেন। আর সে আয়াতটি হ’ল- إِنْ تُعَذِّبْهُمْ فَإِنَّهُمْ عِبَادُكَ وَإِنْ تَغْفِرْ لَهُمْ فَإِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْحَكِيمُ অর্থ: ‘তুমি যদি তাদেরকে শাস্তি দাও তবে তারা তো তোমারই বান্দা। আর যদি তাদেরকে ক্ষমা কর তুমি তো মহাপরাক্রান্ত মহাপ্রজ্ঞার অধিকারী’ (মায়েদাহ ৫/১১৮; তিরমিযী হা/৩২৯৭)। জনৈক ছাহাবী ছালাতে বারবার সূরা ইখলাছ পাঠ করে ইমামতি করতেন। রাসূলুল্লাহ (ছাঃ)-এর নিকট তার বিরুদ্ধে অভিযোগ করা হ’লে তিনি তাকে এর কারণ জিজ্ঞেস করলেন। তিনি বললেন, আমি একে ভালোবাসি। তখন রাসূল (ছাঃ) বললেন, তোমাকেও আল্লাহ তা‘আলা ভালোবাসেন (বুখারী হা/৭৩৭৫; মিশকাত হা/২১২৯)।

প্রশ্নকারী : রায়হান কবীর, মান্দা, নওগাঁ।








প্রশ্ন (১৮/৯৮) : ইয়াযীদ বিন মু‘আবিয়া (রাঃ) হোসাইন (রাঃ)- কে হত্যার কারণে ওবায়দুল্লাহ বিন যিয়াদকে কোন শাস্তি প্রদান করেছিলেন কি? না করে থাকলে কেন প্রদান করেননি? - -মনোয়ার, পুরানা পল্টন, ঢাকা।
প্রশ্ন (৩২/১১২) : আমার মা নিয়মিতভাবে আমার স্ত্রীর উপর যুলুম করেন। তিনি তাকে কোন প্রকার স্বাধীনতা দিতে নারায। মাকে বুঝাতে গেলেও তিনি ভুল বোঝেন এবং আরো সমস্যা সৃষ্টি করেন। এক্ষণে আমার করণীয় কি?
প্রশ্ন (৩১/১১১) : জনৈক ব্যক্তির প্রথমা স্ত্রী ‘খোলা’র মাধ্যমে পৃথক হয়ে ৪টি সন্তান সহ বর্তমানে অন্যত্র বিবাহিত জীবন যাপন করছে। ঐ সন্তানদের সাথে পিতার তেমন কোন সম্পর্ক নেই। অন্যদিকে পিতা পুনরায় বিবাহ করেছেন। কিন্তু সেই সংসারে তার কোন সন্তান নেই। এক্ষণে তিনি মারা গেলে তার সম্পদের মীরাছ বণ্টন হবে কিভাবে? - -হুমায়ূন কবীরবাঘা, রাজশাহী।
প্রশ্ন (২৯/৪২৯) : আমি ওমরাহতে যেতে চাই। আমার ফ্লাইটের তারিখ ও সময় নির্ধারিত। কিন্তু ঐ তারিখেই আমার হায়েয শুরু হয়ে যাবে। আমার করণীয় কি?
প্রশ্ন (১৬/২১৬) : রামাযানে শয়তানদের বেঁধে রাখা হয় মর্মে হাদীছ বর্ণিত হয়েছে। এরপরেও মানুষ বিপথগামী হয়ে থাকে কেন?
প্রশ্ন (১৩/৫৩) : ঈদের ছালাতের পর মুছল্লীরা ইমামের সাথে মুছাফাহা করে ও ইমামকে টাকা দেয়। উক্ত টাকা ইমাম গ্রহণ করতে পারেন কি? ঈদের ছালাতের জন্য ইমামকে পাথেয় বা সম্মানী দেওয়া যাবে কি?
প্রশ্ন (২৯/৪৬৯) : এমন কোন আমল আছে কি যা করলে আমি কবরের চাপ থেকে মুক্তি পাব?
প্রশ্ন (৪০/১২০) : মুহুরীর পেশা গ্রহণ করা যাবে কি?
প্রশ্ন (২৫/৪২৫) : চাকুরী পাওয়ার শর্তে কোন মেয়েকে বিবাহ করা যাবে কি?
প্রশ্ন (৭/৩৬৭) : কত বছর বয়স থেকে নারীদের বোরকা পরা ও নেকাব ব্যবহার করা আবশ্যক? - -নাঈমা, রংপুর।
প্রশ্ন (৩৩/২৩৩) : বিভিন্ন পশু-পাখী যেমন মশা-মাছি, সাপ-ব্যাঙ ইত্যাদি সৃষ্টির রহস্য কী? এগুলোর প্রয়োজনীয়তা কী?
প্রশ্ন (৩৮/৩৮) : ওযূতে ঘাড় মাসাহ করলে ওযূ বাতিল হয়ে যাবে কি?
আরও
আরও
.